বিনোদন ডেস্ক
প্রকাশ : ০২ অক্টোবর ২০২৫, ০৭:৪১ পিএম
অনলাইন সংস্করণ

জুবিন গার্গকে নিয়ে যা বললেন অনন্ত জলিল

অনন্ত জলিল ও জুবিন গার্গ। ছবি : সংগৃহীত
অনন্ত জলিল ও জুবিন গার্গ। ছবি : সংগৃহীত

ভারতের জনপ্রিয় সংগীতশিল্পী জুবিন গার্গ আর নেই। সিঙ্গাপুরে স্কুবা ডাইভিং করতে গিয়ে গত ১৯ সেপ্টেম্বর মৃত্যুবরণ করেন তিনি। একাধিক ভাষায় গান গাওয়ার ক্ষমতার জন্য তিনি সমানভাবে পরিচিত ছিলেন। বাংলাদেশি দর্শকদের কাছেও তিনি জনপ্রিয় হয়ে উঠেছিলেন অনন্ত জলিলের ‘নিঃস্বার্থ ভালোবাসা’ ছবির গান ‘ঢাকার পোলা ভেরি ভেরি স্মার্ট’ গেয়ে।

প্রিয় শিল্পীকে হারিয়ে আবেগঘন প্রতিক্রিয়া জানিয়েছেন চিত্রনায়ক ও প্রযোজক অনন্ত জলিল। তিনি অকপটে স্বীকার করেছেন, এই গানটিই তাকে আন্তর্জাতিক পরিমণ্ডলে পরিচিতি এনে দিয়েছে।

অনন্ত জলিল বলেন, ‘দেশের ভার্সিটিগুলোতে ‘ঢাকার পোলা ভেরি ভেরি স্মার্ট’ গানটা জনপ্রিয়। শিক্ষার্থীরা বিভিন্ন অনুষ্ঠানে গায়, এর সঙ্গে নাচ করে। দেশের সব কলেজের ছেলেমেয়েদের কাছে এই গান মানে এক উন্মাদনার নাম।’

প্রিয় শিল্পীর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করে তিনি আরও বলেন, ‘‘সবাই জানে অনন্ত জলিলের গান ‘ঢাকার পোলা ভেরি ভেরি স্মার্ট’, এই গানের গায়ক জুবিন গার্গ মারা গেছেন। আমি ব্যথিত। আমি ঠিক ভুল পারছি না।”

চিত্রনায়ক জানান, যে দেশেই গেছেন সেখানকার তরুণদের মুখে মুখে তিনি এই গান শুনেছেন। অনেকেই তাকে সেই গানের সঙ্গে নাচতেও বলেছেন। অনন্ত জলিলের ভাষ্যে, ‘জুবিন গার্গের গাওয়া এই গান আমাকে ফেমাস করেছে।’

অভিনেতার স্মৃতিচারণেই স্পষ্ট, ‘ঢাকার পোলা ভেরি ভেরি স্মার্ট’ কেবল একটি সিনেমার গান নয়, বরং এটি হয়ে উঠেছিল বাংলাদেশি দর্শকের কাছে এক সাংস্কৃতিক উন্মাদনা। আর সেই গানের গায়ক জুবিন গার্গ আজ না থাকলেও, তার কণ্ঠে গাওয়া গান অনন্ত জলিলের ক্যারিয়ার এবং ভক্তদের মনে চিরস্মরণীয় হয়ে থাকবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

৩০০ জনকে চাকরি দেবে আবুল খায়ের গ্রুপ, অভিজ্ঞতা ছাড়াও আবেদন

নিয়োগ দিচ্ছে এসিআই কোম্পানি, অনলাইনে আবেদন শুরু

রেড ক্রিসেন্টে চাকরির সুযোগ, আবেদন করতে পারবেন যারা

এসএসসি পাসেই চাকরির সুযোগ, বেতন ছাড়াও থাকছে বিভিন্ন সুবিধা

দাওয়াত খেয়ে ফেরার পথে আ.লীগ নেতাকে নদীতে ফেলে দেওয়ার অভিযোগ

আজকের নামাজের সময়সূচি

গভীর রাতে হঠাৎ ক্ষুধা লাগলে কী খাবেন, কী এড়িয়ে চলবেন?

ডিজিটাল গণমাধ্যম অগ্রদূতের আত্মপ্রকাশ

মাইকে ঘোষণা দিয়ে ছাত্রদল নেতাদের ওপর ‘আ.লীগের’ হামলা, আহত ১৮

রাজনীতিতেই থাকতে চাই, চাকরি নয় : ছাত্রদল নেতার আবেগঘন স্ট্যাটাস

১০

কালবেলায় সংবাদ প্রকাশ / জিম্মায় নেওয়া চুরির মালামাল থানায় ফেরত দিলেন কর্মকর্তা

১১

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে সরকারদলীয় এমপিদের সভা অনুষ্ঠিত

১২

সকাল ৯টার মধ্যে ১৮ জেলায় ঝড়ের আভাস

১৩

পদ্মায় ডুবে যাওয়া সেই বাসের চালকসহ গ্রেপ্তার ৩ জনের জামিন

১৪

৩৫.৩ ডিগ্রি তাপমাত্রা রেকর্ড / সিলেটে তীব্র গরমে অতিষ্ঠ জনজীবন

১৫

তুরস্কের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে নাহিদ ইসলামের বৈঠক

১৬

মধ্যরাতে দেশে পৌঁছাবে লেবাননে নিহত ২ বাংলাদেশির মরদেহ

১৭

শেষ মুহূর্তে বড় ধাক্কা, আর্জেন্টাইন ডিফেন্ডারের বিশ্বকাপ শেষ

১৮

বাসের ধাক্কায় প্রাণ গেল ৩ অটোরিকশা যাত্রীর

১৯

রোগীকে আটকে ইনজেকশন পুশের টাকা দাবি, নার্সকে শোকজ  

২০
X