মঙ্গলবার, ০৯ জুন ২০২৬, ২৬ জ্যৈষ্ঠ ১৪৩৩
কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৪ জানুয়ারি ২০২৬, ০৫:৪৭ পিএম
অনলাইন সংস্করণ

মাদুরোর বিরুদ্ধে যেসব অভিযোগ এনেছে যুক্তরাষ্ট্র

ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো। ছবি : সংগৃহীত
ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো। ছবি : সংগৃহীত

ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো ও তার স্ত্রী সিলিয়া ফ্লোরেসের বিরুদ্ধে বেশ কয়েকটি অভিযোগ এনেছে যুক্তরাষ্ট্র। এসব অভিযোগের বিস্তারিত তুলে ধরেছেন যুক্তরাষ্ট্রের অ্যাটর্নি জেনারেল প্যাম বন্ডি।

রোববার (০৪ জানুয়ারি) বিবিসির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

বিবিসি জানিয়েছে, নিকোলাস মাদুরোর বিরুদ্ধে নার্কো-সন্ত্রাসে ষড়যন্ত্র, কোকেন আমদানির ষড়যন্ত্র, মেশিনগান ও ধ্বংসাত্মক অস্ত্রের অবৈধ দখল এবং যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে এসব অস্ত্র ব্যবহারের ষড়যন্ত্রের মতো গুরুতর অভিযোগ আনা হয়েছে। একই মামলায় তার স্ত্রী সিলিয়া ফ্লোরেসকেও অভিযুক্ত করা হয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এসব অভিযোগকে যুক্তরাষ্ট্র ও তার নাগরিকদের বিরুদ্ধে মাদুরোর ‘মারাত্মক নার্কো-সন্ত্রাসী অভিযান’ বলে উল্লেখ করেছেন। তিনি মাদুরোকে ‘অবৈধ স্বৈরশাসক’ আখ্যা দিয়ে জানান, হামলার এক সপ্তাহ আগে তাকে আত্মসমর্পণের আহ্বান জানানো হয়েছিল।

তবে নিকোলাস মাদুরো এর আগেও একাধিকবার মাদক কার্টেলের সঙ্গে জড়িত থাকার অভিযোগ অস্বীকার করেছেন।

অ্যাটর্নি জেনারেল প্যাম বন্ডি বলেন, মাদুরো ও তার স্ত্রীকে ‘আমেরিকার মাটিতে, আমেরিকার আদালতে, আমেরিকান ন্যায়বিচারের পূর্ণ কঠোরতার মুখোমুখি হতে হবে’।

এর আগে বিবিসি জানায়, ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক শহরের ব্রুকলিনে অবস্থিত মেট্রোপলিটন ডিটেনশন সেন্টারে (এমডিসি) নেওয়া হয়েছে। গতকাল শনিবার ভোরে তাকে একটি মার্কিন সামরিক ঘাঁটিতে নেওয়া হয়। সেখান থেকে নিউইয়র্কে মাদক নিয়ন্ত্রণ সংস্থার (ডিইএ) কার্যালয়ে হাজির করা হয় মাদুরোকে। পরে তাকে ব্রুকলিনের এই ফেডারেল কারাগারে স্থানান্তর করা হয়।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
ঘটনাপ্রবাহ: যুক্তরাষ্ট্র-ভেনেজুয়েলা সংঘাত
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার কথা বলে তাহেরী হুজুর আলোচনায় থাকতে চান : সামান্তা

অভিষেক ম্যাচেই ৪৭ বছরের রেকর্ড ভাঙলেন ভারতীয় ক্রিকেটার 

হার্ট ভালো রাখতে প্রতিদিন খাবেন যে পাঁচ খাবার

৩৪ তলার ফ্ল্যাট কেনার পর জানতে পারলেন ভবনটিই ৩২ তলা

চাকরিনির্ভরতা থেকে উদ্যোক্তা: আত্মকর্মসংস্থানে আনসারের ‘সঞ্জীবন’ প্রকল্প

পদত্যাগী মন্ত্রীর বাসায় খিচুড়ি, প্রতিমন্ত্রীর সভা শেষে বিরিয়ানি দিয়ে আপ্যায়ন

বাজেটে নতুন বাংলাদেশ গড়ে তুলতে নতুনভাবে পদক্ষেপ নেওয়া হচ্ছে : মির্জা ফখরুল 

মৌচাকে থানা স্বেচ্ছাসেবক দলের নেতা বিল্লাল খুন

মহানগর যুবদল নেতা বহিষ্কার

নুরজাহান বেগমের মৃত্যু : সমাজের এক নির্মম আয়না

১০

দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে বিএনপি নেতা সোহেল রানাকে স্থায়ী বহিষ্কার 

১১

পবিপ্রবির নতুন উপাচার্য হলেন প্রফেসর ড. এস এম হেমায়েত জাহান

১২

তনু হত্যা  / ইন্টারপোলে রেড নোটিশ জারির নির্দেশ ২ আসামির বিরুদ্ধে 

১৩

নাগরিকসেবায় অবহেলা করলে কঠোর ব্যবস্থার হুঁশিয়ারি ডিএসসিসি প্রশাসকের

১৪

হোয়াটসঅ্যাপে ইসরায়েলের সাইবার হামলা, মামলা করবে মেটা

১৫

রাজধানীতে স্বেচ্ছাসেবক দল নেতাকে ছুরিকাঘাতে হত্যা

১৬

আইসিবি ইসলামিক ব্যাংক ট্রেনিং সেন্টার / ৬ দিনব্যাপী ফাউন্ডেশন কোর্সের দ্বিতীয় পর্ব শুরু

১৭

এনসিপিতে যোগ দিলেন বিভিন্ন দলের শতাধিক নেতাকর্মী

১৮

বাংলাদেশ-ইন্দোনেশিয়া বাণিজ্য : হালাল পণ্যে বড় সম্ভাবনা

১৯

ছেলের সামনে বাবাকে গুলি করে হত্যা

২০
X