তারাবেলা প্রতিবেদক
প্রকাশ : ২১ নভেম্বর ২০২৫, ১২:০০ এএম
আপডেট : ২১ নভেম্বর ২০২৫, ০৯:২৪ এএম
প্রিন্ট সংস্করণ

ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব জানুয়ারিতে

ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

শুরু হচ্ছে ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের ২৪তম আসর। ‘নান্দনিক চলচ্চিত্র, মননশীল দর্শক, আলোকিত সমাজ’ প্রতিপাদ্য নিয়ে রেইনবো চলচ্চিত্র সংসদের আয়োজনে আগামী ১০ থেকে ১৮ জানুয়ারি পর্যন্ত চলবে এ উৎসব।

এবারের আসরে ৭৫টি দেশের পূর্ণদৈর্ঘ্য ও স্বল্পদৈর্ঘ্য মিলিয়ে ২৫০টি চলচ্চিত্র দেখানো হবে। এর মধ্যে বাংলাদেশের ৬৭টি সিনেমা।

উৎসবের পরিচালক আহমেদ মুজতবা জামাল জানান, মূল প্রতিযোগিতা বিভাগ ‘বাংলাদেশ প্যানোরমা’তে নির্বাচিত হয়েছে আটটি চলচ্চিত্র। তিনি বলেন, ‘এবার উৎসবের দুই যুগ পূর্তি হচ্ছে। প্রস্তুতির সব কাজ সিনেমা নির্বাচন থেকে শিডিউল তৈরি—সবই প্রায় শেষপর্যায়ে।’

বাংলাদেশ প্যানোরমায় নির্বাচিত চলচ্চিত্রগুলো হলো—হাবিবুর ইসলাম হাবিবের ‘যাপিত জীবন’, সোহেল রানা বয়াতীর ‘নয়া মানুষ’, জ্যাক মিরের ‘দ্য স্টোরি অব আ রক’, জোবাইদুর রহমানের ‘উড়াল’, বিপ্লব কুমার পালের (বিপু) ‘ধামের গান’, অনন্য প্রতীক চৌধুরীর ‘নয়া নোট’, সুমন ধরের ‘আগন্তুক’ ও আহমেদ হাসান সানির ‘এখানে রাজনৈতিক আলাপ জরুরি’।

বরাবরের মতো এবারও উৎসবে থাকছে ১০টি সেকশন—এশিয়ান সিনেমা, রেট্রোস্পেকটিভ, ট্রিবিউট, ওয়াইড অ্যাঙ্গেল, বাংলাদেশ প্যানোরমা, সিনেমা অব দ্য ওয়ার্ল্ড, চিলড্রেন ফিল্মস, উইমেন ফিল্মস, শর্ট অ্যান্ড ইনডিপেনডেন্ট ফিল্মস এবং স্পিরিচুয়াল ফিল্মস।

চলচ্চিত্র প্রদর্শন হবে তিনটি ভেন্যুতে—বাংলাদেশ শিল্পকলা একাডেমি, জাতীয় জাদুঘর মিলনায়তন, ও আলিয়ঁস ফ্রঁসেজ।

এবারের উৎসবে বিশেষ আকর্ষণ ‘চাইনিজ ফিল্ম উইক’, যেখানে চীনা চলচ্চিত্র শিল্পের ১২০ বছর পূর্তি উপলক্ষে স্বল্পদৈর্ঘ্য ও পূর্ণদৈর্ঘ্য মিলিয়ে ১৫টি চীনা সিনেমা দেখানো হবে। এ ছাড়া চতুর্থবারের মতো আয়োজন করা হচ্ছে মাস্টারক্লাস, যেখানে ভিন্ন দেশের তিনজন স্বনামধন্য নির্মাতা অংশ নেবেন। তাদের নাম উৎসব শুরুর আগেই ঘোষণা করা হবে।

১৯৯২ সাল থেকে রেইনবো চলচ্চিত্র সংসদ ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব আয়োজন করে আসছে। পাশাপাশি তারা নিয়মিত চলচ্চিত্র প্রদর্শনী, সেমিনার, শুদ্ধসংগীত আসর ও চলচ্চিত্রবিষয়ক ত্রৈমাসিক পত্রিকা সেলুলয়েড প্রকাশ করে থাকে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

জার্মানিতে ভেঙে পড়লো উড়োজাহাজের ল্যান্ডিং গিয়ার

আদ্-দ্বীন হাসপাতালকে শোকজ, জবাব না দিলে লাইসেন্স বাতিল

ভৈরবে রেলপথ অবরোধ, ৫ ট্রেন আটকা

৬ দফা দাবিতে চমেক ইন্টার্ন চিকিৎসকদের মানববন্ধন, শনিবার থেকে কর্মবিরতির হুঁশিয়ারি

সিএন্ডএফ ভবনেই মিলবে চসিকের ট্রেড লাইসেন্স, বুথ স্থাপনের নির্দেশ মেয়রের

নানার বাড়ি বেড়াতে গিয়ে পুকুরে ডুবে ২ ভাইয়ের মৃত্যু

নানার বাড়ি থেকে ফেরার পথে নিখোঁজ, খালে মিলল মরদেহ

দুই গ্রামবাসীর সংঘর্ষে নিহত ১, একাধিক বাড়িঘরে আগুন

কারাগারে আইভীকে গান শোনাতেন মমতাজ, যে গান না গাইতে অনুরোধ

পাকিস্তানের সিরিজ জয়

১০

ইউক্রেন ছাড় দিলে সমঝোতায় প্রস্তুত রাশিয়া : পুতিন

১১

ডাচদের হারিয়ে ত্রিদেশীয় সিরিজ শেষ বাংলাদেশের

১২

আফগানিস্তানকেও রুখে দিল বাংলাদেশ

১৩

দিল্লির হোটেলে ভয়াবহ আগুনে প্রাণ হারালেন বাংলাদেশি নাগরিক

১৪

পদোন্নতিতে বৈষম্যের অভিযোগ তুলে সিআইডি প্রধানের পদত্যাগ

১৫

যুবদলের যোগাযোগ বিষয়ক সম্পাদক হলেন নির্যাতিত নেতা সাজিদ হাসান বাবু

১৬

মার্কিন নিষেধাজ্ঞার তথ্য পেয়ে চুক্তি ও ঋণপত্র বাতিল, ফেরত যাচ্ছে ‘এমটি মেমেই’

১৭

ছবি প্রকাশ করলেন রাশেদ খান / সরকার পতনের পর আ. লীগ নেতাদের সঙ্গে কয়েক ধাপে মিটিং হান্নান মাসউদের

১৮

বজ্রপাতে সারা দেশে প্রাণ গেল ১২ জনের

১৯

অবিলম্বে বিদ্যুৎ ও জ্বালানি তেলের দাম কমানোর দাবি এনসিপির

২০
X