বিনোদন প্রতিবেদক
প্রকাশ : ২৯ ডিসেম্বর ২০২৩, ০১:৫৬ পিএম
অনলাইন সংস্করণ

নিজ দেশে শাকিরার ভাস্কর্য স্থাপন

শাকিরা ও তার ভাস্কর্য। ছবি : সংগৃহীত
শাকিরা ও তার ভাস্কর্য। ছবি : সংগৃহীত

কলম্বিয়ান পপ তারকা শাকিরা। নাচে ও গানে সংগীতাঙ্গনে রেখেছেন নিজস্ব স্বাক্ষর। বেশ কিছু জনপ্রিয় গান রয়েছে তার। বিশ্বব্যাপী তার খ্যাতি। এবার তার সম্মানে স্থাপন করা হয়েছে ভাস্কর্য। গায়িকার জন্মস্থান ব্যারানকুইলাতে সেটি বাসানো করা হয়েছে। খবর আলজাজিরার।

শাকিরার ভাস্কর্য তৈরি করেছেন শিল্পী ইয়িনো মার্কেস। ২০০৫ সালে প্রকাশিত গায়িকার মিউজিক ভিডিও ‘হিপস ডোন্ট লাই’ এর নাচের একটি দৃশ্য ফুটিয়ে তোলা হয়েছে তাতে। ভাস্কর্যে বিকিনি পরে কোমর দুলিয়ে নাচের ভঙ্গিতে দেখা গেছে শাকিরাকে।

স্থাপিত ভাস্কর্যটি ব্রোঞ্জ ও অ্যালুমিনিয়ামের তৈরি। উচ্চতা সাড়ে ৬ মিটার। এর গোড়ায় লেখা হয়েছে, একটি অনন্য প্রতিভা ও কণ্ঠ, যা জনসাধারণকে নাড়া দেয়। ম্যাগডালেনা নদীর তীরে গত ২৬ ডিসেম্বর একটি অনুষ্ঠানের মাধ্যমে উন্মোচন করা হয় ভাস্কর্যটি। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন গায়িকার বাবা উইলিয়াম মেবারাক ও মা নিদিয়া রিপোল।

ভাস্কর্যটি স্থাপন করায় ধন্যবাদ জানিয়ে টুইটারে শাকিরা লিখেছেন, আমার দেশের মানুষের বিশাল শৈল্পিক প্রতিভার এই উদাহরণের জন্য ধন্যবাদ।

ইনস্টাগ্রামে শাকিরা লিখেছেন, ভাস্কর্যটির পাশে আমার বাবা মাকে দেখে আমি আনন্দিত। আমার এ ছোট হৃদয়ের জন্য এটি বিশাল এক প্রাপ্তি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

লন্ডনে ভয়াবহ অগ্নিকাণ্ড, নিহত ৩

সোমবার পদত্যাগ করতে পারেন ব্রিটিশ প্রধানমন্ত্রী

দাম কমার পর আজ যে দামে বিক্রি হচ্ছে স্বর্ণ

নিহত ৪ গারো পরিবারের পাশে আইসিটি মন্ত্রী

ভাঙল রেকর্ড, ব্রাজিলকেও ছাড়িয়ে গেল নেদারল্যান্ডস

২১ জুন / আজকের নামাজের সময়সূচি

১৩ বছর আগের হত্যা মামলায় জামায়াত নেতা গ্রেপ্তার

কানাডায় মসজিদের ইমামের ওপর হামলা

২০০ বছরে প্রকৃতির সঙ্গে মানুষের সংযোগ কমেছে ৬০ শতাংশ: গবেষণা

‘ইতিহাস সাক্ষী আওয়ামী লীগ ইসলাম ও দেশের চিরশত্রু’

১০

লেবাননে ইসরায়েলি সেনা নিহত, হামলায় আহত আরও ১৩

১১

রাজধানীতে আজ কোথায় কী

১২

শেষ ১০ মিনিটে যা হলো, বিশ্বাস করাই কঠিন!

১৩

বিশ্ব বাবা দিবস আজ

১৪

২১ জুন : ইতিহাসে এই দিনে আলোচিত কী ঘটেছিল

১৫

তীব্র তাপে ফ্রান্সে বছরে সাড়ে ৫ হাজার মানুষের মৃত্যু

১৬

কুরাসাও গোলরক্ষকের সামনে নিরুপায় ইকুয়েডর

১৭

হরমুজ প্রণালি দিয়ে বিপুল পরিমাণ তেল পরিবহন হচ্ছে : সেন্টকম

১৮

দুপুরের মধ্যে ব্যাপক ঝড়-বৃষ্টির শঙ্কা, নদীবন্দরেও সতর্কতা

১৯

পাকিস্তানের প্রধানমন্ত্রী ও সেনাপ্রধান যাচ্ছেন সুইজারল্যান্ডে

২০
X