রবিবার, ০৭ জুন ২০২৬, ২৪ জ্যৈষ্ঠ ১৪৩৩
বিনোদন প্রতিবেদক
প্রকাশ : ০৮ জুলাই ২০২৫, ০৭:৩৬ পিএম
অনলাইন সংস্করণ

মার্কিন স্বামীকে প্রকাশ্যে আনলেন পিয়া বিপাশা

মার্কিন স্বামীকে প্রকাশ্যে আনলেন পিয়া বিপাশা

বছর পাঁচেক আগে হঠাৎ করেই দেশ ছেড়ে যুক্তরাষ্ট্রে পাড়ি জমান জনপ্রিয় মডেল ও অভিনেত্রী পিয়া বিপাশা। বর্তমানে সেখানেই একমাত্র কন্যাসন্তানকে নিয়ে বসবাস করছেন তিনি। যুক্ত হয়েছেন স্থানীয় বিভিন্ন পণ্যের প্রচারণায় এবং গড়ে তুলেছেন নিজস্ব জীবনধারা।

দুই মাস আগে পিয়া জানিয়েছিলেন, বছরের শেষদিকে বিয়ের পরিকল্পনা রয়েছে তার। তবে অপেক্ষা না করে আগেই চুপিসারে বিয়ের কাজ সেরে ফেলেছেন তিনি। জানা গেছে, গত ২৬ জুন যুক্তরাষ্ট্রে সম্পন্ন হয়েছে তাদের বিয়ের আনুষ্ঠানিকতা।

সম্প্রতি ইনস্টাগ্রামে স্বামীর সঙ্গে বিয়ের কিছু রোমান্টিক ছবি ও ভিডিও শেয়ার করেছেন পিয়া। যদিও এখনো পর্যন্ত স্বামীর নাম-পরিচয় গোপন রেখেছেন তিনি। জানিয়েছেন, ব্যক্তিগত জীবন নিয়ে গণমাধ্যমে কিছু বলতে আগ্রহী নন।

পিয়া বিপাশা শোবিজে পা রাখেন লাক্স চ্যানেল আই সুপারস্টার প্রতিযোগিতার মাধ্যমে। এরপর বিজ্ঞাপন ও নাটকে কাজ করে নজর কাড়েন। ২০১৩ সালে তাহসান খানের বিপরীতে ‘দ্বিতীয় মাত্রা’ নাটকে অভিনয় করেন তিনি।

বড় পর্দায় অভিষেক ঘটে ‘রুদ্র : দ্য গ্যাংস্টার’ ছবির মাধ্যমে। এরপর শাকিব খানের বিপরীতে ‘রাজনীতি’ সিনেমায় অভিনয়ের কথা থাকলেও শেষ পর্যন্ত বাদ পড়েন পিয়া, তার জায়গায় নেওয়া হয় অপু বিশ্বাসকে।

দেশ ছাড়ার আগে পিয়ার প্রথম সংসার ভেঙে যায়। সেই সংসারে রয়েছে তার একমাত্র কন্যাসন্তান, যাকে নিয়ে এখন যুক্তরাষ্ট্রে নতুন জীবনের অধ্যায় শুরু করেছেন পিয়া বিপাশা।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাজনীতিতেই থাকতে চাই, চাকরি নয় : ছাত্রদল নেতার আবেগঘন স্ট্যাটাস

কালবেলায় সংবাদ প্রকাশ / জিম্মায় নেওয়া চুরির মালামাল থানায় ফেরত দিলেন কর্মকর্তা

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে সরকারদলীয় এমপিদের সভা অনুষ্ঠিত

সকাল ৯টার মধ্যে ১৮ জেলায় ঝড়ের আভাস

পদ্মায় ডুবে যাওয়া সেই বাসের চালকসহ গ্রেপ্তার ৩ জনের জামিন

৩৫.৩ ডিগ্রি তাপমাত্রা রেকর্ড / সিলেটে তীব্র গরমে অতিষ্ঠ জনজীবন

তুরস্কের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে নাহিদ ইসলামের বৈঠক

মধ্যরাতে দেশে পৌঁছাবে লেবাননে নিহত ২ বাংলাদেশির মরদেহ

শেষ মুহূর্তে বড় ধাক্কা, আর্জেন্টাইন ডিফেন্ডারের বিশ্বকাপ শেষ

বাসের ধাক্কায় প্রাণ গেল ৩ অটোরিকশা যাত্রীর

১০

রোগীকে আটকে ইনজেকশন পুশের টাকা দাবি, নার্সকে শোকজ  

১১

গৃহকর্মী থেকে মন্ত্রী : কলিতা মাঝির উত্থানের গল্প

১২

নিউমার্কেট এলাকায় ফুটপাত দখলমুক্ত করল চসিক

১৩

এসএসসি পরীক্ষার্থীকে বলাৎকার, আ.লীগ নেতাসহ গ্রেপ্তার ২

১৪

তুরস্কের প্রেসিডেন্টকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ প্রধানমন্ত্রীর

১৫

ব্রাজিলের সামনে এবার মিসর

১৬

আগামী পাঁচ দিন কেমন থাকবে আবহাওয়া, জানাল অধিদপ্তর

১৭

ফ্ল্যাটে মিলল গৃহবধূর ঝুলন্ত মরদেহ, শরীরে আঘাতের চিহ্ন

১৮

সিলেটের কৃষিপণ্য বিদেশে রপ্তানির উদ্যোগ নেওয়া হচ্ছে : সিসিক প্রশাসক

১৯

আসছে পূর্ণ সূর্যগ্রহণ, দিনে-দুপুরে নেমে আসবে অন্ধকার

২০
X