কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১৫ সেপ্টেম্বর ২০২৩, ০৬:২৪ পিএম
আপডেট : ১৫ সেপ্টেম্বর ২০২৩, ০৬:৩৪ পিএম
অনলাইন সংস্করণ

মাইকের পর এফ এম শাহীনের ‘যশোর রোড’ নির্মাণের ঘোষণা

‘যশোর রোড’ নির্মাণের ঘোষণা দিলেন তরুণ নির্মাতা, লেখক ও সংগঠক এফ এম শাহীন। ছবি : সংগৃহীত
‘যশোর রোড’ নির্মাণের ঘোষণা দিলেন তরুণ নির্মাতা, লেখক ও সংগঠক এফ এম শাহীন। ছবি : সংগৃহীত

শিশুতোষ চলচ্চিত্র ‘মাইক’ নির্মাণের পর এবার বিখ্যাত মার্কিন কবি অ্যালেন গিন্সবার্গ রচিত ঐতিহাসিক কবিতা ‘সেপ্টেম্বর অন যশোর রোড’ অবলম্বনে বাংলাদেশ-ভারত যৌথ প্রযোজনায় পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র ‘যশোর রোড’ নির্মাণের ঘোষণা দিলেন তরুণ নির্মাতা, লেখক ও সংগঠক এফ এম শাহীন। সেপ্টেম্বর মাসেই আনুষ্ঠানিক ঘোষণা করবেন বলে জানান তিনি।

পরিচালক এফ এম শাহীন জানান, ১৯৭১-এর মহান মুক্তিযুদ্ধ বাঙালি জাতির হাজার বছরের সবচাইতে উজ্জ্বল ঘটনা ও ত্রিশ লাখ শহীদের রক্ত ৪ লাখ মা-বোনের নির্যাতনের এক বেদনার ইতিহাস। স্বাধীনতা আমাদের শ্রেষ্ঠ অর্জন। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে বাঙালি তা অর্জন করে। একাত্তরে অনেক রক্ত আর বেদনার মধ্য দিয়ে অর্জিত হয় স্বাধীন বাংলাদেশ। ৯ মাসের যুদ্ধে রক্তে রঞ্জিত হয় বাংলার সবুজ জমিন। পাকবাহিনীর রাইফেল, কামান, মেশিনগানের শব্দে কেঁপে ওঠে প্রতিটি জেলা-শহর। এই পরিস্থিতিতে পূর্ববঙ্গের মানুষের দেশত্যাগের হিড়িক পড়ে। এমন পরিস্থিতিতে যশোর রোড দিয়ে লাখ লাখ মানুষ পাড়ি জমায় কলকাতায়। রাস্তায় জন্ম-মৃত্যু আর মৃত্যুভয় ও পদে পদে বাধা অতিক্রম করে আশ্রয় নেয় শরণার্থী ক্যাম্পে। আর ‘যশোর রোড’ মহান মুক্তিযুদ্ধের সেই ঐতিহাসিক সড়ক। ১৯৭১ সালে বাংলাদেশের শরণার্থীদের জন্য এই সড়কটিই হয়ে উঠেছিল বেঁচে থাকার স্বপ্নপূরণের পথ। নিরাপদ আশ্রয়ের খোঁজে এই সড়ক দিয়ে তারা ভারতের পথে পাড়ি দেন। তাদের অনেকেই পথ চলার ক্লান্তি সহ্য করতে না পেরে মারা যান। এমন বিষয় নিয়ে নির্মিত হবে ‘যশোর রোড’।

স্বাধীনতার এত বছরেও ভারতে আশ্রয় নেওয়া ১ কোটি শরণার্থীদের নিয়ে তেমন কাজ কিংবা চলচ্চিত্র হয়নি। তাই আগামী প্রজন্ম যেন মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস জানতে পারে এবং একাত্তরে ভারতের সাধারণ জনগণ ও সরকার কীভাবে আমাদের পাশে এসে দাঁড়িয়েছিল সেইসব দিনগুলো সমগ্র বাঙালি ও বিশ্ববাসিকে জানাতে এই প্রচেষ্টা।

তরুণ নির্মাতা, লেখক ও সংগঠক এফ এম শাহীনের আগে সরকার অনুদানপ্রাপ্ত জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক ৭ মার্চের ভাষণকে উপজীব্য করে পঁচাত্তর-পরবর্তী পেক্ষাপটে নির্মাণ করেন প্রথম শিশুতোষ চলচ্চিত্র ‘মাইক’। এফ এম শাহীনের প্রযোজনায় চলচ্চিত্রটি যৌথভাবে পরিচালনা করছেন এফ এম শাহীন ও হাসান জাফরুল বিপুল। চলচ্চিত্রটি ১১ এবছর ১১ আগস্ট মুক্তি পায়। দর্শকনন্দিত এই চলচ্চিত্রটি জাতীয় সংসদের আলোচনাও স্থান করে নেয়।

কালবেলা/এমএ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

গায়ে হলুদের স্টেজে আলোকসজ্জার কাজ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

আবাসন শিল্প জাতীয় অর্থনীতির অন্যতম চালিকাশক্তি: প্রধানমন্ত্রী

জ্বালানির দাম বাড়ার গুজব, মধ্যরাতে ফিলিং স্টেশনে উপচে পড়া ভিড়

মসজিদের ভেতরে সাবেক ইউপি চেয়ারম্যানকে কুপিয়ে জখম

৯ বছর ছিলেন প্রতিদ্বন্দ্বী, এবার সেই ব্রাজিলিয়ান তারকাই মেসির সতীর্থ

পর্দা উঠছে ২৩তম কমনওয়েলথ গেমসের, উদ্বোধন করবেন রাজা তৃতীয় চার্লস ও রানি ক্যামিলা

ডিএমপির দুই থানায় নতুন ওসি

সেই ইকনের পড়ালেখার দায়িত্ব নিচ্ছেন শিক্ষামন্ত্রী

‘বাংলাদেশি জাতীয়তাবাদের দর্শনই আমাদের অন্তর্ভুক্তিমূলক জাতীয় পরিচয়’

ব্রাহ্মণপাড়ায় ৩২ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

১০

নিট পরীক্ষার প্রশ্ন ফাঁস বিষয়ে সংসদে আলোচনা হবে: ভারতের স্বাস্থ্যমন্ত্রী

১১

চোর সন্দেহে প্রতিবন্ধী যুবককে পিটিয়ে হত্যা: সাভারে ৩ আসামির একদিনের রিমান্ড

১২

আর্জেন্টিনা-ব্রাজিল সমর্থকের বিরোধের জেরে ধর্ষণ মামলা

১৩

বিশ্বকাপের সেরা একাদশ ঘোষণা করল ফিফা, জায়গা পেলেন যারা

১৪

নারায়ণগঞ্জে চুরির মামলায় শ্রমিকদল নেতা গ্রেপ্তার

১৫

৪৯তম বিশেষ বিসিএস: দুই প্রার্থীর ফল ও সাময়িক নিয়োগ বাতিল

১৬

বাসের ধাক্কায় প্রাণ গেল অটোরিকশার ২ যাত্রীর

১৭

টানা বৃষ্টিতে মরিচের বাজারে আগুন

১৮

লোহিত সাগরে চলাচলকারী জাহাজে রেডিওতে সতর্কবার্তা দিচ্ছে হুতিরা

১৯

আধুনিক মেশিনে বদলে যাচ্ছে রামেক হাসপাতালের ল্যাব সেবা

২০
X