কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৪ ফেব্রুয়ারি ২০২৪, ১১:৫৭ এএম
আপডেট : ০৪ ফেব্রুয়ারি ২০২৪, ০৪:০২ পিএম
অনলাইন সংস্করণ

তামান্নাকে বিয়ে করা নিয়ে মুখ খুললেন বিজয়

বলিউডের অভিনেত্রী তামান্না ভাটিয়া ও অভিনেতা বিজয় ভার্মা। ছবি : সংগৃহীত
বলিউডের অভিনেত্রী তামান্না ভাটিয়া ও অভিনেতা বিজয় ভার্মা। ছবি : সংগৃহীত

বলিউডে আলোচিত তারকাদের মধ্যে অন্যতম জুটি অভিনেত্রী তামান্না ভাটিয়া ও অভিনেতা বিজয় ভার্মা। লম্বা সময় ধরেই প্রেম করছেন এ জুটি। তাদের প্রেম গুঞ্জনের সূত্রপাত হতে না হতেই দুজনকে দেখা যায় নেটফ্লিক্সের অ্যান্থোলজি সিনেমা ‘লাস্ট স্টোরিজ ২’-তেও।

তামান্না-বিজয় চর্চা যখন তুমুলে, তখন বিজয়ের সঙ্গে প্রেমের কথা স্বীকার করে নেন তামান্না। এরপরই ঘটে আরেক বিপত্তি। ভক্তদের কাছ থেকে উভয়কেই শুনতে হয় বহুল প্রচলিত প্রশ্ন- কবে বিয়ে করছেন? শুধু ভক্ত নয়, পরিবারের মানুষদের থেকেও রোজই একই প্রশ্নের মুখোমুখি হতে হচ্ছে দুজনকে। অবশেষে অনেকটা বাধ্য হয়েই বিয়ে নিয়ে মুখ খুলেন বিজয়।

সম্প্রতি এক সাক্ষাৎকারে এ অভিনেতা জানান, শুধু বাইরের লোকজন নয়, বাড়িতেও প্রতিনিয়ত এ প্রশ্নের মুখে পড়তে হচ্ছে তাকে। এমনকি মাকে ফোন করলেও তিনি শুরুতেই জিজ্ঞেস করেন, কবে বিয়ে করছেন?

বিজয় বলেন, আমি মাড়োয়ারি পরিবারের ছেলে। আমাদের পরিবারে ১৬-১৭ বছর বয়সেই বিয়ে হয়ে যায় ছেলেদের। অনেক দিন আগে থেকেই আমার বিয়ে দেওয়া নিয়ে বাড়ির সকলেই অত্যন্ত আগ্রহী। আর এখন এটা বাড়াবাড়ি পর্যায়ে চলে গেছে। কারণ আমি বিয়ের বয়স পার করে ফেলেছি।

বিয়ের চাপ যে শুধু বিজয়ের বাড়ি থেকে আসছে, এমনটাও নয়। একই চাপে রয়েছেন তামান্না নিজেও। কিছুদিন আগেই ৩৩ বছরে পা দিয়েছেন এ অভিনেত্রী। ফলে মেয়েকে শ্বশুরবাড়িতে পাঠানোর তোড়জোড় চালাচ্ছে তার পরিবার।

এখন অপেক্ষার পালা, বাড়ির চাপে পড়ে কবে বিয়ে করেন হিন্দি সিনেমার বহুল চর্চিত এ প্রেমিক জুটি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ছুরিকাঘাতে শিবির নেতাকে হত্যা, যুবদল নেতা বহিষ্কার

দেশের নারী উদ্যোক্তা আন্দোলনের অগ্রদূত সেলিমা আহমাদ

ভোর চারটায় উঠে কারখানায় যাওয়া সেই শ্রমিকই বিশ্বকাপের নকআউটে তুললেন জার্মানিকে

অফসাইডে বাতিল হলো ইরানের গোল

মেসিকে ছাড়িয়ে রেকর্ড বইয়ে ইয়ামাল

পেলের ৬৮ বছরের রেকর্ডে ভাগ বসালেন ইয়ামাল

বাংলাদেশকে ১ হাজার ফুটবল উপহার দিল পাকিস্তান

ককটেল বিস্ফোরণের সূত্র ধরে কবরস্থানে অভিযান, এক বালতি ককটেল উদ্ধার

সৌদির জালে ৪ গোল দিয়ে বুঝিয়ে দিল স্পেন আছে স্পেনেই

স্বামী পরিত্যাক্তা নারীকে ধর্ষণচেষ্টা ও হত্যা, বৃদ্ধ গ্রেপ্তার

১০

মালয়েশিয়ায় বন্দি বাংলাদেশিদের ফেরানোর আশ্বাস প্রধানমন্ত্রীর

১১

মিয়ানমারে আটক ২৭ বাংলাদেশিকে ফেরাতে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা

১২

তুরস্ক, হাইতি ও তিউনিসিয়া যে কারণে বিশ্বকাপ থেকে বাদ

১৩

বারান্দা থেকে পড়ে অভিনেত্রী ঝিলিকের মৃত্যু, স্বামীর জামিন নামঞ্জুর

১৪

আকাশ পথে ইয়াবা পাচারকালে নারী আটক

১৫

আর্জেন্টিনা-অস্ট্রিয়ার কতবার দেখা হয়েছিল, গোল কয়টি ও জয় বেশি কার?

১৬

চমক দিয়ে দল ঘোষণা করল ভারত

১৭

একসঙ্গে ৫ প্রবাসীর মৃত্যুতে শোকে কাতর গ্রামবাসী

১৮

২৪ মিনিটেই স্পেনের ৩ গোল

১৯

ছয় জেলায় বজ্রপাতে তিন মাদ্রাসাছাত্রসহ ১১ জনের মৃত্যু

২০
X