বিনোদন প্রতিবেদক
প্রকাশ : ০৯ জুলাই ২০২৪, ১২:০৯ পিএম
আপডেট : ১৭ জুলাই ২০২৪, ০৫:১৪ পিএম
অনলাইন সংস্করণ

কাজটি আমি খুব এনজয় করছি : সুবাহ

কাজটি আমি খুব এনজয় করছি : সুবাহ
কাজটি আমি খুব এনজয় করছি : সুবাহ

শোবিজের আলোচিত নাম শাহ হুমায়রা সুবাহ। ছোট পর্দা দিয়ে অভিনয়ের শুরু তার। এরপর রফিক শিকদার পরিচালিত ‘বসন্ত বিকেল’ সিনেমার মাধ্যমে বড় পর্দায় অভিষেক তার।

এছাড়া সুবাহ অভিনীত ‘মন বসেছে পড়ার টেবিলে’ সিনেমাটির শুটিংও শেষ হয়েছে। ডাবিং শেষ হলেই মুক্তির মিছিলে আসবে এটি। তবে দীর্ঘদিন ধরেই অভিনয় থেকে দূরে সুবাহ। মাঝে গানে কণ্ঠ দিয়েছেন তিনি। শ্রোতারা সুবহার গানেও বুদ হয়েছেন। এবার নতুন পরিচয়ে এই সুন্দরী। সম্প্রতি ভাইয়া গ্রুপে সহকারী ব্যবস্থাপন হিসেবে কোম্পানির ব্র্যান্ডিং এন্ড প্রমোশনের কাজ করছেন তিনি।

নতুন কাজ বেশ উপভোগ করছেন সুবাহ। তিনি কালবেলাকে বলেন, ‘এই কাজটি আমি খুব এনজয় করছি। অফিসের পাশাপাশি নিজেকে ফিট করার চেষ্টায় আছি। নিয়মিত জিম করছি। অভিনয়ের প্রতি ভালোবাসা রয়েছে। নিজেকে ফিট করে হয়তো অভিনয়েও ফিরব। তবে প্রচুর কাজ করতে হবে এমন ভাবনা আমার মাঝে কখনোই ছিল না। মনের মতো কাজ যদি পাই করব।’

সুবাহ আরও বলেন, ‘দেখুন আমার ভাগ্য হয়তো ভালো। কারণ ঘরে অবসর সময় কাটানোর সময়ও অসংখ্য কাজের অফার পেয়েছি। তবে নিজেকে ফিট না করে কাজ ফিরতে চাইনি। কিছুটা মুটিয়ে গিয়েছিলাম। এখন ওজন কমানোর মিশনে নেমেছি। আসলে খেতে খুব ভালোবাসি। কোমল পানীয় আর ফাস্ট ফুড খেয়ে ওজন বাড়িয়েছি। তবে নতুন জব বেশ এনজয় করছি। আমি অনেক বেশিদূর ভাবতে পারি না। দেখি সামনে কী অপেক্ষা করছে।’

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

অবরোধ নয়, আলোচনার মাধ্যমে সমস্যা সমাধানের সুযোগ রয়েছে: নাছির

শিক্ষার্থীদের আন্দোলনে অচল দিনাজপুরের সড়ক ও রেল যোগাযোগ

মাদকসহ ইউপি সদস্য গ্রেপ্তার

পিতা-মাতার জন্য ৪টি সুন্দর দোয়া

দ্য ইকোনমিস্টের প্রতিবেদন / অং সান সু চি মারা গেছেন?

সংসদে প্রশ্নোত্তর দিয়ে তারপর ইন্টারভিউ দিব, পদত্যাগের প্রশ্নে শিক্ষামন্ত্রী

নতুন মোবাইল ব্যাংকিং অ্যাপ ‘ব্যাংক এশিয়া জেন’ উদ্বোধন

চট্টগ্রামে বন্যায় লক্ষাধিক পশুপাখির মৃত্যু

মাত্র ৯৮ হাজার টাকায় হজযাত্রী পরিবহন করতে চায় ইউএস-বাংলা

মুসলিম পুরুষদের আত্মবিশ্বাস বাড়ানোর কার্যকর ১০ উপায়

১০

শিক্ষক নিয়োগ ব্যবস্থার সংস্কারের আহ্বান অধ্যাপক কামরুল হাসান মামুনের

১১

ঢাবিতে শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে বিক্ষোভ, নিরাপত্তা বেষ্টনী অতিক্রমের চেষ্টা

১২

ব্যাংককে বারে আগুনে নিহতের সংখ্যা বেড়ে ৩০

১৩

ক্যাম্পাসে ধূমপান নিষিদ্ধ / সোহরাওয়ার্দী কলেজের রান্নাঘরের পাশে সিগারেটের ছড়াছড়ি

১৪

কাতারের সাবেক আমিরের ইন্তেকালে শোকবইয়ে মিয়া গোলাম পরওয়ারের স্বাক্ষর

১৫

তিন দফা দাবিতে মিছিল নিয়ে শিক্ষা বোর্ড যাচ্ছেন একদল শিক্ষার্থী

১৬

ইরানের কেশম দ্বীপের কাছে ২ জাহাজের সংঘর্ষ

১৭

ফ্রান্স-স্পেন লাইভ ম্যাচ, মোবাইলে দেখবেন যেভাবে

১৮

এমসি কলেজে তরুণী ধর্ষণ, ১ জনকে মৃত্যুদণ্ড ও যাবজ্জীবন ৩

১৯

২ জেলায় চাকরি দেবে আরএফএল, পাবেন বিভিন্ন সুবিধা

২০
X