শনিবার, ২৫ জুলাই ২০২৬, ১০ শ্রাবণ ১৪৩৩
বিনোদন প্রতিবেদক
প্রকাশ : ১৮ জুন ২০২৩, ১১:৪৯ পিএম
অনলাইন সংস্করণ

সন্ধ্যার পর এফডিসিতে ভয় লাগে রিয়াজের

চিত্রনায়ক রিয়াজ। ছবি : সংগৃহীত
চিত্রনায়ক রিয়াজ। ছবি : সংগৃহীত

একটা সময় পরিবারের সবাই মিলে নাটক দেখতেন চিত্রনায়ক রিয়াজ। কিন্তু এখন সেটি আর হয় না। এর কারণ হিসেবে নাটকের অশ্লীলতাকে দায়ী করেছেন তিনি। তার মতে, বাংলা নাটক ঐতিহ্য হারাতে বসেছে। বর্তমানে নাটকে যেভাবে কাপড় খোলা হয়, তাতে কিছুদিন পর চামড়া খোলা ছাড়া আর কিছু বাকি থাকবে না। ‘নাটকে অশ্লীলতার আগ্রাসন ও আমাদের করণীয়’ শীর্ষক এক আলোচনা সভায় এসব কথা বলেন রিয়াজ।

১৭ জুন বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে অনুষ্ঠিত মুক্ত আলোচনায় রিয়াজ আরও জানান, অশ্লীলতার কারণে এখন সন্ধ্যার পর এফডিসিতে যেতেও ভয় পান তিনি।

এই মুক্ত আলোচনার আয়োজন করেছিল নাট্যনির্মাতাদের সংগঠন ডিরেক্টরস গিল্ড। সেখানে রিয়াজ বলেন, ‘সন্ধ্যার পর এফডিসি গেলে ভয় লাগে। এর পেছনে অশ্লীলতা দায়ী। এখন নাটকেও ঢুকে গেছে সেই অশ্লীলতা।’ আলোচনায় টিভি ও ডিজিটাল মাধ্যমে নাটকে অশ্লীলতার আগ্রাসনের বিরুদ্ধে সবাইকে সরব হওয়ার আহ্বানও জানান রিয়াজ। এ সময় সরকারি হস্তক্ষেপও কামনা করেছেন তিনি। এ ছাড়াও নাটকের নানা বিষয় নিয়ে আলোচনা হয় সেখানে। তাতে যোগ দিয়েছিল ছোট পর্দার প্রযোজকদের সংগঠন টেলিপ্যাব, অভিনয়শিল্পী সংঘ, টেলিভিশন নাট্যকার সংঘ ও ক্যামেরাম্যান অ্যাসোসিয়েশন। ছিলেন কজন তারকা শিল্পীও।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

শনিবার টানা ৯ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়

কয়েল জ্বালাতে গিয়ে ভয়াবহ বিস্ফোরণ, দগ্ধ শ্রমিক দম্পতি

পেয়ারা পাড়তে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

ঝাঁকড়া চুলের হৃদয়বিদারক গল্প শোনালেন স্পেনের ডিফেন্ডার

এমপির ইমামতি নিয়ে মসজিদে বিএনপি-জামায়াত নেতাকর্মীদের হাতাহাতি

মেসির অবসর ও বিশ্বকাপ ফাইনাল নিয়ে এবার মুখ খুললেন ডি মারিয়া

‘জালালাবাদ গোল্ড অ্যাওয়ার্ড’ পেলেন জবির কাওছার

নতুন কোচের নাম ঘোষণা করল বেলজিয়াম

১৩ জুলাই অনুষ্ঠিত এইচএসসি পরীক্ষা ফের দেওয়ার সুযোগ, অংশ নিতে পারবেন যারা

ফ্যাসিস্টের দোসর চুপ্পুকে গ্রেপ্তার করতে হবে: নাহিদ ইসলাম

১০

ইরানের ওপর ইউরোপীয় ইউনিয়নের নতুন নিষেধাজ্ঞা

১১

বিশ্বকাপের যে ব্যতিক্রম তালিকায় সবার উপরে এমবাপ্পে

১২

রাশিয়া-চীনকে ইরানে অস্ত্র সরবরাহ না করার হুঁশিয়ারি দিলেন ট্রাম্প

১৩

মেসির বিদায় হবে আর্জেন্টিনায়, পরিকল্পনায় ‘বিশেষ’ ম্যাচ

১৪

শীর্ষ মাদক কারবারি সীমা গ্রেপ্তার, পলাতক স্বামী ‘প্লাস্টিক ফারুক’

১৫

স্পেনকে শিরোপা জেতানোর পরই বড় দুঃসংবাদ পেলেন বিশ্বকাপের গোল্ডেন বলজয়ী নায়ক

১৬

নীলফামারীতে আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার

১৭

আন্তঃদেশীয় হুমকি মোকাবিলায় আসিয়ানের সঙ্গে কাজ করবে বাংলাদেশ

১৮

চীনের উদ্যোগে নতুন করে যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতার পথ খুঁজছে পাকিস্তান

১৯

মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে খাদে, তরুণ নিহত

২০
X