বিনোদন ডেস্ক
প্রকাশ : ০৪ জানুয়ারি ২০২৬, ১২:২৬ পিএম
অনলাইন সংস্করণ

আরশ এখন অনেক দুষ্টুমি করে: সুনেরাহ 

আরশ খান ও সুনেরাহ বিনতে কামাল I ছবি: সংগৃহীত
আরশ খান ও সুনেরাহ বিনতে কামাল I ছবি: সংগৃহীত

ছোট পর্দার আলো ঝলমলে দুনিয়ায় যাদের নাম উঠলেই দর্শকের কৌতূহল কয়েক গুণ বেড়ে যায়, তারা হলেন ছোট পর্দার জনপ্রিয় অভিনেতা আরশ খান ও অভিনেত্রী সুনেরাহ বিনতে কামাল। পর্দায় প্রেম, আবেগ আর টানটান রসায়নে দর্শককে বারবার মুগ্ধ করা এই জুটি এবার আলোচনায় ভিন্ন কারণে। গুঞ্জন, জল্পনা আর অজানা প্রশ্নের আবরণ ভেদ করে তারা হাজির হলেন রাফসান সাবাবের জনপ্রিয় শো ‘হোয়াট আ শো’-তে, যেখানে ক্যামেরার সামনে উঠে এলো তাদের না বলা গল্প, ব্যক্তিগত অনুভূতি আর একে অন্যকে নিয়ে ভাবনার অজানা অধ্যায়।

প্রকাশিত সেই শো’তে আড্ডার একপর্যায়ে তাদের নাটকের শুটিংয়ের মজার কিছু মুহূর্ত নিয়ে আলোচনা হয়। একটি ভিডিও দেখানো হয়। দেখা যায়, অভিনেতা আরশ খান গাছে উঠে বসে আছেন আর নিচে সুনেরাহসহ অন্য কলাকুশলীরা দাঁড়িয়ে। সঞ্চালক রাফসানের প্রশ্নের জবাবে সুনেরাহ হাসিমুখে জানান, এটি ছিল আরশের জন্য এক ছোটখাটো শাস্তি।

সুনেরাহ বলেন, আমি কাজের ক্ষেত্রে ভীষণ সময়নিষ্ঠ। আমার সেটে নায়কদের আগেই পৌঁছাতে হয়। আরশকে আগেই সতর্ক করেছিলাম, তাও সে পাঁচ মিনিট দেরি করে এসেছিল। তাই ওকে শাস্তি হিসেবে গাছে উঠিয়ে দিয়েছিলাম।

পাশে থাকা আরশ তখন রসিকতা করে বলেন, আসলে আমি তো নিজেকে নায়ক ভাবি না, অভিনেতা মনে করি। আরশ খানের সঙ্গে অভিনয়ের অভিজ্ঞতা নিয়ে সুনেরাহর মন্তব্য ছিল বেশ ইতিবাচক। জানান, শুরুতে আরশকে যতটা হালকাভাবে নিয়েছিলেন, বাস্তবে তাকে ততটাই সিরিয়াস পেয়েছেন।

সুনেরাহ বলেন, আমি এত ভালো কিছু আশা করিনি। কাজ শুরুর আগে ভেবেছিলাম, আরে নাটকই তো করে! কিন্তু সেটে গিয়ে দেখলাম সে কাজের ব্যাপারে দারুণ সিরিয়াস। গুছিয়ে কাজ করে, ফোন নিয়ে পড়ে থাকে না এবং নিয়মিত রিহার্সাল করে। সুনেরাহ আরও যোগ করেন, শুরুর কয়েকটা কাজে সে বেশ ভদ্র ছিল, এখনো কাজের ব্যাপারে সিরিয়াস থাকলেও এখন সে অনেক দুষ্টুমি করে।

উল্লেখ্য, দেশের ছোট পর্দার রোম্যান্টিক জুটি হিসেবে আরশ-সুনেরাহ বর্তমানে ভক্তদের পছন্দের শীর্ষে। সম্প্রতি এই জুটির একটি অন্তরঙ্গ ছবি সামাজিক মাধ্যমে প্রকাশ্যে এলে শুরু হয় আলোচনা ও সমালোচনার ঝড়। সুনেরাহ নিজেই তার ফেসবুকে ছবিটি শেয়ার করেছিলেন। পোস্টটি মুহূর্তেই ভক্ত ও সহকর্মীদের মন্তব্যে ভরে ওঠে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

পর্যটন প্রতিমন্ত্রীর নেতৃত্বে কক্সবাজার সৈকতে ৩ প্রতিমন্ত্রীর আকস্মিক পরিদর্শন

মৌলভীবাজারে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত

যশোরে আদ্-দীন হাসপাতালে রোগীর মৃত্যু, চিকিৎসায় অবহেলার অভিযোগ

পুশইনের প্রতিবাদে বিভিন্ন জেলায় ১১ দলীয় জোটের বিক্ষোভ

ফেসবুক বিভ্রাটে ব্যক্তিগত তথ্য হারানোর শঙ্কা কতটা

তারকাদের নিয়ে ক্রিটিসিজমটা বেশিই হয় : নুসরাত ফারিয়া

নামে সোনা, কিন্তু সোনা নয়! বিশ্বকাপের তিন অমূল্য পুরস্কারের বিশেষত্ব কী?

দুই দশক পর তারেক রহমানের কক্সবাজার সফর ঘিরে উচ্ছ্বাস

‘আগস্টের শেষে রূপপুর থেকে ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ মিলবে’

অস্ট্রেলিয়ার বিপক্ষে তৃতীয় ওয়ানডের দল ঘোষণা করল বাংলাদেশ

১০

রাত ১টার মধ্যে ঝড় হতে পারে যেসব অঞ্চলে

১১

বিভ্রাটের পর সচল হচ্ছে ফেসবুক-মেসেঞ্জার, যে তথ্য জানাল মেটা

১২

পুলিশ সদস্যদের ফুটবল ম্যাচে আর্জেন্টিনাকে হারিয়ে ব্রাজিলের জয়

১৩

বিশ্বকাপে সবচেয়ে বেশি ম্যাচ জয়ের তালিকায় শীর্ষে ব্রাজিল, আর্জেন্টিনা কোথায়?

১৪

নোবিপ্রবি শিক্ষক সালামের পিএইচডি অর্জন 

১৫

চট্টগ্রামকে সুবজ ও বাসযোগ্য নগরী হিসেবে গড়ে তোলা হবে : সিডিএ চেয়ারম্যান

১৬

ক্ষমার পরেও শপথ নিতে পারছেন না চাকসু প্রতিনিধি

১৭

সংসদ নির্বাচনে পরাজিত মোতাহার ময়মনসিংহ উন্নয়ন কর্তৃপক্ষের প্রথম চেয়ারম্যান

১৮

স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে রক্তাক্ত : ১১ পুলিশ সদস্য বরখাস্ত

১৯

আদ্‌-দ্বীনের লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত পুনর্বিবেচনার দাবি মহিলা জামায়াতের

২০
X