বিনোদন ডেস্ক
প্রকাশ : ২৭ নভেম্বর ২০২৫, ১০:২০ এএম
অনলাইন সংস্করণ

কথা বলতে পারছেন ইলিয়াস কাঞ্চন, জানালেন শারীরিক অবস্থার সর্বশেষ

ইলিয়াস কাঞ্চন I ছবি: সংগৃহীত
ইলিয়াস কাঞ্চন I ছবি: সংগৃহীত

ব্রেইন টিউমারে আক্রান্ত হয়ে গত সাত মাস ধরে অসুস্থ একসময়ের জনপ্রিয় চিত্রনায়ক ও ‘নিরাপদ সড়ক চাই’ (নিসচা) আন্দোলনের চেয়ারম্যান ইলিয়াস কাঞ্চন। চিকিৎসার প্রয়োজনে গত ছয় মাস ধরে তিনি লন্ডনে অবস্থান করছেন। সেখানে একমাত্র মেয়ে ইসরাত জাহানের বাসায় থেকে চিকিৎসা নিচ্ছেন এই অভিনেতা।

বুধবার (২৬ নভেম্বর) দুপুরে ইলিয়াস কাঞ্চনের শারীরিক অবস্থার সর্বশেষ তথ্য জানিয়েছেন নিসচার প্রতিষ্ঠাতা সদস্য ও ভাইস চেয়ারম্যান লিটন এরশাদ। তিনি জানান, ইলিয়াস কাঞ্চনের শারীরিক অবস্থার কিছুটা উন্নতি হয়েছে। তিনি এখন পুরোপুরি কথা বলতে পারছেন। অসুস্থতার কারণে আগে কথা বলায় যে জড়তা বা সমস্যা ছিল, তা কেটে গেছে।

চিকিৎসা পদ্ধতি সম্পর্কে লিটন এরশাদ বলেন, ‘ইতোমধ্যে অস্ত্রোপচারের মাধ্যমে টিউমারের অনেকটা অংশ অপসারণ করা হয়েছে। বাকি অংশ রেডিয়েশন ও কেমোথেরাপির মাধ্যমে নিষ্ক্রিয় করার চেষ্টা চলছে।’

বর্তমানে ইলিয়াস কাঞ্চনের মেডিসিন কোর্স চলছে। এটি শেষ হলে চিকিৎসকরা আরও কিছু পরীক্ষা-নিরীক্ষা করবেন এবং এরপর পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।

কবে নাগাদ তিনি দেশে ফিরতে পারেন—এমন প্রশ্নের জবাবে নিসচার এই নেতা জানান, নতুন পরীক্ষার রিপোর্ট পাওয়ার পর বোঝা যাবে চিকিৎসা কতটা ফলপ্রসূ হয়েছে এবং তার শরীর কোন অবস্থায় রয়েছে। রিপোর্টের ওপর ভিত্তি করেই দেশে ফেরার সিদ্ধান্ত নেওয়া হবে।

দীর্ঘ তিন মাস বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষার পর গত ৫ আগস্ট লন্ডনের উইলিংটন হাসপাতালে প্রফেসর ডিমিট্রিয়াসের নেতৃত্বে ইলিয়াস কাঞ্চনের মাথায় অস্ত্রোপচার সম্পন্ন হয়।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আরও ঘনীভূত হতে পারে নিম্নচাপ, ৯ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়

সোমবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

৬৫ বছরের বৃদ্ধের প্রেমের ফাঁদে ২২ বছরের তরুণী

স্বাস্থ্যমন্ত্রীর তাৎক্ষণিক সিদ্ধান্তে চাকরি পেলেন দৃষ্টিপ্রতিবন্ধী শারমিন

ভিসা ছাড়া বিশ্বের যে ৩৫ দেশ ও অঞ্চলে ভ্রমণ করতে পারবে বাংলাদেশিরা

তারকা হয়েও পুরো বিশ্বকাপ বেঞ্চে বসে কেটেছে যে ফুটবলারদের

গাজীপুরে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের ঝটিকা মিছিল, জড়িতদের শনাক্তে জিএমপির অভিযান

চট্টগ্রামে থানা থেকে লুট হওয়া দুই পিস্তল উদ্ধার

ট্রেনের বগি বিচ্ছিন্ন হয়ে রেলগেটে বাস, মাহিন্দ্রা ও ইজিবাইকে ধাক্কা, নিহত ২

সংবিধানের দোহাই দিয়ে চুপ্পুর গ্রেপ্তার ঠেকানো যাবে না: আখতার হোসেন

১০

নির্দিষ্ট সময়ে খাবার খেলে বার্ধক্যেও ভালো থাকবে স্মৃতিশক্তি ও মস্তিষ্কের কর্মক্ষমতা: গবেষণা

১১

মার্কিন হামলা বন্ধ থাকলে ইরানও হামলা চালাবে না: তেহরান

১২

সজীব ওয়াজেদ জয়ের ৫৬তম জন্মদিন আজ

১৩

এবার সিরিজসেরা হয়েও বিশ্ব রেকর্ড গড়লেন সূর্যবংশী

১৪

ইবিতে ভর্তি জালিয়াতি, ছাত্রত্ব ছাড়াই এক সেমিস্টার ক্লাস-পরীক্ষা দিলেন ‘তরুণী’

১৫

গ্যাস অনুসন্ধান জোরদারে বাপেক্সের জন্য আসছে আরও দুটি আধুনিক রিগ

১৬

আল ওয়াহদাহ ফাউন্ডেশনের ফ্রি কোরআন বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত

১৭

পয়ঃনিষ্কাশনে সর্বোচ্চ গুরুত্ব, গাজীপুর সিটির ৫ হাজার কোটি টাকার বাজেট ঘোষণা

১৮

মহিপালে যুবলীগ নেতা রুবেল হাজারী গ্রেপ্তার

১৯

সিলেটে শিক্ষিকার ভিডিও ভাইরাল: ‘গান গাওয়া অন্যায় নয়’, বললেন প্রতিমন্ত্রী

২০
X