বিনোদন প্রতিবেদক
প্রকাশ : ১৮ জুন ২০২৩, ০৫:৫৫ পিএম
অনলাইন সংস্করণ

‘ক্ষমতা আঁকড়াইয়া রাখা বাংলা সংস্কৃতির অংশ?’

চলচ্চিত্র নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকী। ছবি : সংগৃহীত
চলচ্চিত্র নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকী। ছবি : সংগৃহীত

সামাজিক যোগাযোগ মাধ্যমে ক্ষোভ ঝাড়লেন চলচ্চিত্র নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকী। শিল্পকলা একাডেমিকে একহাত নিয়েছেন তিনি। ফেসবুকে লিখেছেন, ‘বাংলাদেশ মোটামুটি একটা কৌতুকের কারখানা। প্রিয়ভাজন সিনা হাসানের মারফত জানা গেল, শিল্পকলা অ্যাকাডেমিতে ড্রামস ঢুকতে দেওয়া হয় না। দেশীয় সংগীত রক্ষার কঠিন ব্রত থেকে লিয়াকত আলী লাকী সাহেবের আপিস এই কারবার করছে। যদিও মামারা হারমোনিয়াম- ভায়োলিন ঢুকতে দেয় যেন ওসব দেশি!’ নির্মাতা ফারুকী আরও লিখেছেন, ‘এর আগে আমরা একবার শুটিংয়ের অনুমতি চাইছিলাম লেডিজ অ্যান্ড জেন্টলমেনের জন্য। তখন উনার অফিস জানাইছিল শিল্পকলায় শুটিংয়ের পারমিশন নাই! কারণ না বললেও বুঝতে সমস্যা হয় না, সিনেমারে আমাদের সাংস্কৃতিক নেতারা এখনো ঠিক আর্ট-কালচারের অংশ মনে করে না। যে কারণে, মনে আছে, সোনার বাংলা সাংস্কৃতিক বলয়ে সিনেমার কোনো জায়গা ছিল না? সেটা নিয়ে তখন তারেক মাসুদ লিখছিলেনও কোথাও বোধ হয়। তো এইসব শিল্পকলা সাহেবরা সিনেমারে অপসংস্কৃতি মনে করেন, রক মিউজিকরে অপসংস্কৃতি মনে করেন! কিন্তু দুর্নীতি অপসংস্কৃতি না। আজীবন চেয়ার আঁকড়ে থাকা অপসংস্কৃতি না। নাকি দুর্নীতি, ক্ষমতা আঁকড়াইয়া রাখা হাজার বছরের বাংলা সংস্কৃতির অংশ?’

পোস্টের শেষের দিকে তিনি লিখেছেন, ‘আরেকটা কথা, লাকী সাহেব বিদেশি বা অপসংস্কৃতির মধ্যে আর কি কি ঠেকায়ে রাখার সিদ্ধান্ত নিছেন। উনি কি এখনো খোলা জায়গায় টয়লেট করেন নাকি বিদেশি স্যানিটারি সিস্টেম ব্যবহার করেন? মোবাইল ফোন কি এস্তেমাল করেন নাকি বিদেশি বইলা নিষিদ্ধ কইরা রাখছেন? গড ব্লেস বাংলাদেশি সাংস্কৃতিক লর্ডস! এরপরও কেউ যদি আপনাদের জিজ্ঞেস করে তোমরা এত স্যাটায়ার বানাও কেন? সোজা বলে দিবেন, আমরা স্যাটায়ার বানাই না। আমরা রিয়ালিস্টিক করলেই ওইটা স্যাটায়ার হয়ে যায়।’

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ভারতীয় নাগরিকদের পুশইনের চেষ্টা / সীমান্তে উত্তেজনা, শক্ত অবস্থানে বিজিবি 

আজ রাতে তেহরান পুড়বে : বেন-গাভির

ইরানের ক্ষেপণাস্ত্র হামলা, ইসরায়েলজুড়ে রেড অ্যালার্ট জারি

ভূমিকম্পের সময় যে দোয়া পড়বেন

বাসচালককে মারধর ও ছাত্রদল কর্মীকে কোপানোর অভিযোগ  

দেশের যেসব জেলায় ভূমিকম্প অনুভূত, উৎপত্তিস্থল যেখানে

রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত

খেলতে গিয়ে প্রাণ গেল দুই শিশুর

চা শ্রমিকদের বকেয়া পরিশোধের দাবিতে ইউএনওর কাছে স্মারকলিপি

আরও বাড়ল ই-ভ্যাট রিটার্ন দাখিলের সময়

১০

লেবাননে হামলা অব্যাহত থাকলে আবারও যুদ্ধে নামব : ইরান

১১

‘বিশ্ব এলপিজি দিবস-২০২৬’ উদযাপন করল ফ্রেশ এলপি গ্যাস

১২

আর্জেন্টিনা যেন মিনি হাসপাতাল!

১৩

বিশ্বকাপ এলেই রং বদলান নেইমার

১৪

রামিসা হত্যাকাণ্ডের রায়ে ‘আলহামদুলিল্লাহ’ পড়লেন জামায়াত আমির

১৫

সাতক্ষীরা পৌর নির্বাচনে নতুন সমীকরণ, আলোচনায় নাসিম ফারুক খান মিঠু

১৬

বিশ্বকাপে সেদিন আবির্ভাব হয়েছিল এক ‘ফুটবল দেবতার’, নাম তার ম্যারাডোনা

১৭

লাশ নিয়ে থানা ঘেরাও, এস আই প্রত্যাহার

১৮

বাজেট ২০২৬-২৭ / মানবসম্পদ উন্নয়নের রূপরেখা চান বিশেষজ্ঞরা

১৯

সেই তিন ভাইয়ের অ্যাকাউন্টে জমা হলো ১২ লাখ টাকা

২০
X