বিনোদন ডেস্ক
প্রকাশ : ১০ মার্চ ২০২৪, ০২:১৮ পিএম
অনলাইন সংস্করণ

সাধারণ ধানুশের, অসাধারণ উপস্থিতি

‘কুবেরা’ সিনেমার ফার্স্টলুকে অভিনেতা ধানুশ। ছবি : ফেসবুক
‘কুবেরা’ সিনেমার ফার্স্টলুকে অভিনেতা ধানুশ। ছবি : ফেসবুক

খালি পায়ে গায়ে নোংরা পোশাক, এলোমেলো চুল, মুখভর্তি দারি। চোখে মুখে রাজ্যের নীরবতা। এমনই এক লুকে হাজির হয়েছেন তেলেগু সুপারস্টার তামিল সুপারস্টার ধানুশ। ক্যাপ্টেন মিলারের পর আসছে তার আরও একটি নতুন সিনেমা। নাম ‘কুবেরা’। এটি পরিচালনা করছেন তেলেগু হিট মেশিন খ্যাত নির্মাতা শেখর কামুল্লা। সেই সিনেমার ফার্স্ট লুকে এভাবেই উপস্থিত হতে দেখা যায় ধানুশকে। খবর : এনডিটিভি

৯ মার্চ সিনেমার ফার্স্টলুক প্রকাশের পর থেকেই আলোচনায় ‘কুবেরা’। ভিডিও আকারে ফার্স্টলুকের ৪৫ সেকেন্ডের ভিডিওতে ধানুশের সাধারণ এই উপস্থিতি নজর কেড়েছে সবার।

ভিডিওতে দেখা যায় ধানুশ দাঁড়িয়ে আছেন। আর তার ঠিক পেছনে ভগবান শিব দেবী অন্নপূর্ণার কাছ থেকে ভিক্ষা নিচ্ছেন। কোনো সংলাপ ছাড়াই ৪৫ সেকেন্ডের এই ভিডিও ইউটিউবে ইতোমধ্যে ২ মিলিয়নের বেশি দর্শক দেখে ফেলেছে।

সিনেমাটি নির্মাণে বড় অঙ্কের অর্থ খরচ করা হচ্ছে বলে জানান নির্মাতা শেখর কামুল্লা। নিজের নতুন সিনেমা নিয়ে তিনি বলেন, ‘সিনেমার টানা ৫১ দিন আমরা শুটিং করেছি। সবার যৌথ সহযোগিতায় কাজটি একেবারেই শেষের দিকে। বিগ বাজেটের এই গল্প মুক্তির আগেই সবাইকে চমকে দেবে। আশাকরছি মুক্তির পর ভারতের সিনেমার ইতিহাসে নতুন মাইলফলক তৈরি করবে। ‘কুবেরা’ এ বছরের মাঝামাঝি সময়ে মুক্তির পরিকল্পনা রয়েছে।’

তারকাবহুল এই সিনেমার প্রধান চরিত্রে অভিনয় করেছেন ধানুশ। এ ছাড়া আরও অভিনয় করেছেন আক্কিনেনি নাগার্জুন, রাশমিকা মান্দানার মতো তারকা।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

হরমুজ বন্ধের ঘোষণায় লেবাননে হামলা বন্ধের নির্দেশ নেতানিয়াহুর

তিনটি ইউনিয়নেরই নাম পরিবর্তনের নির্দেশ প্রধানমন্ত্রীর

ব্যবসায়ী বাশারের গ্রেপ্তার নিয়ে মুখ খুললেন ববি 

বিশ্বকাপে পাকিস্তানকে হারিয়ে বাংলাদেশের নতুন ইতিহাস

সকাল ৯টার মধ্যে ঝড়সহ বজ্রবৃষ্টি হতে পারে যেসব অঞ্চলে

খেলাধুলার পাশাপাশি লেখাপড়াতেও এগিয়ে যেতে হবে : প্রধানমন্ত্রী

শ্রীরামচন্দ্রের অবমাননার প্রতিবাদে বিভিন্ন জেলায় মানববন্ধন 

রোববার মালয়েশিয়া সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী

‘বনলতা এক্সপ্রেস’র পর ফের জুটি বাঁধছেন রাজ–সাবিলা?

ককরোচ জনতা পার্টির বিক্ষোভ / অনুমতি দেয়নি প্রশাসন, শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে অনড় সিজেপি  

১০

অপমৃত্যুর ঘটনায় পুলিশকে না জানিয়ে মরদেহ হস্তান্তর, ৩ চিকিৎসককে শোকজ

১১

হাছন রাজার গান ও জীবনদর্শন নিয়ে বিশেষ আয়োজন

১২

১২ ফুট লম্বা অজগর উদ্ধার, বনে অবমুক্ত

১৩

জুলাই অভ্যুত্থানকে কুক্ষিগত করার চেষ্টায় জামায়াত-এনসিপি : মোনায়েম মুন্না 

১৪

ফিফা বিশ্বকাপ ২০২৬ : সাপোর্টারনামা

১৫

ষাট বছর বয়সে তৃতীয়বার বিয়ের পিঁড়িতে আমির খান

১৬

কার হাতে উঠবে বিশ্বকাপ, জানাল অক্টোপাস পলের উত্তরসূরিরা

১৭

মুক্তিযোদ্ধার ঝুলন্ত মরদেহ উদ্ধার

১৮

বহিষ্কৃত ছাত্রদল নেতা গ্রেপ্তার

১৯

হাসনাত আব্দুল্লাহর বিরুদ্ধে মামলা

২০
X