বিনোদন প্রতিবেদক
প্রকাশ : ১৫ সেপ্টেম্বর ২০২৫, ১১:০৭ এএম
অনলাইন সংস্করণ

ব্যারিস্টার হতে চান নুসরাত ফারিয়া

চিত্রনায়িকা নুসরাত ফারিয়া। ছবি সংগৃহীত
চিত্রনায়িকা নুসরাত ফারিয়া। ছবি সংগৃহীত

চিত্রনায়িকা নুসরাত ফারিয়া। তিনি একাধারে চলচ্চিত্র অভিনেত্রী, মডেল, গায়িকা, টেলিভিশন উপস্থাপক এবং রেডিও জকি। এবার জানালেন, তিনি ব্যারিস্টার হতে চান। দেশের বিনোদন জগতের জনপ্রিয় এই মুখ সম্প্রতি কানাডার মন্ট্রিয়েলে চিত্রনায়ক জায়েদ খানের এক প্রশ্নে এমনটাই জানান।

ফারিয়া ‘ফ্রাইডে নাইট উইথ জায়েদ খান’ অনুষ্ঠানে অতিথি হয়েছিলেন। সেখানে তিনি বিগত এক বছরে নিজের জীবনে ঘটে যাওয়া নানা বিষয় নিয়ে খোলামেলা কথা বলেন। এরপর জায়েদ খান জানতে চান, ফারিয়ার কোন স্বপ্ন এখনো পূরণ হয়নি।

উত্তরে ফারিয়া বলেন, ‘আমি ব্যারিস্টার হতে চাই। এটা আমার ছোটবেলার ইচ্ছা। সবাই দোয়া করবেন, আল্লাহ যেন আমার এই স্বপ্নটাও পূরণ করেন।’

উল্লেখ্য, গত মে মাসে একটি হত্যাচেষ্টা মামলায় গ্রেপ্তার হয়ে কারাগারে ছিলেন এই অভিনেত্রী। দুই দিন কারাগারে থাকার পর তিনি জামিনে মুক্তি পান। এরপর কেটে গেছে প্রায় চার মাস। ওই বিষয়ে তেমন কিছু বলেননি তিনি। তবে জায়েদ খানের শোতে অতিথি হয়ে গ্রেপ্তার প্রসঙ্গে নুসরাত ফারিয়া বলেন, ‘এ রকম কিছু হবে আশা করিনি। কখনো দুঃস্বপ্নেও ভাবিনি। যার জীবন স্কিন কেয়ার, মেকআপ, একটু ঘোরাফেরা, শপিং, পরিবারের সঙ্গে সময় কাটানো, বন্ধুদের সঙ্গে ভালো খাওয়া—এই ছোট ছোট জিনিস নিয়ে খুশি থাকার, তার জীবনে এত জটিলতা! কী করব, কী করব না—এগুলো নিয়ে যখন চিন্তা করতে হয়, তখন ভীষণ হতাশ হই।’

গ্রেপ্তারের পর এই প্রথমবার বিষয়টি নিয়ে মুখ খুললেন নুসরাত ফারিয়া। তার মতে, এমন পরিস্থিতি মানুষকে আরও শক্তিশালী হতে শিখায়।

কালবেলা/এমএইচ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

লিমায় আগুনে একই পরিবারের ১৭ জনের মধ্যে নয়জনের মৃত্যু 

সালমান ‘সময়ে’ পেশাদার নন: কাজল

সুনামগঞ্জে ১০৩ মিলিমিটার বৃষ্টিপাত, বিপৎসীমার নিচে সুরমা-যাদুকাটা

এমপি নজরুলের আরেক ভিডিওতে কে এই নারী?

দুই জুলাই শহীদ পরিবারের সদস্যকে অফিস সহায়ক নিয়োগ দেবেন প্রতিমন্ত্রী ফরহাদ

ইকনকে আর্থিক সহায়তা দিলেন বাগেরহাট জেলা প্রশাসক

সৌদি আরবের দুটি তেলবাহী ট্যাংকারে হামলা

প্রাইভেটকার চালকের ঘুষিতে অটোচালকের মৃত্যু

ট্রেনে ছোড়া পাথরে ভেঙেছে চোখের নিচের হাড়, দৃষ্টিশক্তি ফেরার ‘সম্ভাবনা নেই’

দুদকের মামলায় সাবেক ইউপি চেয়ারম্যানের স্ত্রীর ৩ বছরের কারাদণ্ড

১০

স্বেচ্ছাসেবক দলের সাবেক নেতা আতিকুরকে ছুরিকাঘাতে হত্যা

১১

পড়ে ছিল বিচ্ছিন্ন মাথা, মাটি খুঁড়ে মিলল মরদেহ

১২

যন্তর মন্তরে বিক্ষোভ: শিক্ষার্থীদের যে বার্তা দিলেন মোদি

১৩

পুকুরের উপচেপড়া পানিতে তলিয়ে গেছে স্কুলপথ, দুর্ভোগে শিক্ষার্থীরা

১৪

ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে জিয়া হত্যার আসামি মোজাফফরকে

১৫

দেশ আর গণতান্ত্রিকভাবে চলছে না, দাবি আখতারের

১৬

১১ জুনের পর সর্বোচ্চ তেলের দাম

১৭

মুগ্ধসহ ১১ হত্যা: ডিসচার্জ চেয়ে আসামিপক্ষের শুনানি আজ

১৮

জামালপুরে যাচ্ছেন এনসিপির শীর্ষ ৫ নেতা

১৯

নবনিযুক্ত নৌপ্রধানকে ভাইস অ্যাডমিরাল র‍্যাংক ব্যাজ পরিয়ে দিলেন প্রধানমন্ত্রী

২০
X