বিনোদন ডেস্ক
প্রকাশ : ২০ এপ্রিল ২০২৫, ০৪:৪২ পিএম
আপডেট : ২০ এপ্রিল ২০২৫, ০৪:৪৫ পিএম
অনলাইন সংস্করণ

নির্বাচন নিয়ে বিদায়ী সভাপতির আবেগঘন পোস্ট

নির্বাচন নিয়ে বিদায়ী সভাপতির আবেগঘন পোস্ট। ছবি : সংগৃহীত
নির্বাচন নিয়ে বিদায়ী সভাপতির আবেগঘন পোস্ট। ছবি : সংগৃহীত

ছোট পর্দার শিল্পীদের সবচেয়ে বড় সংগঠন ‘অভিনয় শিল্পী সংঘ’-এর নির্বাচনে নতুন নেতৃত্ব নির্বাচিত হয়েছে। শনিবার (১৯ এপ্রিল) দিনব্যাপী ভোটগ্রহণ শেষে রাত সাড়ে আটটায় নির্বাচন কমিশনার নরেশ ভূঁইয়া ও ফারুক আহমেদ আনুষ্ঠানিকভাবে ফলাফল ঘোষণা করেন।

নির্বাচনে সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন জনপ্রিয় অভিনেতা আজাদ আবুল কালাম এবং সাধারণ সম্পাদক পদে বিজয়ী হয়েছেন রাশেদ মামুন অপু।

নির্বাচনের পরপরই সামাজিক যোগাযোগমাধ্যমে আবেগঘন একটি পোস্টে প্রতিক্রিয়া জানিয়েছেন সদ্য বিদায়ী সভাপতি ও দুবারের সাধারণ সম্পাদক আহসান হাবিব নাসিম।

তিনি লেখেন, ‘২০১৭ সালের ফেব্রুয়ারি থেকে এপ্রিল ২০২৫ পর্যন্ত অভিনয়শিল্পী সংঘে পর পর দুইবার সাধারণ সম্পাদক এবং একবার সভাপতি নির্বাচিত হয়ে সকল শিল্পীর সার্থ রক্ষার জন্য, বিভিন্ন অংশীজনের সাথে কাজ করেছি। অভিনয়শিল্পী, পরিচালক, প্রযোজক, ডিওপি, লাইট গ্রাফার, মেকাপ আর্টিস্ট, প্রডাকশন বয়-ম‍্যনেজার, বিনোদন সাংবাদিক সহ অনেক প্রতিষ্ঠানের সাথে যোগাযোগ করে একটি সুস্থ সুন্দর শুটিং পরিবেশ তৈরি, শিল্পীর নিরাপত্তা, সামাজিক মর্যাদা সহ বিভিন্ন বিষয়ে কাজ করতে গিয়ে বেশ কিছু সফলতা এসেছে।’

তিনি নির্বাচন ও কাজ নিয়ে আরও লেখেন, “আবার কিছু ক্ষেত্রে যে ভূল ত্রুটি হয়েছে তা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখার অনুরোধ রইলো। খুব সচেতন থেকেছি যাতে পদের চেয়ার মূখ‍্য হয়ে না ওঠে, তাই এবার নির্বাচন থেকে বিরত থেকেছি। এই দীর্ঘ কর্মযাত্রায় সহযোগিতার জন‍্য সকল শিল্পী, অভিনয় সংশ্লিষ্ট সকল সংগঠন ও বিনোদন সাংবাদিকদের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি। তিনটি নির্বাহী কমিটির সকল সহকর্মীকে আন্তরিক ধন্যবাদ জানাই। ২০২৫-এর নির্বাচনে যারা অংশগ্রহণ করেছেন সকলের প্রতি ভালোবাসা, যারা বিজয়ী হয়েছেন তাদেরকে অভিনন্দন। নতুন উদ্যমে এগিয়ে যাক অভিনয়শিল্পীদের ভরসার সংগঠন ‘অভিনয়শিল্পী সংঘ বাংলাদেশ’” এবং শেষে একটি ভালোবাসার ইমুজিও যুক্ত করেন এই অভিনেতা।

