বিনোদন ডেস্ক
প্রকাশ : ০৮ সেপ্টেম্বর ২০২৫, ০৯:৩৬ পিএম
অনলাইন সংস্করণ

এই বয়সেই আব্বা এক্সিডেন্টে মারা যান : আশফাক নিপুণ

আশফাক নিপুণ। ছবি : সংগৃহীত
আশফাক নিপুণ। ছবি : সংগৃহীত

বর্তমান সময়ের অন্যতম আলোচিত নির্মাতা আশফাক নিপুণ কাজের পাশাপাশি সামাজিক যোগাযোগমাধ্যমেও বেশ সরব। এবার তিনি বাবাকে নিয়ে দিয়েছেন এক আবেগঘন পোস্ট, যা ছুঁয়ে গেছে অনুরাগীদের মন।

পোস্টে নির্মাতা লিখেছেন, ‘আমি এখন যে বয়সে আছি, ঠিক এই বয়সেই আব্বা এক্সিডেন্টে মারা যান অনেক অনেক বছর আগে আগস্ট মাসে। আমি তো চলে যাওয়ার কথা ভাবতেই পারি না, তার কেমন লেগেছিল সেই মুহূর্তে কে জানে?’

তিনি আরও লেখেন, ‘ঠিক চলে যাওয়ার মুহূর্তটা কেমন হয়? ভয় লাগে? শরীর কি আশা ছেড়ে দেয়? কার কথা মনে পড়ে ওই শেষ কয়েক সেকেন্ডে? নাকি কারো কথাই মনে পড়ে না?’

মৃত্যুর আগমুহূর্তের অনুভূতি নিয়ে প্রশ্ন ছুড়ে দেন নিপুণ। তার ভাষ্যে, ‘বিজ্ঞান কি কোনোদিন পারবে মৃত্যুর আগের কয়েক সেকেন্ডে মানুষ কীভাবে, কার কথা ভাবে, কী দেখে—এটা বের করতে? পারবে মৃত্যুর কয়েক সেকেন্ড আগের অনুভূতিকে ধরে রাখতে?’

পোস্টের শেষ অংশে তিনি লিখেছেন, ‘যদি পারে, আমরা যারা বেঁচে আছি আমাদের কি সাহস হবে প্রিয়জনের শেষ মুহূর্তের আকুতি, হাহাকার দেখার? উপলব্ধি করার? ২০১৯ সালে এই দিনে লেখা।’

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

নেদারল্যান্ডসের বিপক্ষে ২-২ গোলে ড্র জাপানের

ইরানের সঙ্গে যুদ্ধবিরতি সম্পন্ন, নৌ অবরোধ প্রত্যাহারের ঘোষণা ট্রাম্পের

যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতা সম্পন্ন, হরমুজ প্রণালি উন্মুক্ত করার ঘোষণা

জাপানের দুর্দান্ত জবাব, নেদারল্যান্ডসের বিপক্ষে সমতায় ফেরা

প্রধানমন্ত্রীর উপদেষ্টাকে দিল্লিতে প্রবেশে বাধা, ফয়েজের ফেসবুক স্ট্যাটাস

সেভেন আপের দুঃসহ স্মৃতি : ১২ বছর পর ‘বন্ধু’ পেল ব্রাজিল

প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টাকে ‘রহস্যজনক কারণে’ দিল্লিতে প্রবেশে বাধা

মাঠে মুখোমুখি নেদারল্যান্ডস-জাপান

ভোলায় মাছসহ ৩ জেলে আটক

ব্রাজিলের সেই ‘সেভেন আপ’ এর স্মৃতি ফেরাল জার্মানি

১০

জার্মানির গোলবন্যা, কুরাসাওকে ৭-১ গোলে বিধ্বস্ত

১১

৫–১ গোলে এগিয়ে গেল জার্মানি

১২

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ছাত্রদল-শিবিরের কর্মীদের মধ্যে উত্তেজনা

১৩

রাশিয়া যাওয়ার দেড় মাসের মধ্যে নিখোঁজ মফিজ মিয়া, ড্রোন হামলায় নিহতের গুঞ্জন

১৪

যে কারণে নেতানিয়াহুকে নির্বোধ বললেন ট্রাম্প

১৫

পাওনা টাকা নিয়ে বিরোধ, গাড়িচাপা দিয়ে যুবককে হত্যাচেষ্টা

১৬

চুরির অভিযোগে চোরকে মারধর, ভিডিও ভাইরাল

১৭

মাহমুদা লাবনীর গুচ্ছ কবিতা

১৮

দুই এমপিকে দলের গুরুত্বপূর্ণ পদ থেকে সরালেন মমতা

১৯

এমপি মনিরুল হকের প্রকাশ্যে ক্ষমা চাওয়া উচিত: সর্ব মিত্র চাকমা

২০
X