বিনোদন ডেস্ক
প্রকাশ : ১৪ এপ্রিল ২০২৪, ০৩:১৫ পিএম
অনলাইন সংস্করণ

সালমানের বাড়ির সামনে প্রকাশ্যে গুলি

বলিউড অভিনেতা সালমান খান। ছবি : সংগৃহীত
বলিউড অভিনেতা সালমান খান। ছবি : সংগৃহীত

বলিউডে এখন ঈদের আমেজ। এর মধ্যেই বি-টাউনের সুপারস্টার সালমান খানের বাড়ির সামনে ফাঁকা গুলি ছুড়েছে দুর্বৃত্তরা। রোববার (১৪ এপ্রিল) এ ঘটনা ঘটে। খবর : এএনআই

এমন অভিজাত এলাকায় প্রকাশ্যে গুলি ছোড়ার ঘটনায় প্রশ্নের মুখে পড়েছে মুম্বাইয়ের সার্বিক নিরাপত্তা।

ভারতীয় সংবাদমাধ্যমের তথ্যমতে, রোববার ১৪ এপ্রিল ভোর ৫টা নাগাদ মুম্বাইয়ের বান্দ্রায় সালমান খানের ‘গ্যালাক্সি অ্যাপার্টমেন্টে’র বাইরে মোটরসাইকেল করে এসে দুষ্কৃতকারীরা কয়েক রাউন্ড গুলি চালিয়েই ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। গুলি চলার সময় বাড়িতেই ছিলেন বলিউড ভাইজান। তবে কারও কোনো ক্ষতির খবর পাওয়া যায়নি।

এই ঘটনায় সামাজিক যোগাযোগমাধ্যমে মন্তব্য করেছেন মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী শিবসেনার নেতা একনাথ শিন্ডে। মুম্বাই পুলিশকে দ্রুত ব্যবস্থা নেওয়ার কথা জানিয়ে তিনি লেখেন, ‘প্রিয় মুম্বাই পুলিশ, দ্রুত হামলাকারী ও এর মূল হোতাদের গ্রেপ্তার করুন। কী ঘটছে মুম্বাইতে? কোথায় নিরাপত্তা!’

এই গুলি চালানোর ঘটনা নিয়ে সালমানের ভক্তরা অনেকেই উদ্বেগ প্রকাশ করেছেন সোশ্যাল মিডিয়ায়। তবে এ ঘটনা নিয়ে সালমান খানের কোনো বক্তব্য এখন পর্যন্ত পাওয়া যায়নি।

১৯৯৮ সালে কৃষ্ণসার হরিণ শিকারে সালমানের নাম জড়িয়েছিল। এর ‘বদলা নিতে’ ২০১১ সালে ‘রেডি’ সিনেমার শুটিংয়ের মাঝে সালমান খানকে হত্যার হুমকি দিয়ে আলোচনায় এসেছিলেন লরেন্স বিষ্ণোই।

এরপর ২০১৮ সালে সালমানকে হত্যার জন্য বিষ্ণোই তার সহযোগী সম্পত নেহরাকে দায়িত্ব দেন। কিন্তু সে সময় অস্ত্রের জটিলতায় পরিকল্পনা মাফিক কাজ সারতে পারেনি খুনিরা

এরপর সালমানের নিরাপত্তা বাড়নো হয়। তা ছাড়াও এই বলিউড তারকাকে ব্যক্তিগত আগ্নেয়াস্ত্র রাখার অনুমতি দেওয়া হয়।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ছুরিকাঘাতে শিবির নেতাকে হত্যা, যুবদলের মুকুল বহিষ্কার

দেশের নারী উদ্যোক্তা আন্দোলনের অগ্রদূত সেলিমা আহমাদ

ভোর চারটায় উঠে কারখানায় যাওয়া সেই শ্রমিকই বিশ্বকাপের নকআউটে তুললেন জার্মানিকে

অফসাইডে বাতিল হলো ইরানের গোল

মেসিকে ছাড়িয়ে রেকর্ড বইয়ে ইয়ামাল

পেলের ৬৮ বছরের রেকর্ডে ভাগ বসালেন ইয়ামাল

বাংলাদেশকে ১ হাজার ফুটবল উপহার দিল পাকিস্তান

বিস্ফোরণের সূত্র ধরে কবরস্থানে অভিযান, এক বালতি ককটেল উদ্ধার

সৌদির জালে ৪ গোল দিয়ে বুঝিয়ে দিল স্পেন আছে স্পেনেই

স্বামী পরিত্যাক্তা নারীকে ধর্ষণচেষ্টা ও হত্যা, বৃদ্ধ গ্রেপ্তার

১০

মালয়েশিয়ায় বন্দি বাংলাদেশিদের ফেরানোর আশ্বাস প্রধানমন্ত্রীর

১১

মিয়ানমারে আটক ২৭ বাংলাদেশিকে ফেরাতে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা

১২

তুরস্ক, হাইতি ও তিউনিসিয়া যে কারণে বিশ্বকাপ থেকে বাদ

১৩

বারান্দা থেকে পড়ে অভিনেত্রী ঝিলিকের মৃত্যু, স্বামীর জামিন নামঞ্জুর

১৪

আকাশ পথে ইয়াবা পাচারকালে নারী আটক

১৫

আর্জেন্টিনা-অস্ট্রিয়ার কতবার দেখা হয়েছিল, গোল কয়টি ও জয় বেশি কার?

১৬

চমক দিয়ে দল ঘোষণা করল ভারত

১৭

একসঙ্গে ৫ প্রবাসীর মৃত্যুতে শোকে কাতর গ্রামবাসী

১৮

২৪ মিনিটেই স্পেনের ৩ গোল

১৯

ছয় জেলায় বজ্রপাতে তিন মাদ্রাসাছাত্রসহ ১১ জনের মৃত্যু

২০
X