বিনোদন প্রতিবেদক
প্রকাশ : ২৩ ফেব্রুয়ারি ২০২৫, ০৩:২৬ পিএম
অনলাইন সংস্করণ

রাজকে উদ্দেশ্য করে পরীর ঘৃণায় ভরা স্ট্যাটাস

চিত্রনায়িকা পরী মণি ও শরিফুল রাজ। ছবি : সংগৃহীত
চিত্রনায়িকা পরী মণি ও শরিফুল রাজ। ছবি : সংগৃহীত

চিত্রনায়িকা পরী মণি। ব্যক্তি জীবনে তাকে নিয়ে যতো সমালোচনাই হোক না কেন, মা হিসেবে তিনি একজন যোদ্ধা। নিজের সন্তানদের জন্য এই নায়িকা যে কোনো প্রতিকূলতার মুখোমুখি হতে একাই দাঁড়িয়ে যান। ছেলে, মেয়ের কিছু হলে রাতের পর রাত হাসপাতালে নির্ঘুম কাটে তার। যা নিয়ে অনেকবারই সামাজিক যোগাযোগমাধ্যমে কথা বলেছেন তিনি। তবে এবার অভিনেতা ও পরীর প্রাক্তন স্বামী শরিফুল রাজকে উদ্দেশ্য করে ঘেন্নায় ভরা বিরাট এক স্ট্যাটাস দিলেন তিনি।

স্ট্যাটাসে রাজের নাম না নিলেও লোখায় তিনি বুঝিয়ে দিয়েছেন লাইনগুলো তিনি তাকে উদ্দেশ্য করেই লিখেছেন।

শুরুতে পরী লিখেছেন, ‘রাত জাগা আর নির্ঘুম রাত, মোটেও এক না সোনা! মা হয়ে দেখো শুধু। বাচ্চার গায়ে একটা মশার কামড়ও নিতে পারবা না। আর সেখানে বাচ্চার ১০৪ জ্বর তো মায়ের দম বন্ধ হয়ে থাকার মতো। তার ওপর একা মা হয়ে বাচ্চার এই ফেস নেওয়া যায় না...জাস্ট ট্রাস্ট মি! রাত জেগে নেটফ্লিক্স, বন্ধুরা, পার্টি, আড্ডা, লং ড্রাইভ অথবা রেনডম ফেসবুক স্ক্রলে লেপ্টে থাকা সবই উপভোগ্য। শুধু বিস্বাদ লাগে এই বাধ‍্য হয়ে থাকা দায়িত্বের বেড়াজাল তাই না?’

এরপর রাজের কাছে প্রশ্ন রেখে পরী আরও লিখেছেন, ‘কাদের লাগে জানেন? যারা সুযোগ বুঝে বাচ্চার সাথে কয়েক সেকেন্ড ভিডিও রেকর্ডে মিথ্যা ইমোশন শেয়ার করে সোশ্যাল মিডিয়ায়। শুধু মায়েদেরই এসব বিস্বাদ লাগে না।’

এরপর শরিফুল রাজকে উদ্দেশ্য করে একটি গালি দিয়ে পরী আরও লিখেছেন, ‘একবার ভাবো তো, দিনের শুরু থেকে শেষ অব্দি কি কি করে একজন মা! তুমি ভাবতেও পারবা না জানোয়ার। ভাবা লাগেওনি তো বাবাদের কখনো! যারা বাবা হয় তারা সব জানে। জেনেই সব আগলে রাখে। পরীর বাচ্চাদের এমন সো কল্ড বাপের মোটেও দরকার নাই। অন্তত এতদিনে সেটা প্রমাণিত তোমার কাছে সোনাটা। ওদের কাছে ওদের মা-বাপ আমি একাই সব। কারণ ওরা এটাই বুঝে বুঝে বড় হচ্ছে। কিন্তু আমাকে বুঝ দেয়ার মতো তোমার কিচ্ছু নেই সোনা জীবনে আর।

