কালবেলা ডেস্ক
প্রকাশ : ৩১ জুলাই ২০২৩, ০৮:২৭ এএম
অনলাইন সংস্করণ

কলকাতায় ফোন হারিয়ে স্ত্রীকে রাজের মেসেজ, যা বললেন পরীমণি

শরিফুল রাজ ও পরীমনি। ছবি : সংগৃহীত
শরিফুল রাজ ও পরীমনি। ছবি : সংগৃহীত

কলকাতায় আয়োজিত বাংলাদেশ চলচ্চিত্র উৎসবে গিয়েছেন অভিনেতা শরিফুল রাজ। সেখানে গিয়ে ফোন হারালেন তিনি। তখন যোগাযোগ করেন দেশে থাকা স্ত্রী পরীমণির সঙ্গে।

রোববার (৩০ জুলাই) ভারতীয় সংবাদমাধ্যম আনন্দবাজারের এক প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।

প্রতিবেদনে উল্লেখ করা হয়, শনিবার (২৯ জুলাই) রাতে কলকাতার নন্দনে অনুষ্ঠিত বাংলাদেশ চলচ্চিত্র উৎসবে সিনেমা দেখতে যান রাজ। সেখানে গিয়ে তার ফোন হারান তিনি।

এতে আরও বলা হয়, ফোন হারানোর পরেই সহকারীর ফোন থেকে স্ত্রী পরীমণির সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করেন অভিনেতা।

ঘটনার সত্যতা জানতে চেয়ে কলকাতার পত্রিকাটি যোগাযোগ করলে পরীমণি জানান, ফোন হারিয়ে যাওয়ার পর অন্যের ফোন থেকে তাকে মেসেজ করেছিলেন রাজ।

পরীমণি বলেন, সব সময় ওর আমায় মনে পড়ে না। তবে প্রয়োজন হলে তখন আমার সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করে।

এদিকে শনিবার কলকাতায় এসে বেশকিছু সাক্ষাৎকারে স্ত্রীকে ‘মিস’ করার কথা বলেছেন রাজ। ছেলে রাজ্যের বড় হয়ে ওঠা চাক্ষুষ করতে পারছেন না বলে আফসোসও করেছেন।

এ প্রসঙ্গে পরীমণি বলেন, অনেক জায়গায় এই ‘ভালোবাসি’ কথাটি শুনেছি। তবে মুখে ভালোবাসি বললে তো আর হবে না! কাজেও করে দেখাতে হবে। আমি আর কিছু বলতেই চাই না।

পরীমণি আপাতত ছেলে রাজ্যের এক বছরের জন্মদিনের পরিকল্পনা নিয়ে ব্যস্ত রয়েছেন। জন্মদিনে ছেলেকে নিয়ে বিশেষ পরিকল্পনাও রয়েছে তার। আগামী ১০ অগাস্ট এক বছর বয়স পূর্ণ হবে রাজ্যের।

এ সম্পর্কে এই অভিনেত্রী জানান, ছেলের জন্মদিনের পরেই কলকাতায় আসার পরিকল্পনা রয়েছে তার। পাশাপাশি শিগগিরই কলকাতার ছবিতে দেখা যাবে নায়িকাকে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাজধানীতে শিক্ষার্থীদের ফের সড়ক অবরোধ

বিআইএন নিবন্ধন নিশ্চিত করতে বাংলাদেশ ব্যাংককে এনবিআরের চিঠি

বন্যা মোকাবিলায় সরকার সমন্বিতভাবে কাজ করেছে: ত্রাণমন্ত্রী

বন্যা-পরবর্তী পুনর্বাসনে কাজ করছে সরকার: ত্রাণমন্ত্রী

হত্যা মামলায় ফের গ্রেপ্তার সাবেক সচিব জিয়াউল 

যৌন নিপীড়ন মামলায় ৫৬ লাখ ডলারের বেশি ক্ষতিপূরণ দিলেন ট্রাম্প

রাতারাতি ঢাকাকে বদলানো সম্ভব নয়, মেয়র-প্রশাসকও অসহায়: মির্জা ফখরুল

ব্যাংক খাতে সন্দেহজনক লেনদেন বেড়েছে ৭৪ শতাংশ

জীবনানন্দের ‘মাল্যবান’ থেকে মঞ্চে ‘সম্‌+সার’

নরসিংদীতে শিশুর পা মুচড়ে দেওয়ার ঘটনায় মামলা, গ্রেপ্তার ২

১০

ডাকাতির সময় গৃহবধূকে হত্যা, আহত আরেক নারী 

১১

বায়ুদূষণে বছরে অকালমৃত্যু ৮৮ হাজার: জাবির গবেষণা

১২

দুই সপ্তাহে ছয় গান, আগস্টে বিদেশ সফরে আতিয়া আনিসা

১৩

নিউজিল্যান্ডে প্রথমবার শনাক্ত হলো এইচ৫ বার্ড ফ্লু

১৪

হাদি হত্যার অধিকতর তদন্ত পেছাল ১৮ বার

১৫

জাতীয় বিশ্ববিদ্যালয়ের দুই পরীক্ষা স্থগিত

১৬

পাওয়ার গ্রিডে অগ্নিকাণ্ড / আনসারের সাহসী পদক্ষেপে রক্ষা পেল গুরুত্বপূর্ণ জাতীয় স্থাপনা

১৭

জুলাই গণঅভ্যুত্থানে শহীদের সংখ্যা ১৪০০ ছাড়িয়ে যেতে পারে: চিফ প্রসিকিউটর

১৮

ইংল্যান্ডকে আটকাতে কুসংসংস্কারের আশ্রয় নিচ্ছেন আর্জেন্টাইনরা

১৯

সপ্তাহজুড়ে বৃষ্টিতে তলিয়েছে ফসলের মাঠ

২০
X