বুধবার, ২২ জুলাই ২০২৬, ৭ শ্রাবণ ১৪৩৩
বিনোদন প্রতিবেদক
প্রকাশ : ১৮ জুন ২০২৩, ০৮:৫০ পিএম
আপডেট : ১৮ জুন ২০২৩, ০৯:০২ পিএম
অনলাইন সংস্করণ

কুপ্রস্তাব দেওয়ার অভিযোগ মিথ্যা : দোদুল

সাজ্জাদ হোসেন দোদুল। ছবি : সংগৃহীত
সাজ্জাদ হোসেন দোদুল। ছবি : সংগৃহীত

ছোটপর্দার অভিনেত্রী জেবা জান্নাতের বিরুদ্ধে শুটিংয়ে অসহযোগিতা ও অসদাচরণের অভিযোগ উঠেছে। অভিযোগ করেছেন পরিচালক রাশেদা আক্তার লাজুক। এতে আগামী ২০ জুন থেকে জেবাকে নিষিদ্ধ করেছে টিভি নির্মাতাদের সংগঠন ডিরেক্টরস গিল্ড। এ বিষয়ে জানতে জেবার সঙ্গে যোগাযোগ করলে তিনি পরিচালক লাজুকের স্বামী পরিচালক সাজ্জাদ হোসেন দোদুলের বিরুদ্ধে পাল্টা অভিযোগ করে বলেছেন, পরিচালক দোদুল তাকে কুপ্রস্তাব দিয়েছিলেন। সেই প্রস্তাব গ্রহণ না করায় তার পেছনে লেগেছেন তারা। অভিনেত্রীর অভিযোগের পরিপ্রেক্ষিতে পরিচালক দোদুলের সঙ্গে যোগাযোগ করে কালবেলা।

জেবার অভিযোগকে মিথ্যা ও বানোয়াট দাবি করেছেন দোদুল। বলেছেন, উনি (জেবা) আমার সঙ্গে কাজ করেন না কতদিন? উনাকে টিকটকে দেখে লাজুক কাস্ট করেছে। এরপর জেবা লাজুককে রিকোয়েস্ট করেছে যাতে আমার নাটকে তাকে কাস্ট করি। আমি তো চিনতাম না তাকে। গভীরভাবে চিনিও না। সে রকম পরিচিতও না। লাজুকের মাধ্যমে তার সঙ্গে পরিচয়। এরপর আমি তাকে নাটকে নিই। তার অভিযোগ সম্পূর্ণ মিথ্যা ও বানোয়াট। এত বছরের ক্যারিয়ার আমার, আমি খুব নীরবে-নিঃশব্দে কাজ করি। আমি দোষী হলে সে কেন আমার বিরুদ্ধে এতদিন অভিযোগ করেনি?

এতদিন অভিযোগ না করার বিষয়ে জেবা জানিয়েছেন, তিনি পরিচালক দোদুল ও লাজুকের প্রতি সম্মান দেখিয়ে অভিযোগ করেননি। এ কথার প্রতিউত্তরে দোদুল বলেন, তাহলে এখন অসম্মান করছে কেন? আমি যদি অপরাধী হই তাহলে অনেক আগে অভিযোগ করবে না কেন? আমাকে নিয়ে মিথ্যা নাটক সে সাজাচ্ছে। মিথ্যা ঘটনা সে তৈরি করছে। জেবা হয়তো ভাইরাল হতে চাচ্ছে। কিংবা তার নিষেধাজ্ঞার গুরুত্ব কমাতে এ ধরনের কাজ সে করছে। সে লাজুকের সঙ্গেও অনেকদিন কাজ করে না। ডিরেক্টরস গিল্ড থেকে যখন তাকে ডেকেছে, তখন কেন সে অভিযোগ করেনি? লাজুক যেই নাটক বানিয়েছে, সেই নাটকের শুটিংয়ে তো আমি একদিন এক সেকেন্ডের জন্যও যাইনি। অনেকদিন জেবার সঙ্গে আমার ফোনে কিংবা সামনাসামনি যোগাযোগ নেই। আমি আমার জীবন ও কাজকর্ম নিয়ে আছি। জেবা একাই আমাকে খারাপ বানিয়ে দিলেন! আর আমি এত বছর ধরে কাজ করি মিডিয়াতে, আর কেউ খারাপ বলল না! আমি তো তাকে চিনতামই না।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিকেলে বাবার দাফন, রাতে এটিএম বুথে ডিউটি, সকালে এইচএসসি পরীক্ষা

জুলাই শহীদদের স্মরণে ঢাবি কেন্দ্রীয় মসজিদে ছাত্রদলের দোয়া ও মিলাদ বুধবার

বিয়ে নিয়ে শুভঙ্করের ফাঁকি, জামায়াত এমপির গোমর ফাঁস করলেন কাজী  

থাইল্যান্ডে আন্তঃদেশীয় অপরাধ সম্মেলন শেষ, কর্মব্যস্ত সময় কাটালেন আইজিপি

রাজধানীতে বিএনপি কর্মীকে প্রকাশ্যে কুপিয়ে হত্যা

আরএফএল কর্মীর রক্তাক্ত মরদেহ উদ্ধার, সহকর্মী পলাতক

অবৈধ পথে ইতালি যাওয়ার চেষ্টা, হাঙ্গেরিতে বাংলাদেশি যুবকের মৃত্যু

নতুন বাংলাদেশ গড়তে এনসিপি প্রতিশ্রুতিবদ্ধ: হাসনাত আব্দুল্লাহ

‘রাজনৈতিক বিভেদের ঊর্ধ্বে থেকে আইনজীবীদের কল্যাণে কাজ করতে হবে’

বিশ্বকাপ ফাইনালের মারামারিতে যে শাস্তি পেতে পারেন আর্জেন্টাইন খেলোয়াড়রা

১০

হিজবুল্লাহর বিরুদ্ধে লড়তে চান সিরিয়ার প্রেসিডেন্ট, দাবি ট্রাম্পের

১১

হুতিদের হুমকির মুখে লোহিত সাগর থেকে ফিরে গেল ২ সৌদি জাহাজ

১২

চুক্তি আগস্টে / এবার এয়ারবাসের ১০ উড়োজাহাজ কিনছে সরকার

১৩

উন্নয়ন কোনো দলের নয়, জনগণের অধিকার: মান্নান

১৪

স্থানীয় সরকার নির্বাচনে যাদের প্রার্থী হতে সুযোগ দেবে না ইসি

১৫

কুয়াকাটায় বসতবাড়ি থেকে পদ্ম গোখরা উদ্ধার

১৬

ইরানে হামলা না চালালে আজ ইসরায়েলের অস্তিত্ব থাকত না: ট্রাম্প

১৭

বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে অভিযাত্রিক ফাউন্ডেশনের খাদ্য সহায়তা

১৮

স্কালোনির পর আর্জেন্টিনার কোচ হতে পারেন যারা, আলোচনায় ৪ নাম

১৯

পাঁচ তারকা বিচারক নিয়ে শুরু হচ্ছে ‘ভয়েজ অব বাংলাদেশ’

২০
X