কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২০ ডিসেম্বর ২০২৪, ০৪:৩৯ পিএম
আপডেট : ২০ ডিসেম্বর ২০২৪, ০৪:৫৩ পিএম
অনলাইন সংস্করণ

মারা গেছেন নির্মাতা সি বি জামান

নির্মাতা সি বি জামান। ছবি: সংগৃহীত
নির্মাতা সি বি জামান। ছবি: সংগৃহীত

মারা গেছেন দেশের সিনেমার জনপ্রিয় নির্মাতা সি বি জামান। আজ শুক্রবার (২০ ডিসেম্বর) দুপুরে চিকিৎসাধীন অবস্থায় রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে মৃত্যু হয় এই নির্মাতার। গণমাধ্যমে তার মৃত্যুর খবর নিশ্চিত করেছেন পরিচালকের ছেলে সি এফ জামান।

‘উজান ভাটি’সহ বেশ কিছু নন্দিত সিনেমার পরিচালক সি বি জামান। এর আগে গত ১৩ ডিসেম্বর বাসার বাথরুমে পড়ে যান তিনি। এরপর তার কথাবার্তা অসংলগ্ন হয়ে পড়লে তাকে গুরুতর অসুস্থ অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়। সেখান থেকে আর ফেরা হলো না এই নির্মাতার।

ছেলের বরাতে আরও জানা যায়, সিলেটের শাহ জালাল দরগাহ শরিফের কবরস্থানে তাকে দাফন করা হবে। তবে সময় উল্লেখ করেননি তিনি।

১৯৬৬ সালে লাহোর ফিল্ম ইন্ডাস্ট্রিতে সহকারী পরিচালক হিসেবে কাজ শুরু করেন সি বি জামান। ১৯৭৩ থেকে ১৯৯০ সাল পর্যন্ত সরাসরি সিনেমা পরিচালনায় সম্পৃক্ত ছিলেন তিনি। এ সময়ে তিনি নির্মাণ করেন ঝড়ের পাখি (১৯৭৩), উজান ভাটি (১৯৮২), পুরস্কার (১৯৮৩), শুভরাত্রি (১৯৮৫), হাসি (১৯৮৬), লাল গোলাপ (১৯৮৯) ও কুসুম কলির (১৯৯০) মতো কালজয়ী সব সিনেমা।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

তিস্তার পানি বিপৎসীমার ওপরে, নিম্নাঞ্চল প্লাবিত

পে-স্কেলে হঠাৎ পরিবর্তন, ইনক্রিমেন্ট থেকে বেতন- যা যা বদল হচ্ছে

সেনাবাহিনীর গ্রীষ্মকালীন মহড়ায় প্রথমবার আনসার-ভিডিপির অংশগ্রহণ

খুলনা জেলা কারাগার থেকে বন্দি পালানোর ৩ ঘণ্টার মধ্যে গ্রেপ্তার

কোয়ার্টার ফাইনালে ফ্রান্স-মরক্কোর ম্যাচ অনলাইনে দেখবেন যেভাবে

যুক্তরাষ্ট্রের হামলার জবাবে পাল্টা আঘাতের হুঁশিয়ারি ইরানের

বাংলাদেশে এখন বিনিয়োগের উপযুক্ত সময়: ইতালির রাষ্ট্রদূত

চরমোনাই পীর / যুক্তরাষ্ট্রকে ‘পরীক্ষিত বন্ধু’ হিসেবে প্রতিষ্ঠিত করার ‘প্রয়াস’ চালানো হচ্ছে 

সিলেটে নতুন ডিসি নিয়োগ

জলাবদ্ধতা মোকাবিলায় সব সংস্থার সমন্বয় জোরদারের নির্দেশ চসিক মেয়র শাহাদাতের

১০

বিদ্যুতের বদলে জনগণের হাতে হারিকেন ধরিয়েছে বিএনপি: হাসনাত আব্দুল্লাহ

১১

সংবিধান সংশোধনীতে মুখ্য বিবেচ্য থাকবে জুলাই সনদ: আইনমন্ত্রী

১২

জার্মানিতে তীব্র তাপপ্রবাহে ৫ হাজারেরও বেশি মানুষের মৃত্যু

১৩

চীনের জুতা কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ড, নিহত অন্তত ২৮ 

১৪

হাসনাতের উপস্থিতিতে এনসিপির পদযাত্রায় হাতাহাতি

১৫

বন্যপ্রাণী সংরক্ষণে জাতীয় পুরস্কার পেল জাবির প্রাণিবিদ্যা বিভাগ

১৬

ফ্রান্স নাকি মরক্কো? / এআই জানাল, আজ রাতে বাড়ি ফিরছে কারা

১৭

আনচেলত্তিকে বরখাস্ত করতে বললেন ব্রাজিল কিংবদন্তি

১৮

কান্নার শব্দ পেয়ে জঙ্গলে গিয়ে মিলল ফুটফুটে নবজাতক

১৯

৮ কোটি টাকা বিতরণে ৫৩ কোটি ব্যয় / অন্তর্বর্তী সরকারের সেই বিতর্কিত প্রকল্প বাতিল 

২০
X