শনিবার, ২৫ জুলাই ২০২৬, ১০ শ্রাবণ ১৪৩৩
বিনোদন প্রতিবেদক
প্রকাশ : ২২ জুলাই ২০২৩, ০৬:৫৯ পিএম
আপডেট : ২২ জুলাই ২০২৩, ০৭:১৩ পিএম
অনলাইন সংস্করণ

মায়ের বিরুদ্ধে মামলা করলেন বলিউড অভিনেতা বিবেক

বলিউড অভিনেতা বিবেক ওবেরয়। ছবি : সংগৃহীত
বলিউড অভিনেতা বিবেক ওবেরয়। ছবি : সংগৃহীত

প্রতারণার শিকার হয়েছেন বলে দাবি করেছেন বলিউড অভিনেতা বিবেক ওবেরয় ও তার স্ত্রী প্রিয়াঙ্কা ওবেরয়। জালিয়াতির অভিযোগ করতে পুলিশের দারস্থ হয়েছেন এই দম্পতি। জানিয়েছেন, প্রতারণার শিকার হয়ে ১ কোটি ৫৫ লাখ রুপি খুইয়েছেন তিনি। বাংলাদেশি মুদ্রায় যা প্রায় ২ কোটি টাকা।

ব্যবসার অংশীদার সঞ্জয় সাহা, নিজের মা নন্দিতা সাহা এবং রাধিকা নন্দা নামে একজনের বিরুদ্ধে মামলা করেছেন অভিনেতা বিবেক।

অভিনেতার অভিযোগ, রাধিকা নন্দার প্ররোচনায় ২০২০ সালের জুলাই মাসে প্রযোজনা সংস্থা ও ইভেন্ট ম্যানেজমেন্টের ব্যবসায় ১ কোটি ৫৫ লাখ রুপি বিনিয়োগ করেন তিনি। কিন্তু ২০২২ সালের এপ্রিলে অভিনেতা জানতে পারেন—তিনি প্রতারিত হয়েছেন। ব্যবসার জন্য তার দেওয়া রুপি সঞ্জয় সাহা, তার মা নন্দিতা সাহা জীবন বিমাসহ বিভিন্ন ব্যক্তিগত খাতে খরচ করেছেন। অন্যদিকে কোম্পানি থেকে টাকা তুলে নিয়েছেন রাধিকা নন্দা। ডকুমেন্টসহ অভিযোগ করেছেন এই বলিউড তারকা।

সংবাদমাধ্যমে জানা যায়, অভিযুক্তরা কোম্পানি থেকে একটি ভ্যারিফায়েড ব্যাংক অ্যাকাউন্টে প্রায় ৫৮ লাখ রুপি সরিয়েছেন। আরও জানা যায়, ২০১৭ সালে সঞ্জয় সাহা ও নন্দিতা সাহার অংশীদারত্বে ব্যবসা শুরু করেছিলেন অভিনেতা। তাদের ব্যবসায় মুনাফাও হচ্ছিল। পরে সঞ্জয় সাহার সঙ্গে কাজ করা রাধিকা নন্দা নতুন ব্যবসার আইডিয়া দেন। এতে পুরোনো ব্যবসা বন্ধ করে নতুন ব্যবসায় নিজের শেয়ার বিনিয়োগ করেন বিবেক ওবেরয়। অভিযুক্ত ব্যক্তিদের নামে ভারতীয় দণ্ডবিধির ৪০৬, ৪০৯ ও ৪২০ ধারায় অভিযোগ করেছেন এই অভিনেতা।

এ বিষয়ে অভিযুক্তদের কোনো বক্তব্য পাওয়া যায়নি।

সূত্র : বলিউড হাঙ্গামা।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আগের বক্তব্যের ব্যাখ্যা দিলেন সাতক্ষীরার এমপি খালেক

ভুলের জন্য নাহিদ ইসলামদের উচিত দুঃখপ্রকাশ করা: রাশেদ খাঁন

রাজধানীতে যুবদল নেতাসহ গুলিবিদ্ধ ২

সাহাবুদ্দিনসহ যেসব রাষ্ট্রপতি মেয়াদ শেষ করতে পারেননি

শনিবার টানা ৯ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়

কয়েল জ্বালাতে গিয়ে ভয়াবহ বিস্ফোরণ, দগ্ধ শ্রমিক দম্পতি

পেয়ারা পাড়তে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

ঝাঁকড়া চুলের হৃদয়বিদারক গল্প শোনালেন স্পেনের ডিফেন্ডার

এমপির ইমামতি নিয়ে মসজিদে বিএনপি-জামায়াত নেতাকর্মীদের হাতাহাতি

মেসির অবসর ও বিশ্বকাপ ফাইনাল নিয়ে এবার মুখ খুললেন ডি মারিয়া

১০

‘জালালাবাদ গোল্ড অ্যাওয়ার্ড’ পেলেন জবির কাওছার

১১

নতুন কোচের নাম ঘোষণা করল বেলজিয়াম

১২

১৩ জুলাই অনুষ্ঠিত এইচএসসি পরীক্ষা ফের দেওয়ার সুযোগ, অংশ নিতে পারবেন যারা

১৩

ফ্যাসিস্টের দোসর চুপ্পুকে গ্রেপ্তার করতে হবে: নাহিদ ইসলাম

১৪

ইরানের ওপর ইউরোপীয় ইউনিয়নের নতুন নিষেধাজ্ঞা

১৫

বিশ্বকাপের যে ব্যতিক্রম তালিকায় সবার উপরে এমবাপ্পে

১৬

রাশিয়া-চীনকে ইরানে অস্ত্র সরবরাহ না করার হুঁশিয়ারি দিলেন ট্রাম্প

১৭

মেসির বিদায় হবে আর্জেন্টিনায়, পরিকল্পনায় ‘বিশেষ’ ম্যাচ

১৮

শীর্ষ মাদক কারবারি সীমা গ্রেপ্তার, পলাতক স্বামী ‘প্লাস্টিক ফারুক’

১৯

স্পেনকে শিরোপা জেতানোর পরই বড় দুঃসংবাদ পেলেন বিশ্বকাপের গোল্ডেন বলজয়ী নায়ক

২০
X