বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ৮ শ্রাবণ ১৪৩৩
বিনোদন ডেস্ক
প্রকাশ : ০১ অক্টোবর ২০২৫, ০৭:৫২ পিএম
অনলাইন সংস্করণ

কার মাধ্যমে ফেমাস হয়েছেন, জানালেন অনন্ত জলিল

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

ভারতের জনপ্রিয় সংগীতশিল্পী জুবিন গার্গের মৃত্যুতে মুষড়ে পড়েছেন ঢালিউডের চিত্রনায়ক অনন্ত জলিল। প্রয়াত শিল্পীর গাওয়া ‘ঢাকার পোলা’ গানটিকেই নিজের অভিনয়জীবনের অন্যতম পরিচিতি এনে দেওয়া গান হিসেবে দেখছেন তিনি।

বুধবার (১ অক্টোবর) বিকেলে একটি জাতীয় দৈনিককে দেওয়া সাক্ষাৎকারে অনন্ত জলিল বলেন, ‘জুবিন গার্গ যখন মারা যান, তখন আমি চীনে। তার মৃত্যুর খবর শুনে বিমর্ষ হয়ে পড়ি। এত কষ্ট লেগেছে যে আপনাকে বলে বোঝাতে পারব না। স্কুবা ডাইভিং করতে গিয়ে এমনভাবে মারা যাওয়া ভীষণ কষ্টদায়ক।’

অনন্ত জলিল অভিনীত ‘নিঃস্বার্থ ভালোবাসা’ সিনেমার জন্য গাওয়া জুবিন গার্গের ‘ঢাকার পোলা ভেরি ভেরি স্মার্ট’ গানটি একসময় তরুণদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা পেয়েছিল। গানের সুর করেছিলেন আকাশ।

অনন্ত বলেন, ‘দেশের সব কলেজ, বিশ্ববিদ্যালয়ে এই গান শিক্ষার্থীদের উন্মাদনার মতো গাওয়া হতো। অনুষ্ঠানে নাচ করা হতো। সবাই জানে, এই গানের গায়ক ছিলেন জুবিন গার্গ। তিনি মারা গেছেন, বিষয়টি আমাকে ব্যথিত করেছে। শুধু বাংলাদেশে নয়, বিশ্বের বিভিন্ন দেশেও আমি দেখেছি, বিশ্ববিদ্যালয়ের তরুণরা এই গান গাইছে, নাচ করছে। জুবিন গার্গের গাওয়া এই গানই আমাকে ফেমাস করেছে।’

উল্লেখ্য, ‘নিঃস্বার্থ ভালোবাসা’ সিনেমায় অনন্ত জলিলের সঙ্গে অভিনয় করেছিলেন তার স্ত্রী খাদিজা বর্ষা। এ ছাড়া ছিলেন নায়ক রাজ রাজ্জাকও।

কালবেলা/এটিআর/এমএসকেএম
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ডিএমপির দুই থানায় নতুন ওসি

সেই ইকনের পড়ালেখার দায়িত্ব নিচ্ছেন শিক্ষামন্ত্রী

‘বাংলাদেশি জাতীয়তাবাদের দর্শনই আমাদের অন্তর্ভুক্তিমূলক জাতীয় পরিচয়’

ব্রাহ্মণপাড়ায় ৩২ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

নিট পরীক্ষার প্রশ্ন ফাঁস বিষয়ে সংসদে আলোচনা হবে: ভারতের স্বাস্থ্যমন্ত্রী

চোর সন্দেহে প্রতিবন্ধী যুবককে পিটিয়ে হত্যা: সাভারে ৩ আসামির একদিনের রিমান্ড

আর্জেন্টিনা-ব্রাজিল সমর্থকের বিরোধের জেরে ধর্ষণ মামলা

বিশ্বকাপের সেরা একাদশ ঘোষণা করল ফিফা, জায়গা পেলেন যারা

নারায়ণগঞ্জে চুরির মামলায় শ্রমিকদল নেতা গ্রেপ্তার

৪৯তম বিশেষ বিসিএস: দুই প্রার্থীর ফল ও সাময়িক নিয়োগ বাতিল

১০

বাসের ধাক্কায় প্রাণ গেল অটোরিকশার ২ যাত্রীর

১১

টানা বৃষ্টিতে মরিচের বাজারে আগুন

১২

লোহিত সাগরে চলাচলকারী জাহাজে রেডিওতে সতর্কবার্তা দিচ্ছে হুতিরা

১৩

আধুনিক মেশিনে বদলে যাচ্ছে রামেক হাসপাতালের ল্যাব সেবা

১৪

হরমুজ প্রণালির লারাক দ্বীপে মার্কিন ক্ষেপণাস্ত্র হামলা

১৫

ফেনীতে আ.লীগের কার্যালয় গুঁড়িয়ে দিল প্রশাসন

১৬

মেসিদের নিয়ে অপপ্রচার, কঠোর আইনি ব্যবস্থা নিচ্ছে আর্জেন্টিনা

১৭

দেশে জ্বালানি তেলের সংকট নেই: পেট্রোল পাম্প মালিক সমিতি

১৮

যুক্তরাষ্ট্রের হামলার মধ্যেও ক্ষেপণাস্ত্র উৎপাদন করছে ইরান

১৯

স্বামীর বিরুদ্ধে মিথ্যা মামলায় কারাগারে স্ত্রী

২০
X