পরী স্ট্যাটাসের শেষ ভাগে রাজের প্রতি ঘৃণা প্রকাশ করে লিখেছেন, ‘আমি সব মাফ করলেও আজীবন আমার এই ঘেন্নায় তোমাকে বাঁচতে হবে সোনা। মরে গেলে তো বেঁচেই যেতা। হসপিটালের আপডেট যায় তো সোনা তোমার ফোনে! ওসব দেখে অন্ধ হয়ে যাও না কেন তুমি? কিছু ঘেন্না (ঘৃণা) খোলাই হয়।’ ২০২১ সালের ১৭ অক্টোবর বিয়ে করেন চিত্রনায়িকা পরী মণি ও নায়ক শরিফুল রাজ। বছর গড়াতেই তাদের সংসার আলো করে আসে প্রথম পুত্র সন্তান শাহীম মুহাম্মদ পুণ্য। সন্তান জন্মলাভের এক বছর পরই বিচ্ছেদের পথে হাঁটে রাজ-পরী দম্পতি। এরপর থেকে সন্তান নিয়ে একাই আছেন পরী।

কালবেলা/এমএসকেএম
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বন্যাদুর্গতদের ত্রাণ সহায়তা বাংলাদেশ হিউম্যান রাইটস ফাউন্ডেশনের

এইচএসসিতে ভুল প্রশ্নপত্র বিতরণ, কেন্দ্র সচিবসহ ৩ কর্মকর্তাকে অব্যাহতি

দ্বিতীয় মেয়াদে বলদিয়া উচ্চ বিদ্যালয়ের সভাপতি নুরুল ইসলাম

পবিপ্রবির নতুন প্রো-ভিসি অধ্যাপক সাইফুল ইসলাম

ছাত্রদলের নতুন কর্মসূচি ঘোষণা

ট্রাম্পের সঙ্গে ইরান নিয়ে বৈঠক করতে যুক্তরাষ্ট্র সফরে নেতানিয়াহু

বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নিউমার্কেট এলাকায় লিফলেট-মশার স্প্রে বিতরণ 

কাভা মেন’স ভলিবল চ্যাম্পিয়নশিপের সেমিফাইনালে বাংলাদেশ

মাইক্রোপ্লাস্টিক কী, টুথপেস্টের মাধ্যমে কীভাবে শরীরে প্রবেশ করে?

ভারতে শিক্ষার্থীদের আন্দোলনে একে-৪৭ থেকে গুলি, পুলিশ সদস্য বরখাস্ত

১০

টাঙ্গাইলে ২১ এইচএসসি পরীক্ষার্থীর ওএমআর শিট উধাও 

১১

চট্টগ্রামে বন্যা শেষে এইচএসসি শুরু, প্রথম দিনেই অনুপস্থিত ১৮২৫

১২

চ্যাম্পিয়নস লিগের ড্র অনুষ্ঠান কবে-কোথায়

১৩

প্রধানমন্ত্রীর সঙ্গে ন্যাশনাল এডিটরস কাউন্সিল নেতাদের বৈঠক

১৪

ফেসবুকে আপত্তিকর ভিডিও পোস্ট, মা-মেয়ের আত্মহত্যার অভিযোগ

১৫

বাসার ছাদ থেকে পড়ে প্রধান শিক্ষকের মৃত্যু

১৬

যুদ্ধ কখন শেষ হবে তা যুক্তরাষ্ট্র নয়, ইরান নির্ধারণ করবে: তেহরান

১৭

অচল খুচরা টাকা  / টাঙ্গাইলে ১-৫ টাকা নোটের বদলে ধরিয়ে দেওয়া হচ্ছে চকলেট

১৮

আর্জেন্টিনার কোচকে মিথ্যাবাদী বললেন স্পেনের বিশ্বকাপজয়ী মিডফিল্ডার

১৯

বঙ্গোপসাগরের এক ইলিশ সাড়ে ৭ হাজার টাকায় বিক্রি

২০
X