বিনোদন প্রতিবেদক
প্রকাশ : ১৮ জুন ২০২৩, ০১:৩৫ পিএম
আপডেট : ১৮ জুন ২০২৩, ০৪:২৩ পিএম
অনলাইন সংস্করণ

নাটকে নিষিদ্ধ হলেন অভিনেত্রী জেবা

জেবা জান্নাত । ছবি : সংগৃহীত।
জেবা জান্নাত । ছবি : সংগৃহীত।

ছোট পর্দার নবাগত অভিনেত্রী জেবা জান্নাতকে নিষিদ্ধ করেছে টিভি নাটক নির্মাতাদের সংগঠন ‘ডিরেক্টরস গিল্ড’। পরিচালককে অসহযোগিতা ও অসদাচরণের অভিযোগে তার ওপর এমন নিষেধাজ্ঞা জারি করেছে সংগঠনটি।

জেবা জান্নাতকে পাঠানো বিবৃতিতে বলা হয়, ‘পেশাগত কাজের ক্ষেত্রে আপনার অসহযোগিতা ও অসদাচরণের জন্য আপনার বিরুদ্ধে আনীত আমাদের সম্মানিত সদস্য রাশেদা আক্তার লাজুকের অভিযোগের পরিপ্রেক্ষিতে অভিযোগটি নিষ্পত্তিতে কোনোরূপ সহযোগিতা না করায় ডিরেক্টরস গিল্ড বাংলাদেশের সকল সদস্য অভিনয়শিল্পী হিসেবে আপনাকে টেলিভিশন ও ডিজিটাল মাধ্যমে সকল প্রকার নির্মাণ থেকে বিরত থাকবে।’

ওই বিবৃতিতে আরও উল্লেখ করা হয়, জেবা জান্নাতকে নিষিদ্ধের এই সিদ্ধান্ত আগামী ২০ জুন ২০২৩ থেকে কার্যকর বলে গণ্য হবে।

এ বিষয়ে কালবেলাকে জেবা জান্নাত বলেন, ‘ডিরেক্টর গিল্ডের এমন সিদ্ধান্তে আমি চিন্তিত নই। কারণ আমার বিরুদ্ধে যে অভিযোগ তোলা হয়েছে, তার পেছনে প্রোডাকশন হাউস ও নির্মাতার অপেশাদারি আচরণ দায়ী।’

তিনি আরও বলেন, ‘এই মুহূর্তে আমি কোনো পদক্ষেপ নিচ্ছি না। আরেকটু দেখতে চাই। আর আমি নতুন বলেই তারা এমনটা করছেন। এটা উচিত নয়।’

উল্লেখ্য, টিকটকের মাধ্যমে নজর কাড়েন জেবা জান্নাত। এরপর নাম লেখান নাটকে। প্রথমবার তাকে দেখা যায় জয়নাল হাজারীর লাইভ শো অনুষ্ঠানে। পরে টেলিভিশন নাটকে নিয়মিত হন এ অভিনেত্রী। ‘পার্টনারশিপ আনলিমিটেড’, ‘রিকশাওয়ালার প্রেম’সহ বেশ কিছু নাটকে অভিনয় করেছেন তিনি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

এক মণ দুধ দিয়ে গোসল করে মাদক ব্যবসা ছাড়ার ঘোষণা

ফিলিস্তিনিদের ওপর ইসরায়েলি বসতি স্থাপনকারীদের গুলি

জামায়াত ফেরেশতাদের দল নয়, আমরাও মানুষ: ডা. শফিকুর রহমান

দেশের প্রথম মাইগ্রেশন ফিল্ম ফেস্টিভ্যালে ‘বৈদেশ’

সাংহাই পররাষ্ট্রমন্ত্রীদের বৈঠকে যোগ দিলেন আব্বাস আরাঘচি

জলাবদ্ধতায় পরীক্ষা: কুমিল্লা সরকারি মহিলা কলেজের ৭ শিক্ষক বদলি

পদত্যাগের ৯০ দিনের মধ্যেই নির্বাচিত হবেন নতুন রাষ্ট্রপতি: স্পিকার

ইসরায়েলি বসতি স্থাপনকারীদের ওপর পাল্টা হামলা, নিহত ১

ইয়ামালের বাবা হওয়া নিয়ে প্রচারিত ছবিটি এআই জেনারেটেড: রিউমর স্ক্যানার

ইসলামী আন্দোলন বাংলাদেশ লক্ষ্মীপুর জেলার কমিটি ঘোষণা

১০

গুরুত্বপূর্ণ ম্যাচে বেটিং সন্দেহ, তদন্তের মুখে বিশ্বচ্যাম্পিয়নরা

১১

মারা গেলেন দুবারের সাবেক মেয়র

১২

এক ইলিশ ৬ হাজার ৮২৫ টাকায় বিক্রি

১৩

কমছে সুনামগঞ্জের নদ-নদীর পানি 

১৪

সফর সংক্ষিপ্ত করে দেশে ফিরলেন স্পিকার

১৫

সবজির বাজারে আগুন, ক্রেতাদের নাভিশ্বাস

১৬

এবার ভারতজুড়ে বিক্ষোভের ডাক ককরোচ পার্টির

১৭

অর্থনৈতিক পুনর্গঠনে কাজ করছে সরকার: মির্জা ফখরুল

১৮

ফেসবুকে স্ট্যাটাস দিয়ে জামায়াত নেতার পদত্যাগ

১৯

বোয়েসেলের নতুন ব্যবস্থাপনা পরিচালক হলেন রাশেদুল হক

২০
X