বিনোদন ডেস্ক
প্রকাশ : ০৫ জুন ২০২৫, ০৫:১৩ পিএম
অনলাইন সংস্করণ

সাবিলা-ফারিণ পারফেক্ট নয়, যা বললেন মেহজাবীন

তাসনিয়া ফারিণ, মেহজাবীন চৌধুরী, সাবিলা নূর । ছবি : সংগৃহীত
তাসনিয়া ফারিণ, মেহজাবীন চৌধুরী, সাবিলা নূর । ছবি : সংগৃহীত

ঢালিউডের রঙিন আকাশে নতুন দুই তারা! ছোট পর্দার দুই জনপ্রিয় অভিনেত্রী সাবিলা নূর ও তাসনিয়া ফারিণ অবশেষে পা রাখছেন ঢালিউডের রুপালি পর্দায়। আসছে ঈদুল আজহায় বড় পর্দায় অভিষেক হচ্ছে এই দুই প্রতিভাবান তারকার। একদিকে ‘তাণ্ডব’ ছবিতে ঢালিউড সুপারস্টার শাকিব খানের বিপরীতে সাবিলা নূর, অন্যদিকে শরিফুল রাজের সঙ্গে ‘ইনসাফ’ সিনেমায় থাকছেন তাসনিয়া ফারিণ।

এই দুই সিনেমার আইটেম গান ইতোমধ্যেই ঝড় তুলেছে নেট দুনিয়ায়। সাবিলা নূরকে দেখা গেছে ‘তাণ্ডব’-এর ‘লিচুর বাগান’ গানে ঝলমলে রূপে, এদিকে ইনসাফের ‘আকাশেতে লক্ষ তারা ২.০’-তে আবেদনময়ী রূপে হাজির হয়েছেন তাসনিয়া ফারিণ। পর্দায় তাদের উপস্থিতি নিয়ে দর্শকদের মাঝে যেমন উত্তেজনা দেখা যায়, তেমনি লক্ষ্য করা যায় সমালোচনাও।

দর্শকদের মতোই উচ্ছ্বসিত তাদের সহশিল্পীরাও। জনপ্রিয় অভিনেত্রী মেহজাবীন চৌধুরী ফেসবুকে দুই সহকর্মীর ছবি পোস্ট করে লেখেন,’আমাদের সবচেয়ে প্রতিভাবান দুইজন অভিনেত্রী, এই ঈদে দুইটি সিনেমাতে কাজ করছেন। এই সুন্দরীদের বড় পর্দায় দেখার জন্য আর অপেক্ষা করতে পারছি না।‘

তবে এই প্রশংসার মাঝে এক নেটিজেন মন্তব্য করেন, তারা নায়িকা হিসেবে পারফেক্ট নয়। এই মন্তব্যে চুপ থাকেননি মেহজাবীন। নিজের স্টাইলেই তিনি জবাব দেন, হাহাহাহা, কতটা ব্যাকডেটেড! দয়া করে যান, যেখানে আপনার যা ভাল্লাগে সেটাই দেখুন।

এই নিয়ে সোশ্যাল মিডিয়ায় চলছে তুমুল আলোচনা। কেউ সাবিলা ও ফারিণের অভিনয়ের প্রশংসা করছেন, আবার কেউ প্রশ্ন তুলছেন তাদের যোগ্যতা নিয়ে। তবে সকল বিতর্ক ছাপিয়ে, ঈদের সিনেমার দুই নতুন মুখ ঘিরে দর্শক মনে বিরাট কৌতূহল। অভিষেকেই বাজিমাত করতে পারেন কি না, এখন সেটাই দেখার পালা।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

শিশু আইসিইউতে কাজ করছে না অ্যান্টিবায়োটিক, গবেষণায় উদ্বেগ

নাগরিক সেবায় অবহেলা করলে চাকরিচ্যুতিসহ কঠোর ব্যবস্থা : ডিএসসিসি প্রশাসক

ট্রান্সফরমার চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে একজনের মৃত্যু

বিজেপিকে সমর্থন তৃণমূল কংগ্রেসের ২০ এমপির

ভাসানী জনশক্তি পার্টির সমাবেশ / ভারতীয় নাগরিকদের পুশইন ও সীমান্ত হত্যা বন্ধের দাবি

আল-জাজিরার বিশ্লেষণ / লেবাননকে কেন্দ্র করে ইরান-ইসরায়েল কি সর্বাত্মক যুদ্ধে জড়াবে?

বাংলাদেশি ব্যবহারকারীদের জন্য ফ্রি গুগল এআই প্রো নিয়ে এলো টেকনো

আর্জেন্টিনার বেস ক্যাম্পের শহরে বন্দুক হামলা

তুরিন আফরোজকে গ্রেপ্তার দেখানোর নির্দেশ

২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচি বাস্তবায়নে ‘মাই ট্রি’ অ্যাপ পরীক্ষামূলক চালু

১০

রিসার্চ ডটকম র‍্যাঙ্কিংয়ে  / দেশের শীর্ষ বেসরকারি বিশ্ববিদ্যালয় আইইউবি

১১

হামিদ রায়হানের কবিতা : মাটির পতাকার গাঁথা

১২

ঢাবিতে ডেনিশ ইনস্টিটিউট ফর হিউম্যান রাইটস প্রতিনিধিদলের সঙ্গে মতবিনিময়

১৩

তিন ঘণ্টা ওঝার ঝাড়ফুঁক, শেষ পর্যন্ত প্রাণ গেল কৃষকের

১৪

তিন নতুন জিরো : ইউনূস সরকারের তিক্ত প্রাপ্তি

১৫

ফেসবুকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আইনি বিধান দেশে নেই : স্বরাষ্ট্রমন্ত্রী

১৬

আইসিএবির উদ্যোগে ‘উইমেন ইন লিডারশিপ অ্যান্ড গভর্ন্যান্স কনফারেন্স ২০২৬’

১৭

স্লোগান লেখা নিয়ে উত্তেজনা, কারাগারে ছাত্রলীগ নেতা

১৮

নাহিদ রানার ভয়ে কাঁপছে অস্ট্রেলিয়াও

১৯

এআইইউবিতে নোবেলজয়ী ড. অ্যান ল’হুইলিয়ারের ওয়েবিনার অনুষ্ঠিত

২০
X