বিনোদন ডেস্ক
প্রকাশ : ১৪ মার্চ ২০২৪, ০৭:৫৪ পিএম
অনলাইন সংস্করণ

কারিনার পরিবর্তে জাহ্নবী

অভিনেত্রী কারিনা কাপুর ও জাহ্নবী কাপুর। ছবি : সংগৃহীত
অভিনেত্রী কারিনা কাপুর ও জাহ্নবী কাপুর। ছবি : সংগৃহীত

বলিউডের জনপ্রিয় ফ্রাঞ্চাইজি ‘ডন’। এবার আসছে এর তৃতীয় কিস্তি। ফারহান আখতারের পরিচালনায় ‘ডন থ্রি’ সিনেমায় রণবীর সিংয়ের বিপরীতে রুমা ভাগাত চরিত্রে অভিনয় করতে দেখা যাবে অভিনেত্রী কিয়ারা আদভানিকে। এবার কারিনা কাপুরের কামিনী অরোরা চরিত্রে দেখা যাবে সময়ের আরেক জনপ্রিয় নায়িকা জাহ্নবী কাপুরকে। সম্প্রতি এমন খবর প্রকাশ করেছে ভারতীয় গণমাধ্যম কুইমুই।

গণমাধ্যমটির তথ্যমতে, সম্প্রতি নির্মাতা ফারহান আখতারের এক্সেল এন্টারটেইনমেন্টের অফিসে জাহ্নবী কাপুরকে উপস্থিত হতে দেখা গেছে। সেখানে অভিনেত্রীর সঙ্গে নির্মাতার অনেক সময় কথা হয়। যেহেতু কারিনার চরিত্রটি একটি গ্ল্যামার চরিত্র সে ক্ষেত্রে জাহ্নবীই ফারহানের প্রথম পছন্দ।

এদিকে ফারহানের ঘনিষ্ঠ সূত্র থেকে গণমাধ্যমটিতে আরও উল্লেখ করা হয়, ‘ডন থ্রি’ সিনেমায় অভিনয়ের বিষয়ে এরই মধ্যে প্রাথমিক কথা সম্পন্ন করেছেন জাহ্নবী। ফারহান আখতারও তাকে ২০০৬ সালের ‘ডন’ সিনেমায় কারিনার উপস্থিতি বুঝিয়ে দিয়েছেন। শুধু একটি গানেই দেখা যাবে তাকে।

তাই কারিনার গ্ল্যামারের কথা চিন্তা করেই শ্রীদেবীকন্যাকে পছন্দ করেছেন ফারহান।

২০০৬ সালে মুক্তি পায় ‘ডন’। এর পাঁচ বছর পর মুক্তি পায় ‘ডন-টু’। দুটিতেই কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেন শাহরুখ খান। ২০২৫ সালে মুক্তি পাবে ‘ডন-থ্রি।’ এবার ডন চরিত্রে অভিনয় করতে দেখা যাবে অভিনেতা রণবীর সিংকে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

হাতের টানে উঠে যাচ্ছে সড়কের কার্পেটিং

‘মেসি ঈশ্বরের উপহার’

ইতিহাসে মাছ উৎপাদনে রেকর্ড, চাষের মাছই প্রধান ভরসা

৬ টুকরো করে শিশু আয়াত হত্যা, আসামির মৃত্যুদণ্ড

ফুল ছিটিয়ে প্রধানমন্ত্রীকে স্বাগত জানালেন চা শ্রমিকরা 

মৌলভীবাজার পৌঁছেছেন প্রধানমন্ত্রী

জুনে আরও চার কার্গো এলএনজি আমদানি করবে সরকার

একাধিক মামলার আসামিকে কুপিয়ে হত্যা

হ্যাটট্রিকের রাতে মেসিকে কার্ড না দেখানোয় প্রশ্ন

এক মাসের মধ্যে ধর্ষণ মামলার রায়

১০

মেসিকে নিয়ে কী বললেন ব্রাজিল সমর্থক বুবলী

১১

স্ত্রীকে নির্যাতনের অভিযোগে বেরোবি ছাত্রদল নেতাকে অব্যাহতি

১২

চট্টগ্রাম ও জামালপুরের তিন প্রতিষ্ঠান পরিদর্শনে ওপিসিডব্লিউ পরিদর্শক দল

১৩

নিক্সন চৌধুরীর ঘনিষ্ঠ সহযোগী গ্রেপ্তার

১৪

হ্যাটট্রিকের পর মেসিকে জড়িয়ে ধরে যা বলেছিলেন আর্জেন্টাইন কোচ

১৫

মৌলভীবাজার ও শ্রীঙ্গলের পথে প্রধানমন্ত্রী

১৬

জাল সিল-স্বাক্ষরে ভবনের নকশা তৈরির অভিযোগ ডিপ্লোমা প্রকৌশলীর বিরুদ্ধে

১৭

সাদাপাথর লুট মামলার আসামিকে নিয়ে প্রতিমন্ত্রীর সফর

১৮

কাঁদলেন মেসি, কারণ ফুটবল নয় : হ্যাটট্রিকের পর জানালেন আবেগঘন সত্য

১৯

সংবাদ সম্মেলন করে আ.লীগের ৩ নেতার পদত্যাগ

২০
X