তামজিদ হোসেন
প্রকাশ : ২৩ জানুয়ারি ২০২৬, ০৪:৩৬ পিএম
আপডেট : ২৩ জানুয়ারি ২০২৬, ০৪:৩৯ পিএম
অনলাইন সংস্করণ

শুটিং ফেলে হঠাৎ কেন বাংলাদেশে শাকিব খান?

শাকিব খান I ছবি: সংগৃহীত
শাকিব খান I ছবি: সংগৃহীত

ঢালিউডের সুপারস্টার শাকিব খান। যার নামেই প্রেক্ষাগৃহে ঝড় ওঠে। বর্তমানে শ্রীলঙ্কার মনোরম লোকেশনে বহুল আলোচিত ছবি ‘প্রিন্স’–এর শুটিংয়ে ব্যস্ত সময় কাটাচ্ছিলেন এই তারকা। সবকিছু চলছিল পরিকল্পনা অনুযায়ী। কিন্তু আচমকাই বদলে যায় দৃশ্যপট। শুটিং ফেলে হঠাৎ বাংলাদেশে ফিরে আসেন শাকিব খান। আর এতেই যেন থমকে গেছে শোবিজ অঙ্গন। কেন এমন আকস্মিক সিদ্ধান্ত? শুটিং মাঝপথে রেখে দেশে ফেরার নেপথ্যে কি লুকিয়ে আছে কোনো অজানা রহস্য? ভক্তদের কৌতূহল আর গুঞ্জনে এখন উত্তাল পুরো তারকা মহল।

জানা যায়, দেশের জনপ্রিয় এক প্রসাধনী পণ্যের খুচরা বিক্রেতাদের মিলনমেলায় যোগ দিতে দেশের বৃহতম সমুদ্র সৈকত কক্সবাজারে গিয়েছেন এই অভিনেতা। উপস্থিত ব্যবসায়ীদের উৎসাহ দেওয়ার জন্যই ওই আয়োজনে যোগ দিতেই শ্রীলঙ্কা থেকে দেশে ফিরেছেন শাকিব খান।

শাকিব খানের ঘনিষ্ঠ একটি সূত্র থেকে জানা যায়, নির্ধারিত অনুষ্ঠান শেষে আজ (২৩ জানুয়ারি) শুক্রবার তিনি আবার শ্রীলঙ্কায় ফিরে যাবেন। সেখানে গিয়ে ‘প্রিন্স’ সিনেমার অসমাপ্ত শুটিংয়ে অংশ নেবেন। সবকিছু ঠিক থাকলে আসন্ন ঈদুল ফিতরে মুক্তি পাবে শাকিব খানের এই সিনেমা।

নির্মাতা আবু হায়াত মাহমুদের পরিচালনায় নির্মিতব্য এ সিনেমায় শাকিব খানের পাশাপাশি অভিনয় করছেন তাসনিয়া ফারিণ, রিংকু দাশ, রাশেদ মামুন অপুসহ আরও অনেকে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ভোলায় মাছসহ ৩ জেলে আটক

ব্রাজিলের সেই ‘সেভেন আপ’ এর স্মৃতি ফেরাল জার্মানি

জার্মানির গোলবন্যা, কুরাসাওকে ৭-১ গোলে বিধ্বস্ত

৫–১ গোলে এগিয়ে গেল জার্মানি

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ছাত্রদল-শিবিরের কর্মীদের মধ্যে উত্তেজনা

রাশিয়া যাওয়ার দেড় মাসের মধ্যে নিখোঁজ মফিজ মিয়া, ড্রোন হামলায় নিহতের গুঞ্জন

যে কারণে নেতানিয়াহুকে নির্বোধ বললেন ট্রাম্প

পাওনা টাকা নিয়ে বিরোধ, গাড়িচাপা দিয়ে যুবককে হত্যাচেষ্টা

চুরির অভিযোগে চোরকে মারধর, ভিডিও ভাইরাল

মাহমুদা লাবনীর গুচ্ছ কবিতা

১০

দুই এমপিকে দলের গুরুত্বপূর্ণ পদ থেকে সরালেন মমতা

১১

এমপি মনিরুল হকের প্রকাশ্যে ক্ষমা চাওয়া উচিত: সর্ব মিত্র চাকমা

১২

বেড়িবাঁধকে কেন্দ্র করে দুই গ্রামের সংঘর্ষ, আহত ২০

১৩

ইসলামী ব্যাংকে নতুন প্রশাসক নিয়োগ

১৪

লেবাননে ইসরায়েলের হামলা উচিত হয়নি : ট্রাম্প  

১৫

রিজার্ভ বেড়ে ৩৫.৬৩ বিলিয়ন ডলার, ৪৩ মাসে সর্বোচ্চ

১৬

ইসলামী ব্যাংকের চেয়ারম্যানসহ সব পরিচালককে অপসারণ

১৭

সিরিজসেরা মোসাদ্দেক, হৃদয় পেলেন ‘চেরি’ ব্র্যান্ডের গাড়ি

১৮

সিলেটে অপরাধ দমনে আসছে আধুনিক প্রযুক্তিনির্ভর নজরদারি ব্যবস্থা : সিসিক প্রশাসক

১৯

কবে ও কীভাবে ফেরানো হবে বেনজীরকে?

২০
X