বিনোদন ডেস্ক
প্রকাশ : ১৫ মার্চ ২০২৪, ০৪:২৮ পিএম
আপডেট : ২১ মার্চ ২০২৪, ১২:৪৮ পিএম
অনলাইন সংস্করণ

শাহরুখ-সালমানকে নিয়ে কিসের ইঙ্গিত দিলেন আমির

একসঙ্গে আমির খান, সালমান খান ও শাহরুখ খান। ছবি সংগৃহীত
একসঙ্গে আমির খান, সালমান খান ও শাহরুখ খান। ছবি সংগৃহীত

বলিউডের ‘মিস্টার পারফেক্টশনিস্ট’ খ্যাত অভিনেতা আমির খান। বৃহস্পতিবার (১৪ মার্চ) তিনি পা দিয়েছেন ৫৯ বছরে। সেদিন রাতে একটি ফেসবুক লাইভে এসে সবাইকে চমকে দেন এই অভিনেতা। জানালেন সময় এসেছে এক সঙ্গে এক সিনেমায় তিন খানের অভিনয় করার।

খবর : ইন্ডিয়ান এক্সপ্রেস

‘আমির সালমান শাহরুখ’ শিরোনামে ২০১৬ সালে নির্মাতা ইকবাল সুলেমান একটি সিনেমা তৈরি করেন। প্যারোডি ড্রামা ধাঁচের এই সিনেমায় তিন খানের নামই ব্যবহার হয়েছিল শুধু। তবে এবার তিন খান নিয়েই সিনেমা হবে।

জন্মদিনে ফেসবুক লাইভে এসে আমির জানালেন, ‘তিন খান একসঙ্গে সিনেমাতে অভিনয় করতে আগ্রহী। বলিউডে অনেকদিন ধরে কাজ করা এই তিনজন দর্শকদের জন্য বিশেষ কিছুকরার জন্যও মুখিয়ে আছেন। আমার মনে হচ্ছে এক সঙ্গে আমাদের তিন জনের একটি সিনেমা করার সময় এসেছে। আমরা যখন একসঙ্গে ছিলাম তখনো বিষয়টি নিয়ে কথা বলেছি। আমি আশাবাদী ভালো গল্প হলে অবশ্যই তিনজনকে এক সিনেমায় দেখবে দর্শক।’

আমিরের এই সাক্ষাৎকার প্রকাশের পর থেকেই দর্শক মহলে আলোচনা তুঙ্গে। সবাই অপেক্ষা করছেন তিন খানের আনুষ্ঠানিক ঘোষণার। তবে দ্রুতই যে সবকিছু হবে না সে বিষয়েও ইঙ্গিত দিয়েছেন আমির।

এর আগে মাসের শুরুতে ভারতীয় ধনকুবের মুকেশ আম্বানির ছেলে অনন্ত আম্বানির বিয়েতে একসঙ্গে নাচতে দেখা গিয়েছিল তাদের। তারপরই আমিরের এমন সাক্ষাৎকার সবাইকে চমকে দিয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

হ্যাটট্রিক করে ইতিহাস গড়লেন মেসি

বক্সের বাইরে থেকে ৫ গোল, ব্রাজিলিয়ান কিংবদন্তির পাশে মেসি

দুপুরের মধ্যে বৃষ্টির পূর্বাভাস

মেসির জোড়া গোলে ব্যবধান বাড়াল আর্জেন্টিনা

দুধ দিয়ে গোসল করা কি জায়েজ?

ইসরায়েলকে ‘কঠোর জবাবের’ হুঁশিয়ারি ইরানের

আর্জেন্টিনার খেলা দেখতে টিএসসিতে একসঙ্গে নাসির-সারজিস

আর্জেন্টিনা-আলজেরিয়ার ২ গোল বাতিল, কারণ কী

প্রথমার্ধে মেসির গোলে এগিয়ে আর্জেন্টিনা

গোসলে নেমে ৩ বন্ধুর তর্ক, একজনকে চুবিয়ে হত্যা

১০

যুক্তরাষ্ট্র-ইরান আলোচনার পরবর্তী ধাপ আরও কঠিন হবে : চীন

১১

টানা ৫ বিশ্বকাপে গোলের রেকর্ড মেসির

১২

বুধবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

১৩

একান্ত প্রিয় বস্তু হারিয়ে গেলে যে দোয়া পড়বেন

১৪

মেসির বাঁ পায়ের দৃষ্টিনন্দন গোলে এগিয়ে আর্জেন্টিনা

১৫

কী ঘটেছিল ইতিহাসের এই দিনে

১৬

১৯ বছর পর মুখোমুখি আর্জেন্টিনা-আলজেরিয়া, কী বলছে পরিসংখ্যান

১৭

অভিজ্ঞতা ছাড়াই ৫০ জনকে চাকরি দেবে লংকাবাংলা ফাইন্যান্স

১৮

বিকাশে চাকরির সুযোগ, আবেদন অনলাইনে

১৯

আজকের নামাজের সময়সূচি

২০
X