কালবেলা ডেস্ক
প্রকাশ : ১২ নভেম্বর ২০২৫, ০২:৩০ পিএম
আপডেট : ১২ নভেম্বর ২০২৫, ০২:৩২ পিএম
অনলাইন সংস্করণ

চিত্রনায়ক সোহেল হত্যার আসামি মামুন খুনের কারণ জানাল পুলিশ

প্রকাশ্যে গুলিতে হত্যা করা হয়। ইনসেটে নিহত তারিক সাইফ মামুন। ছবি : ভিডিও থেকে নেওয়া
প্রকাশ্যে গুলিতে হত্যা করা হয়। ইনসেটে নিহত তারিক সাইফ মামুন। ছবি : ভিডিও থেকে নেওয়া

১৯৯৮ সালের ১৭ ডিসেম্বর রাজধানীর বনানীর ট্রাম্প ক্লাবের সামনে চিত্রনায়ক সোহেল চৌধুরীকে গুলি করে হত্যা করে সন্ত্রাসীরা। এই হত্যা মামলার আসামি তারিক সাইফ মামুন আন্ডারওয়ার্ল্ডের দ্বন্দ্বেই খুন হয়েছে বলে জানিয়েছেন ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।

বুধবার (১২ নভেম্বর) দুপুরে ডিএমপির মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনে ঢাকা মহানগর গোয়েন্দা শাখার (ডিবি) প্রধান শফিকুল ইসলাম এ তথ্য জানান।

এর আগে, গত সোমবার (১০ নভেম্বর) সকালে রাজধানীর ন্যাশনাল মেডিকেল কলেজের সামনে দুজন দুর্বৃত্ত তারিক সাইফ মামুনকে লক্ষ্য করে গুলি ছোড়েন। পরে তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। নিহত মামুন চিত্রনায়ক সোহেল চৌধুরী হত্যা মামলার আসামি ছিলেন। গত বছর এই মামলায় খালাস পেয়েছেন তিনি।

শফিকুল ইসলাম জানান, মামুনকে হত্যার নির্দেশ দিয়েছে ইমন-মামুন গ্রুপের আরেক শীর্ষ সন্ত্রাসী রনি। তবে শীর্ষ সন্ত্রাসী ইমন এই হত্যার সঙ্গে জড়িত কি না তা খতিয়ে দেখছে গোয়েন্দারা।

তিনি আরও জানান, হত্যার জন্য মাত্র ২ লাখ টাকায় শুটারদের ভাড়া করেন মামুনের এক সময়ের সহযোদ্ধা রনি। এই হত্যায় এখন পর্যন্ত ৯ জনের সংশ্লিষ্টতা পেয়েছে গোয়েন্দা পুলিশ। হত্যার আগের রাতে মিরপুরে রনির বাসায় হয় পরিকল্পনা।

ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের প্রধান বলেন, একাধিকবার মামুনকে হত্যার পরিকল্পনা করে রনি। কিলিং মিশনে সরাসরি অংশ নেয় ফারুক ওরফে কুত্তা ফারুক এবং রবিন। ওই দুজন ছাড়াও শামীম, ইউসুফ ও রুবেল এ হত্যার সঙ্গে জড়িত।

এদিকে, গত বছরের ৫ আগস্টের পর যেসব শীর্ষ সন্ত্রাসী জামিন পেয়ে অপকর্ম করছে তাদের বিষয়েও গোয়েন্দা পুলিশ তৎপর রয়েছে বলে জানান তিনি।

উল্লেখ্য, ১৯৯৮ সালের ১৮ ডিসেম্বর রাজধানীর বনানীর ট্রাম্পস ক্লাবের সামনে চিত্রনায়ক সোহেল চৌধুরীকে গুলি করে হত্যা করে সন্ত্রাসীরা। বনানীর ১৭ নম্বর রোডে অবস্থিত আবেদিন টাওয়ারের সাত তলায় ছিল এই ট্রাম্পস ক্লাবের অবস্থান। ঘটনার দিনই তার ভাই তৌহিদুল ইসলাম চৌধুরী গুলশান থানায় হত্যা মামলা করেন।

২৫ বছর আগে খুন হওয়া চিত্রনায়ক সোহেল চৌধুরী হত্যা মামলায় তিন আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত। বাকি ছয় আসামিকে খালাস দিয়েছেন আদালত। যাবজ্জীবন কারাদণ্ড পাওয়া আসামিরা হলো—আবদুল আজিজ ওরফে আজিজ মোহাম্মদ ভাই, ট্রাম্পস ক্লাবের মালিক বান্টি ইসলাম ও আদনান সিদ্দিকী।‌ পাশাপাশি তাদের দুই লাখ টাকা অর্থদণ্ড ও অনাদায়ে আরও এক মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে। আসামিরা সবাই পলাতক থাকায় গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে আদালত।

কালবেলা/এমএইচ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইরানকে রাশিয়া ও চীন বিভিন্নভাবে সহায়তা করছে, দাবি পিট হেগসেথের

বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড ১৮৫ পদে নিয়োগ, আবেদন শুরু আজ

টিভিতে আজকের যত খেলা

মিনিবাস-ট্রাকের সংঘর্ষে প্রাণ গেল যুবকের

চায়ের গ্লাসে ইস্তাম্বুলের গল্প: প্রতিটি চুমুকে মিশে আছে অটোমান ঐতিহ্য

স্বর্ণের আজকের বাজারদর

জর্ডানে হামলায় নিখোঁজ মার্কিন সেনা নিহত বলে ধারণা পেন্টাগনের

ইতিহাসের এই দিনে স্মরণীয় ঘটনা

২২ জুলাই / আজকের নামাজের সময়সূচি

মধ্যপ্রাচ্যের গুরুত্বপূর্ণ নেতা হয়ে উঠতে পারেন জোসেফ আউন: ট্রাম্প

১০

এমপিওভুক্ত শিক্ষকরা স্থানীয় নির্বাচনে অংশগ্রহণ করতে পারবেন না: ইসি সচিব

১১

ইরানে টানা ১১তম রাতে হামলা করল যুক্তরাষ্ট্র

১২

কুকুরের কামড়ে আহত বিচারক, এক বছরে শতাধিক আক্রান্ত

১৩

‘যুদ্ধও নয়, শান্তিও নয়’ পরিস্থিতির অবসান চান মোজতবা খামেনি

১৪

ব্র্যাক এনজিওতে নিয়োগ, নেই বয়সসীমা

১৫

ইরানের বিরুদ্ধে ঘাঁটি ব্যবহারের অনুমতি দিলেন ব্রিটিশ প্রধানমন্ত্রী বার্নহ্যাম

১৬

যুক্তরাষ্ট্রের হামলায় ইরানের হামাদান প্রদেশে নতুন করে উত্তেজনা

১৭

বুধবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

১৮

দুপুর ১টার মধ্যে দেশের যেসব অঞ্চলে ভারি বৃষ্টি হতে পারে

১৯

এমপির নির্দেশে উন্মুক্ত হলো তিন বছর ধরে বন্ধ কালভার্ট, জলাবদ্ধতা থেকে মুক্তি ৩০০ পরিবারের

২০
X