বিনোদন ডেস্ক
প্রকাশ : ০৩ জুলাই ২০২৫, ০৪:৪৬ পিএম
অনলাইন সংস্করণ

শাকিবকে ছোট করতে চাইনি: জাহিদ হাসান

শাকিব খান ও জাহিদ হাসান। ছবি : সংগৃহীত
শাকিব খান ও জাহিদ হাসান। ছবি : সংগৃহীত

ঢাকাই সিনেমার শীর্ষ নায়ক শাকিব খানকে নিয়ে সম্প্রতি করা মন্তব্য প্রসঙ্গে অভিনেতা জাহিদ হাসান তার আগের বক্তব্যের ব্যাখ্যা দিয়েছেন। তিনি স্পষ্ট করেছেন যে, তার উদ্দেশ্য শাকিব খানকে ছোট করা ছিল না; বরং তার বক্তব্য ভুলভাবে উপস্থাপিত হয়েছে অথবা তিনি সঠিকভাবে বোঝাতে পারেননি।

কিছুদিন আগে এক সাক্ষাৎকারে জাহিদ হাসান শাকিবকে ‘মেগাস্টার শাকিব খান’ উপাধি দেওয়া নিয়ে আপত্তি জানিয়েছিলেন। তিনি বলেছিলেন, “তাকে শুধু শাকিব খান বলা হয় না। বলে ‘মেগাস্টার শাকিব খান’। অন্য সবাইকে বলা হয় চিত্রনায়ক। কেন, এটা বুঝি না। সে তো একজন অভিনেতা। তাকে আগেই একটা ট্যাগ লাগিয়ে দেওয়া হয়। এটা তার জন্য কতটা ভালো হচ্ছে বা মন্দ হচ্ছে জানি না। তবে শব্দটা কানে লাগে।”

এই মন্তব্য নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে শাকিব ভক্তদের মধ্যে তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়। এরপরই জাহিদ হাসান একটি টেলিভিশন চ্যানেলে দেওয়া সাক্ষাৎকারে নিজের অবস্থান পরিষ্কার করেন।

জাহিদ হাসান বলেন, ‘আমি নিজেই তো ছোট মানুষ। তাকে (শাকিব খান) ছোট করতে যাব কেন। আমার বক্তব্য হয়তো ভুলভাবে উপস্থাপন করা হয়েছে, না হয় আমি ভালোভাবে বুঝাতে পারিনি।’ তিনি আরও বোঝাতে চেয়েছেন যে, ‘যে নাম নিজেই অনেক বড়, তার আগে বাড়তি কোনো বিশেষণ দেওয়ার প্রয়োজন পড়ে না। যেমন টম ক্রুজ, শাহরুখ খান, সালমান খান, বা ম্যারাডোনা। তাদের নামই যথেষ্ট। এটাই বোঝাতে চেয়েছি। হয়তো অনেকে ভুল বুঝে কষ্ট পেয়েছেন।’

এই অভিনেতা দৃঢ়ভাবে বলেছেন, ‘আমি কাউকে ছোট করতে চাইও না, আমি পাগল নাকি! আমি নিজেই মানুষ হিসেবে অনেক ছোট। আর আমাদের শাকিব তো আমাদেরই সম্পদ। আমাদের তার পাশে থাকতে হবে। নিজেদের মধ্যে ভুল বোঝাবুঝি তৈরি করে তাকে ছোট করে তোলা কখনোই উচিত না।’

কালবেলা/এমএইচ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

হাদিস অনুযায়ী যে সময় শিশুদের বাইরে রাখা উচিত নয়

বেসরকারি খাতে বিদ্যুৎ বিতরণ ছেড়ে দেওয়ার পরিকল্পনা সরকারের: জ্বালানিমন্ত্রী

স্টোর রুমে নিয়ে শিক্ষার্থীকে ধর্ষণ, প্রধান শিক্ষক গ্রেপ্তার

যশোরে স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগে যুবক গ্রেপ্তার

জুলাই গণঅভ্যুত্থানে হত্যাযজ্ঞ / সাবেক এমপি মনিরুলসহ চারজনকে ট্রাইব্যুনালে হাজিরের নির্দেশ

পিকঅ্যাক্স মাউন্টেনে কোনো পারমাণবিক কার্যক্রম নেই: ইরান

মেসিকে বিশ্বকাপের সেরা ফুটবলার ঘোষণা আইএফএফএইচএসের

নিউইয়র্কে একক কনসার্টে গান শোনাবেন অভিনেতা অপূর্ব

এনআরবি ব্যাংক-নগদের মধ্যে কৌশলগত অংশীদারত্বের চুক্তি

দল থেকে বহিষ্কার, গাজী নজরুলের এমপি পদ কি থাকবে?

১০

সাঁতার জানতেন না কাউসার, সহকর্মীকে উদ্ধারে গিয়ে হারালেন প্রাণ

১১

রাত ১টার মধ্যে বজ্রবৃষ্টি হতে পারে যেসব অঞ্চলে

১২

অস্ত্র মামলায় আনিসুল হকের বিরুদ্ধে চার্জগঠন পেছাল

১৩

আইইউবিএটি ও লে মেরিডিয়ান ঢাকার মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর

১৪

কাল মুক্তি পাচ্ছে বিজয়ের বিদায়ী সিনেমা

১৫

এলএল.বি ফল-২০২৬ / ফারইস্ট ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে নবীন বরণ অনুষ্ঠিত

১৬

জম্মু ও কাশ্মীরে সন্ত্রাসী হামলা, পুলিশ সদস্য নিহত

১৭

গাজী নজরুলকে নিয়ে দলীয় সিদ্ধান্ত ইসিকে জানাবে জামায়াত

১৮

বিশ্বকাপে ইরানের ফুটবল দলের ওপর বৈষম্যমূলক আচরণ করেছে যুক্তরাষ্ট্র: রাশিয়া

১৯

একনেকে ১৪ হাজার ৪১ কোটি টাকার ৮ প্রকল্প অনুমোদন

২০
X