মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ২ আষাঢ় ১৪৩৩
বিনোদন ডেস্ক
প্রকাশ : ০৮ নভেম্বর ২০২৫, ০৫:১৩ পিএম
অনলাইন সংস্করণ

নিজের গোঁফের রহস্য ফাঁস করলেন শাকিব

শাকিব খান। ছবি : সংগৃহীত
শাকিব খান। ছবি : সংগৃহীত

ঢালিউডের সুপারস্টার শাকিব খান চরিত্র অনুযায়ী নিজেকে ভাঙা-গড়ার খেলায় বরাবরই পারদর্শী। এবারও তার ব্যতিক্রম হলো না। নতুন সিনেমা ‘সোলজার’-এ তিনি হাজির হয়েছেন সম্পূর্ণ নতুন এক অবয়বে— মজবুত গোঁফ, দৃঢ় দৃষ্টি আর এক দেশপ্রেমিক যোদ্ধার রূপে।

তার এই নতুন গোঁফই এখন শাকিব ভক্তদের কৌতূহলের কেন্দ্রবিন্দুতে। তবে এই গোঁফ নকল নয়, আসল। শাকিব খান নিজেই ফাঁস করলেন সেই রহস্য। শুধু ভক্তরাই নন, তার এই আসল গোঁফ দেখে নাকি মাঝেমধ্যে খোদ মেকআপম্যানও অবাক হয়ে যান!

গত ৭ নভেম্বর, রাজধানীর বনানীতে একটি আন্তর্জাতিক ব্র্যান্ডের উদ্বোধনী অনুষ্ঠানে নতুন লুকে হাজির হয়েছিলেন শাকিব খান। সেখানেই ভক্ত ও গণমাধ্যমের সামনে তিনি তার গোঁফের মজার রহস্য ফাঁস করেন।

শাকিব খান বলেন, ‘আমার গোঁফ নিয়ে অনেকেই জানেন না একটা ব্যাপার— এই গোঁফটা কিন্তু আসল! ভক্তরা দারুণ পছন্দ করেছে আমার এই লুক।’

মেকআপম্যানের সঙ্গে মজার অভিজ্ঞতা শেয়ার করে তিনি বলেন, ‘‘শুটিং শেষে মেকআপ যারা আমার রিমুভ করেন, আমি মাঝেমাঝে তাদের বলি, আমার গোঁফটা খুলে দাও। তারপর দেখি তারা অনেকক্ষণ ধরে হাত দিয়ে নাড়াচাড়া করে দেখে, তারপর বলে, ‘আরে এটা তো আসল!’ তখন আমি সত্যি খুব উপভোগ করি।”

সাকিব ফাহাদ পরিচালিত ‘সোলজার’ সিনেমায় কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করছেন শাকিব খান। এতে তিনি এক সাহসী দেশপ্রেমিকের ভূমিকায় আবির্ভূত হবেন, যিনি দেশের দুর্নীতি ও সিন্ডিকেটের বিরুদ্ধে লড়বেন।

অ্যাকশন-ড্রামা ঘরানার এই সিনেমায় শাকিবের বিপরীতে রয়েছেন ছোট পর্দার জনপ্রিয় মুখ তানজিন তিশা। এ ছাড়াও গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয়ে আছেন তারিক আনাম খান, জান্নাতুল ফেরদৌস ঐশী এবং এবিএম সুমন। সান মিউজিক অ্যান্ড মোশন পিকচার্স প্রযোজিত ‘সোলজার’ আগামী বছর প্রেক্ষাগৃহে মুক্তি পেতে যাচ্ছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিশ্ব চ্যাম্পিয়ন স্পেনকে রুখে দিল কেপ ভার্দে

হবিগঞ্জে দুপক্ষের সংঘর্ষে নিহত ২, আহত ৪০

রাষ্ট্রদূত মুশফিকুল ফজল আনসারী হাসপাতালে ভর্তি

স্থানীয় সরকার নির্বাচন যথাসময়ে অনুষ্ঠিত হবে : মির্জা ফখরুল

প্রথমার্ধে কেপ ভার্দের গোলকিপারের দৃঢ়তায় গোল পায়নি স্পেন

ঢাকা-সিলেট মহাসড়কে ১০ কিলোমিটার যানজট

বিশ্বকাপে হাইড্রেশন ব্রেক : কারও কাছে আশীর্বাদ, কারও কাছে অভিশাপ

আইএটি-বুয়েটের ‘এআই যুগে শিক্ষা গবেষণা ও উন্নয়ন’ বিষয়ক সেমিনার

বিশ্বকাপ উপলক্ষে বিনামূল্যে স্পোর্টস মেডিসিন বোর্ড কনসালটেশন গঠন

শিক্ষা অফিসারদের গাফিলতিতে অনুদান থেকে বঞ্চিত মেধাবী শিক্ষার্থীরা

১০

সমঝোতা চুক্তিতে স্বাক্ষর করেননি মোজতবা খামেনি, কী বলছে যুক্তরাষ্ট্র

১১

দাস বাণিজ্যের রুট থেকে বিশ্বকাপের মহামঞ্চে কেপ ভার্দের অভিষেক

১২

গ্রাহকদের জন্য সুখবর দিল ইসলামী ব্যাংক 

১৩

‘ইসলামী ব্যাংককে আগের মর্যাদায় ফিরিয়ে আনতে কাজ করবে নতুন প্রতিনিধি’

১৪

৫ বছরের শিশুকে ধর্ষণের পর হত্যা 

১৫

সংসদে নারীদের বোরকা-হিজাব নিয়ে মন্তব্য, হেফাজতের প্রতিবাদ

১৬

ইরানের সঙ্গে সমঝোতা স্মারকে স্বাক্ষর করেছেন ট্রাম্প ও ভ্যান্স

১৭

৩ ঘণ্টা পর ময়মনসিংহ-চট্টগ্রাম রুটে ট্রেন চলাচল স্বাভাবিক

১৮

শর্ত মানলে ৩০০ বিলিয়ন ডলারের তহবিল পাবে ইরান : ভ্যান্স

১৯

গণমাধ্যমে সত্যকে সত্য হিসেবেই তুলে ধরার আহ্বান প্রধানমন্ত্রীর 

২০
X