বিনোদন প্রতিবেদক
প্রকাশ : ০৩ জুলাই ২০২৪, ০৬:০০ পিএম
আপডেট : ০৩ জুলাই ২০২৪, ০৯:২০ পিএম
অনলাইন সংস্করণ

বিদেশে অনুমতি ছাড়াই প্রদর্শিত হচ্ছে ‘তুফান’ 

বিদেশে অনুমতি ছাড়াই প্রদর্শিত হচ্ছে ‘তুফান’ 
বিদেশে অনুমতি ছাড়াই প্রদর্শিত হচ্ছে ‘তুফান’ 

বিদেশে অনুমতি ছাড়াই প্রদর্শিত হচ্ছে ‘তুফান’। ঈদুল আজহায় মুক্তি পাওয়া সিনেমাটি একযোগে ১৫টি দেশে প্রদর্শিত হচ্ছে।

গেল ২৮ জুন আমেরিকা, কানাডা, অস্ট্রেলিয়া, যুক্তরাজ্য, ফ্রান্স, বেলজিয়াম, সুইডেন, জার্মানি, নেদারল্যান্ডস, স্পেন, পর্তুগাল, আবুধাবি, বাহরাইন, কাতার, ওমানের শতাধিক থিয়েটারে মুক্তি পেয়েছে ‘তুফান’।

এদিকে ভারতেও মুক্তির কথা রয়েছে সিনেমাটির। ভারতের মুক্তির জন্য অনুমতি নিলেও অন্যান্য দেশের মুক্তির অনুমতি নেয়নি সংশ্লিষ্টরা।

বিদেশে সিনেমাটির প্রদর্শনের বিষয়টি জানেই না তথ্য মন্ত্রণালয়। এ ব্যাপারে তথ্য মন্ত্রালয়ের উপসচিব (চলচ্চিত্র) সাইফুল ইসলাম কালবেলাকে বলেন, ভারতে সিনেমাটি মুক্তির জন্য অনুমোদন নিয়েছে। তবে অন্য কোনো দেশে সিনেমাটির প্রদর্শন হচ্ছে কি না আমরা জানি না। অনুমতি নেওয়া হয়নি।

তিনি আরও বলেন, বিদেশে প্রদর্শনের বিষয়টি আপনাদের মাধ্যমেই জানলাম। বিদেশে মুক্তির ক্ষেত্রে অবশ্যই নিয়ম মানতে হবে।

মুক্তির আগে থেকেই সিনেমাটির বিরুদ্ধে অর্থপাচারের অভিযোগ তুলেছিল এফডিসিকেন্দ্রিক ১৯ সংগঠনের নেতারা। এবার বিদেশে সিনেমাটির অনুমতি ছাড়া প্রদর্শন নিয়ে ফের ধোঁয়াশা দেখা দিয়েছে। তবে কী তুফানের দিকে শুরু থেকে তেড়ে আসা অভিযোগগুলোই সত্য।

রায়হান রাফী পরিচালিত ‘তুফান’ চলচ্চিত্রটিতে অভিনয় করেছেন চিত্রনায়ক শাকিব খান, চঞ্চল চৌধুরী, মিমি চক্রবর্তী, নাবিলাসহ আরও অনেকে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

তারে আটকে গেছে গ্যাস বেলুন, মেট্রোরেল চলাচল বন্ধ

সড়ক ব্যারিকেড দিয়ে ডাকাতিরকালে গ্রেপ্তার ২

লিনেকারের রেকর্ড ভেঙে ইতিহাস গড়লেন হ্যারি কেইন

ইতালিতে তিন বাংলাদেশি খুন: বেরিয়ে এলো চাঞ্চল্যকর তথ্য

শহীদুল্লাহ হল কাণ্ডে প্রতিবাদী কর্মসূচির ডাক দিলেন ভিপি রাত্রী

বিএনপির অফিসে হামলায় ছাত্রলীগ নেতা গ্রেপ্তার

বিশ্বকাপে ক্লিনশিটের ‘ফিফটি’, ইতিহাসে প্রথম দল ব্রাজিল

বাছাইপর্ব ছাড়াই টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলবে বাংলাদেশ

রাজধানীতে চাঁদাবাজির অভিযোগে গণপিটুনি, যুবকের মৃত্যু

ভেনেজুয়েলার ভূমিকম্প / ধ্বংসস্তূপ থেকে ১৮ দিনের নবজাতক উদ্ধার

১০

সাংবাদিকের ওপর ছাত্রদলের হামলা

১১

মৌলভীবাজার সীমান্তে পুশইনে মরিয়া বিএসএফ, প্রতিরোধে বিজিবি

১২

বিএনপির মিছিলে ছাত্রলীগের হামলা, আহত ১০

১৩

তুরাগে ৭ লাশের গুজব রটনাকারীদের ধরতে সহযোগিতা চাইল জিএমপি

১৪

দুর্নীতিমুক্ত পার্বত্য অঞ্চল গড়ে তোলার ঘোষণা ভূমি ও পার্বত্য প্রতিমন্ত্রীর

১৫

ইস্টার্ন ইউনিভার্সিটিতে সামার ট্রাইমিস্টার ২০২৬-এর নবীনবরণ অনুষ্ঠিত

১৬

রাজধানীতে সাবেক সংসদ সদস্য আটক

১৭

ইউনিকো হসপিটালে ন্যাশনাল ওয়ার্কশপ অন ক্রিটিক্যাল কেয়ার নার্সিং অনুষ্ঠিত

১৮

ঘরে এসির ভেতরে মিলল চারটি কালনাগিনী

১৯

‘আমি মাঠ ছাড়লেই নামবে নেইমার’

২০
X