বিনোদন প্রতিবেদক
প্রকাশ : ২৯ আগস্ট ২০২৪, ০২:২২ পিএম
অনলাইন সংস্করণ

পাঁচ হাজার মানুষের চিকিৎসার দায়িত্ব নিলেন নায়ক আরজু 

পাঁচ হাজার মানুষের চিকিৎসার দায়িত্ব নিলেন নায়ক আরজু 

চিত্রনায়ক কায়েস আরজু সময়ের প্রয়োজনে বন্যার্তদের পাশে এসে দাঁড়ালেন। দক্ষিণ-পূর্বাঞ্চলের বন্যা দুর্গত পাঁচ হাজার মানুষের চিকিৎসা সেবার দায়িত্ব নিয়েছেন তিনি। স্বেচ্ছাসেবী সংগঠন ‘ওয়ার্কস ফর বেটার ওয়ার্ল্ড’ এর মাধ্যমে দুর্গতদের পাশে দাঁড়াচ্ছেন তুমি আছো হৃদয়ে খ্যাত নায়ক।

বুধবার (২৮ আগস্ট) সংগঠনটির কার্যালয়ে দুর্গতদের জন্য প্রয়োজনীয় ওষুধ কিনে জমা দেন চিত্রনায়ক কায়েস আরজু। শুক্রবার (৩০ আগস্ট) থেকে বন্যা দুর্গতদের জন্য শুরু হচ্ছে এই ফ্রি মেডিকেল ক্যাম্প। প্রয়োজনীয় ওষুধ ও ডাক্তার নিয়ে ক্যাম্পগুলোর আয়োজন করেছে ‘ওয়ার্কস ফর বেটার ওয়ার্ল্ড’।

কায়েস আরজু বলেন, বানভাসি মানুষের জন্য মেডিকেল ক্যাম্পের প্রয়োজনীয়তা সম্পর্কে আমি অবগত। সে কারণেই নির্ভরযোগ্য কারো সঙ্গে যুক্ত হতে চেয়েছিলাম। খোঁজ নিয়ে জানতে পারলাম ‘ওয়ার্কস ফর বেটার ওয়ার্ল্ড’ দুর্গতের জন্য মেডিকেল ক্যাম্পের আয়োজন করেছে। অতীতে বন্যা দুর্গতদের জন্য ফ্রি মেডিকেল ক্যাম্প করার অভিজ্ঞতাও রয়েছে তাদের। এটাকেই মানুষের পাশে দাঁড়ানোর সুযোগ হিসেবে বেছে নিলাম।

তিনি বলেন, মেডিকেল সাপোর্টের ছাড়া ত্রাণ সহায়তার ব্যবস্থাও করব আমি। তবে ত্রাণ দেওয়ার মানুষ প্রচুর আছেন। দুর্গতদের চিকিৎসা সহায়তা করার মানুষ কম। সে কারণেই এটাকে বেশি গুরুত্ব দিচ্ছি।

সংগঠনটির প্রেসিডেন্ট সোহেল অটল জানান, বন্যার পানি নেমে যাওয়ার সময় দুর্গত এলাকায় পানিবাহিত রোগের প্রাদুর্ভাব দেখা দেয়। তখন মেডিকেল সাপোর্ট জরুরি হয়ে পড়ে। আমরা এর আগে ২০২২ সালে সিলেট-সুনামগঞ্জে ফ্রি মেডিকেল ক্যাম্প করেছি। তখন বুঝেছি, মেডিকেল সাপোর্টটা মানুষের কত জরুরি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বদ্ধ ঘরে কেক কেটে কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের প্রতিষ্ঠাবার্ষিকী পালন

স্কটল্যান্ডের বিপক্ষে কি খেলবেন নেইমার? 

দেশের ১৫ অঞ্চলে ঝড়ের আভাস, নদীবন্দরে সতর্কসংকেত

‘সিলেটে অতিবৃষ্টি ও পাহাড়ি ঢলে বন্যার আশঙ্কা, প্রস্তুত সিসিক’ 

প্রক্সি দিয়ে পরীক্ষায় পাস, চাকরিতে যোগ দিতে গিয়ে ধরা

হরমুজ প্রণালি পুরোপুরি উন্মুক্ত, পরিস্থিতি এখন ভালো রয়েছে: ট্রাম্প

বিএম কলেজে ছাত্রদলের দুই গ্রুপের হামলা, উত্তপ্ত ক্যাম্পাস

হালান্ডের জোড়া গোলে নকআউটে নরওয়ে

২৩ জুন / ইতিহাসে এই দিনে আলোচিত কী ঘটেছিল

ক্লোসাকে ছুঁয়ে মেসির পিছু ছুটছেন এমবাপ্পে

১০

মঙ্গলবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ 

১১

সেনেগালকে গোলবন্যায় ভাসাচ্ছে নরওয়ে

১২

ইরাককে নিয়ে ছেলেখেলা করে পরের রাউন্ডে ফ্রান্স

১৩

দীর্ঘ বিরতির পর ফের শুরু ফ্রান্স-ইরাক ম্যাচ

১৪

সেনেগালের মুখোমুখি নরওয়ে, বিশ্বমঞ্চে লড়াইয়ে নামলেন হালান্ড-মানে

১৫

দেশে আজ ভ্যাটসহ স্বর্ণ কিনতে পকেট থেকে খসবে যত টাকা

১৬

নতুন পে-স্কেল, নিম্ন গ্রেডের কর্মীদের জন্য বড় সুসংবাদ

১৭

বজ্রঝড়ে থমকে গেল ফ্রান্স-ইরাক ম্যাচ, বিরতিতে এগিয়ে এমবাপ্পেরা

১৮

বিশ্বমঞ্চে নতুন কীর্তি / মাত্র ২৭ বছরেই ব্রাজিল কিংবদন্তিকে স্পর্শ করলেন এমবাপ্পে

১৯

বিশ্বকাপ জিতেছে ২ বার, তবু তাদের জার্সিতে কেন চারটি স্টার? রহস্যটা কী?

২০
X