বিনোদন ডেস্ক
প্রকাশ : ২৯ এপ্রিল ২০২৪, ০৭:৪৮ পিএম
অনলাইন সংস্করণ

যে কারণে মুম্বাই অপরাধ দমন শাখা ডেকেছে তামান্নাকে

চিত্রনায়িকা তামান্না ভাটিয়া। ছবি : সংগৃহীত
চিত্রনায়িকা তামান্না ভাটিয়া। ছবি : সংগৃহীত

ভারতীয় চিত্রনায়িকা তামান্না ভাটিয়া। সুনামের সঙ্গে দীর্ঘ সময় ধরে কাজ করে যাচ্ছেন দক্ষিণ ও বলিউড ইন্ডাস্ট্রিতে। এবার তার বিরুদ্ধে উঠল গুরুতর অভিযোগ। নাম এসেছে অনলাইনে আইপিএলের বেআইনি সম্প্রচারকাণ্ডে।

তামান্না ভাটিয়াকে মহারাষ্ট্র পুলিশের সাইবার অপরাধ দমন শাখার তরফ থেকে জিজ্ঞাসাবাদ করা হবে। এর জন্য এপ্রিলের ২৯ তারিখ জিজ্ঞাসাবাদের জন্য পুলিশের কাছে হাজিরা দেওয়ার নির্দেশ দেওয়া হয়। তবে হাজিরা দিতে আসতে পারেননি তিনি। চেয়েছেন মুম্বাই পুলিশের অপরাধ দমন শাখার কাছে সময়। খবর : নিউজ ১৮

গত বছর ‘ফেয়ার প্লে’ নামের একটি অ্যাপে বেআইনিভাবে আইপিএলের সম্প্রচারের অভিযোগ ওঠে তার বিরুদ্ধে। এর আগে ‘মহাদেব বেটিং’ অ্যাপকাণ্ড প্রকাশ্যে আসে। তদন্তে পুলিশ দাবি করেছে, দুটি অ্যাপের মধ্যে যোগসূত্র রয়েছে তামান্নার। যার জন্যই তাকে জিজ্ঞাসাবাদের জন্য ডাকা হয়।

মুম্বাই পুলিশকে তামান্নার পক্ষ থেকে জানানো হয়, বর্তমানে তিনি ভারতে নেই। জিজ্ঞাসাবাদের নতুন নির্ধারণ করা হলে তিনি উপস্থিত থাকতে পারবেন।

এর আগে এই অ্যাপের সঙ্গে জড়িত থাকার কারণে অভিনেতা রণবীর কাপুর, জ্যাকুলিন ফার্নান্দেজ, সংগীতশিল্পী বাদশাসহ একাধিক বলিউড তারকাকে জিজ্ঞাসাবাদ করে মুম্বাই পুলিশ। সম্প্রতি ২৩ এপ্রিল অভিনেতা সঞ্জয় দত্তকেও পুলিশ জিজ্ঞাসাবাদের জন্য চিঠি পাঠান। অভিনেতা দেশে না থাকায় তিনিও হাজির হতে পারেননি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাংলাদেশ-মালয়েশিয়া সম্পর্কের নতুন অধ্যায়ের প্রত্যাশা প্রধানমন্ত্রীর

৯২ বছরের অপেক্ষার অবসান ঘটিয়ে বিশ্বকাপেও মিসরের নায়ক সালাহ

ছাত্রলীগ নেতা সাকিব আল হাসান গ্রেপ্তার

কেপ ভার্দের রুপকথা চলছেই, স্পেনের পর উরুগুয়েকেও রুখে দিল

খাল খননে গলার কাঁটা অকেজো দুটি স্লুইচ গেট

মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর সঙ্গে তারেক রহমানের বৈঠকে বাণিজ্য ও কর্মসংস্থানে নতুন সম্ভাবনা

ফুটবল ইতিহাসের অন্যতম সেরা গোলকিপিং! ২৩ শটের ঝড় সামলে ইরানের নায়ক যিনি

জ্বালানি সংকটেও স্পেনে কমেছে বিদ্যুৎ বিল, কারণ কী? 

কুমিল্লায় ড্রেনে পড়ে শিশুর মৃত্যু

দুই গ্রামের বাসিন্দাদের সংঘর্ষে নিহত ১

১০

ট্রাম্পের হুমকিতে সুইজারল্যান্ডে আলোচনা স্থগিত, কঠোর বার্তা ইরানের

১১

আনোয়ার ইব্রাহিমের সঙ্গে তারেক রহমানের বৈঠক শুরু

১২

রাস্তা ভেঙে নদীর সঙ্গে একাকার

১৩

কাতারের বৃহৎ এলএনজি উৎপাদন ও রপ্তানি কেন্দ্রে বিস্ফোরণ

১৪

খোলা ম্যানহোলে পড়ে নারীর মৃত্যু

১৫

লেবানন থেকে সেনা প্রত্যাহার করবে না ইসরায়েল : নেতানিয়াহু

১৬

পুত্রাজায়ায় তারেক রহমানকে মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর উষ্ণ অভ্যর্থনা

১৭

ঢাকাসহ দেশের ৯ জেলায় দুপুরের মধ্যে ঝড়বৃষ্টির আশঙ্কা

১৮

২০ বছরের হাফ ভাড়ার প্রতিদানে শিক্ষার্থীরা কী দিল?

১৯

ছুরিকাঘাতে শিবির নেতাকে হত্যা, যুবদলের মুকুল বহিষ্কার

২০
X