বিনোদন প্রতিবেদক
প্রকাশ : ১৪ মে ২০২৫, ০২:০৪ পিএম
অনলাইন সংস্করণ

হাঁটতে পারছেন না শাবনূর

নায়িকা শাবনূর। ছবি : সংগৃহীত
নায়িকা শাবনূর। ছবি : সংগৃহীত

ঢাকাই সিনেমার নব্বই দশকের জনপ্রিয় নায়িকা শাবনূর। হঠাৎ দিলেন দূঃসংবাদ। জানান, বর্তমানে হাঁটতে পারছেন না তিনি। এগোচ্ছেন খুঁড়িয়ে খুঁড়িয়ে। মোবাইলে কথা বলতে বলতে হাঁটতে গিয়ে হোঁচট খেয়ে পায়ে ব্যথা পেয়েছেন তিনি।

বর্তমানে অস্ট্রেলিয়ায় স্থায়ীভাবে বসবাস করছেন শাবনূর। গত শনিবার সকালে সিডনির ল্যাকেম্বা এলাকায় আত্মীয়ের বাড়ি থেকে ফেরার সময় ছেলেকে মাঠে নিয়ে যাওয়ার পথে এই দুর্ঘটনার শিকার হন তিনি।

জানা যায়, ফুটপাত থেকে অসাবধানতাবশত নিচে পড়ে গিয়ে পা মচকে গেছে তার। উঠে যায় হাঁটুর চামড়াও। এ প্রসঙ্গে শাবনূর বলেন, ‘ব্যথাটা পেয়ে আমার আক্কেল হয়েছে। জীবনে আর হাঁটতে-চলতে গিয়ে মোবাইল দেখব না। গাড়ি চালানোর সময়ও না।’

তিনি আরও বলেন, ‘উঠে দাঁড়ানোর মতো শক্তিও ছিল না। তখনই বুঝলাম, একটুখানি অসাবধানতা থেকেও কী ভয়ানক কিছু হয়ে যেতে পারে।’

চিকিৎসক জানান, শাবনূরের পায়ের টিস্যুও ক্ষতিগ্রস্ত হয়েছে, ফলে বাধ্য হয়ে পায়ে প্লাস্টার করতে হয়েছে। এখন চলছে ক্র্যাচে ভর দিয়ে হাঁটা আর ব্যথানাশক খাওয়ার ‘অভিজ্ঞতা’।

সবাইকে সতর্ক করে শাবনূর বলেন, ‘যদি আমি গাড়ি চালানোর সময় ফোনে কথা বলতাম এবং তখন এমন কিছু হতো, তবে শুধু আমার নয়, অন্য কারও জীবনও ঝুঁকিতে পড়তে পারত। আমার ইনজুরি একটা সতর্কবার্তা- আশা করি, কেউ বিষয়টাকে হালকা করে দেখবেন না।’

কালবেলা/এমএসকেএম
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ফুটবল খেলে বাড়ি ফেরার পথে ছুরিকাঘাতে যুবক নিহত

চাইনিজ ইকোনমিক অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল জোন (CEIZ)-এর নির্মাণকাজ শুরু

ইবিতে প্রতারণামূলক ভর্তি তদন্তে ৩ সদস্যের কমিটি গঠন

ধামরাইয়ে পানিতে ডুবে ৭ বছরের শিশুর মৃত্যু

জুলাই গণঅভ্যুত্থান শুধু সরকার পরিবর্তনের ঘটনা নয়: নাহিদ ইসলাম

বগুড়ায় বাসের ধাক্কায় কলেজ অধ্যক্ষ নিহত

দুই বিশ্ববিদ্যালয়ের ৩ শীর্ষ পদে নিয়োগ পেলেন ইবির অধ্যাপকরা

‘ইসরায়েলের আগামী নির্বাচনে প্রার্থীদের লক্ষ্যবস্তু করতে পারে ইরান’

চট্টগ্রামে জুলাইয়ে ডেঙ্গু আক্রান্ত ৪৫৭, আরও এক নারীর মৃত্যু

ভূমি কর্মকর্তার ঘুষ নেওয়ার ভিডিও ভাইরাল

১০

আর্জেন্টিনার জাল কাঁপানো কাবরালের সেই গোলই বিশ্বকাপের সেরা

১১

টাঙ্গাইলে মাদক মামলায় যুবকের যাবজ্জীবন

১২

‘আলোচনা ব্যর্থ হলে ইরানে শক্তিশালী সামরিক অভিযান চালানো হবে’

১৩

পর্দার আড়ালে ঘৃণা ও গুজব ছড়ানোদের নিয়ে এবার মুখ খুললেন ফিফা সভাপতি

১৪

রাজধানীর ৩০০ ফিটে ঘুরতে গেলেন সাহাবুদ্দিন

১৫

যে কারণে বিমানঘাঁটি ব্যবহার করে গোপনে মার্কিন সফরে যাচ্ছেন নেতানিয়াহু

১৬

খাল পুনঃখনন শেষে ১ কোটি ২৫ লাখ টাকা ফেরত দিলেন ইউএনও

১৭

সাবেক ৩২ ডিসি বাধ্যতামূলক অবসরে

১৮

টানা বৃষ্টি নিয়ে দুঃসংবাদ

১৯

ফাইনালে মেসিদের পিঠ ফেরানোয় বিতর্ক, নেপথ্য কারণ স্পষ্ট করলেন লিসান্দ্রো

২০
X