বিনোদন প্রতিবেদক
প্রকাশ : ০২ মার্চ ২০২৫, ০৭:৩৪ পিএম
অনলাইন সংস্করণ

রমজানে ইবাদতে মশগুল থাকবেন প্রিয়াঙ্কা

প্রিয়াঙ্কা জামান। ছবি : সংগৃহীত
প্রিয়াঙ্কা জামান। ছবি : সংগৃহীত

বর্তমান সময়ের শোবিজ জগতের পরিচিত মুখ প্রিয়াঙ্কা জামান। শুরুতেই উপস্থাপনার মাধ্যমে মিডিয়াতে পা রাখেন তিনি। পরে মডেলিং, নাটক ও বিজ্ঞাপনে কাজ করে পরিচিতি অর্জন করেন এ সুন্দরী। তবে সারা বছর কাজে ব্যস্ত থাকলেও রমজান মাসে ইবাদতে মশগুল থাকেন তিনি। করবেন না কোনো শুটিংও।

শোবিজ জগতে টানা ১৭ বছর ধরে সমানতালে কাজ করছেন প্রিয়াঙ্কা। সবসময় কাজের মধ্যে থাকা এই অভিনেত্রী বর্তমানে বেশ কয়েকটি নাটকের সঙ্গে যুক্ত আছেন।

তবে, ধর্ম নিয়ে বেশ সতর্ক এ অভিনেত্রী। সম্প্রতি এক সাক্ষাৎকারে তিনি বলেন, ‘রমজান মাসে আমি শুধু আল্লাহর ইবাদত করব, নামাজ পড়ব। বাসায় আব্বু-আম্মুকে এবং নিজেকে সময় দিব।’

রমজানে শুটিং না করার প্রসঙ্গে প্রিয়াঙ্কা আরও বলেন, ‘এই একটা মাস আমি কোনো শুটিং করি না। আমি যে ধারাবাহিক নাটকগুলোতে জড়িত আছি- এ ধারাবাহিক নাটকের শুটিং না হলে আমি কোনো শুটিংই করি না। এক মাস আমি নিজের প্রতি যত্ন নিই। আর আল্লাহর ইবাদতে মশগুল থাকি।’

বর্তমানে একসঙ্গে কয়েকটি নাটকের কাজ শুরু করেছেন প্রিয়াঙ্কা। যার মধ্যে ‘বিয়ে বাড়ির গল্প’ ও ‘এতিম বউ’-এর মতো দুটি একক নাটকও রয়েছে। এ ছাড়াও মারুফ আহমেদ রিজভী খান পরিচালিত ‘ভাইরাল গ্রাম’ নামক নতুন ধারাবাহিক নাটকে কাজ করছেন তিনি। যেখানে তার সহশিল্পী হিসেবে কাজ করছেন প্রাণ রায় ও সাব্বির আহমেদ।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

শিশুর কোলে গন্ধগোকুল, পেছনে সজারু: ভাইরাল ভিডিওর আসল ঘটনা

কুয়াকাটা সৈকতে ভেসে এলো ৫৬ ফুটের বেলিন তিমি

এক ইলিশের দাম ৯ হাজার টাকা

যে কারণে বাতিল হলো কেটি পেরির বহুল প্রতীক্ষিত কনসার্ট

চট্টগ্রামে ইউনিভার্সিটি অব বার্মিংহামের ক্যাম্পাস চালুর উদ্যোগ

বাড়িতে আমার চেয়েও মেসির গুরুত্ব বেশি: অস্কারজয়ী হলিউড তারকা

ভোটার হতে এসে রোহিঙ্গা যুবক আটক

জীবিকার তাগিদে গিয়েছিলেন ক্ষেতে, হঠাৎ বজ্রপাতে হারালেন প্রাণ

সায়েদাবাদ বাসস্ট্যান্ডে অভিযানে পরিত্যক্ত বাস সরাল ডিএসসিসি

আল-আরাফাহ্ ব্যাংকের বিসিএমডি প্রধান হিসেবে মাসুম মিজানের যোগদান

১০

বিশ্বকাপ থেকে বিদায়ের পর জর্ডানের অনন্য নজির

১১

মুস্তাফা মনোয়ারের মৃত্যুতে জামায়াত আমিরের শোক

১২

ডেপুটি স্পিকারের সঙ্গে প্রান্তিক কৃষকদের সাক্ষাৎ, কৃতজ্ঞতা প্রকাশ

১৩

ফ্রাঙ্কফুর্টে অনুষ্ঠিত ‘ইউরোবাইক’-এ বাংলাদেশের অংশগ্রহণ

১৪

ইরানের মধ্যে ‘নতুন শক্তি’ তৈরি হয়েছে: সাবেক মার্কিন পররাষ্ট্রমন্ত্রী

১৫

স্বাস্থ্য বাজেটে ইতিহাসের সর্বোচ্চ বরাদ্দ, বাস্তবায়নে বড় চ্যালেঞ্জ

১৬

ব্যক্তিগত ও দলীয় বিতর্কের মঞ্চে পরিণত হয়েছে সংসদ : গাজী আতাউর

১৭

সাড়ে ৬ ঘণ্টা পর তিন রুটে ট্রেন চলাচল স্বাভাবিক

১৮

ফেভারিটের মর্যাদা হারিয়েছে ব্রাজিল: রোনালদো

১৯

উত্তরা ক্লাবে ইবিয়ান ক্লাবের মতবিনিময়

২০
X