এদিকে, এবারের নির্বাচনে সহসভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন মো. ইকবাল বাবু, আজিজুল হাকিম এবং শামস সুমন। মাসুদ রানা মিঠু নির্বাচিত হয়েছেন সাংগঠনিক সম্পাদক পদে। যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন সুজাত শিমুল ও রাজিব সালেহীন।

নির্বাচনে মোট ৬৯৯ ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। ২১টি পদের মধ্যে ২টি পদে প্রার্থীরা বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন, বাকি ১৯টি পদে হয় সরব ও প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ নির্বাচন।

নির্বাচনের ফলাফলের বিরুদ্ধে আপিল করার জন্য প্রার্থীদের আগামী ২৪ ঘণ্টার মধ্যে সময় দেওয়া হয়েছে। ২২ এপ্রিল চূড়ান্ত ফলাফল ঘোষণা করা হবে।

অভিনয় শিল্পী সংঘ দীর্ঘদিন ধরে টেলিভিশন নাট্যজগতের শিল্পীদের স্বার্থ ও মর্যাদা রক্ষায় কাজ করে যাচ্ছে। বিগত তিন মেয়াদের নেতৃত্বে অনেকগুলো গুরুত্বপূর্ণ ইস্যুতে অগ্রগতি হয়েছে- যার মধ্যে রয়েছে শিল্পীদের স্বাস্থ্যসেবা, শুটিং সেটে নিরাপত্তা, যৌথ প্রযোজনার নীতিমালা, বিজ্ঞাপন ও নাটকে শিল্পীদের পারিশ্রমিক নির্ধারণের বিষয়গুলো।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

দেশের নারী উদ্যোক্তা আন্দোলনের অগ্রদূত সেলিমা আহমাদ

ভোর চারটায় উঠে কারখানায় যাওয়া সেই শ্রমিকই বিশ্বকাপের নকআউটে তুললেন জার্মানিকে

অফসাইডে বাতিল হলো ইরানের গোল

মেসিকে ছাড়িয়ে রেকর্ড বইয়ে ইয়ামাল

পেলের ৬৮ বছরের রেকর্ডে ভাগ বসালেন ইয়ামাল

বাংলাদেশকে ১ হাজার ফুটবল উপহার দিল পাকিস্তান

ককটেল বিস্ফোরণের সূত্র ধরে কবরস্থানে অভিযান, এক বালতি ককটেল উদ্ধার

সৌদির জালে ৪ গোল দিয়ে বুঝিয়ে দিল স্পেন আছে স্পেনেই

স্বামী পরিত্যাক্তা নারীকে ধর্ষণচেষ্টা ও হত্যা, বৃদ্ধ গ্রেপ্তার

মালয়েশিয়ায় বন্দি বাংলাদেশিদের ফেরানোর আশ্বাস প্রধানমন্ত্রীর

১০

মিয়ানমারে আটক ২৭ বাংলাদেশিকে ফেরাতে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা

১১

তুরস্ক, হাইতি ও তিউনিসিয়া যে কারণে বিশ্বকাপ থেকে বাদ

১২

বারান্দা থেকে পড়ে অভিনেত্রী ঝিলিকের মৃত্যু, স্বামীর জামিন নামঞ্জুর

১৩

আকাশ পথে ইয়াবা পাচারকালে নারী আটক

১৪

আর্জেন্টিনা-অস্ট্রিয়ার কতবার দেখা হয়েছিল, গোল কয়টি ও জয় বেশি কার?

১৫

চমক দিয়ে দল ঘোষণা করল ভারত

১৬

একসঙ্গে ৫ প্রবাসীর মৃত্যুতে শোকে কাতর গ্রামবাসী

১৭

২৪ মিনিটেই স্পেনের ৩ গোল

১৮

ছয় জেলায় বজ্রপাতে তিন মাদ্রাসাছাত্রসহ ১১ জনের মৃত্যু

১৯

ইরানের সঙ্গে অনুষ্ঠিত বৈঠক একটি ঐতিহাসিক ঘটনা: জেডি ভ্যান্স

২০
X