কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৫ ডিসেম্বর ২০২৫, ১১:২২ এএম
অনলাইন সংস্করণ

কলাম্বিয়ায় স্কুলবাস নিয়ন্ত্রণ হারিয়ে নিহত ১৭

কলাম্বিয়ায় দুর্ঘটনাকবলিত বাস। ছবি: সংগৃহীত
কলাম্বিয়ায় দুর্ঘটনাকবলিত বাস। ছবি: সংগৃহীত

কলাম্বিয়ার একটি স্কুলবাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়েছে। এ ঘটনায় ১৭ জন নিহত হয়েছেন। এ ছাড়া আহত হয়েছেন আরও অন্তত ২০ জন। বাসটিতে শিশু ও প্রাপ্তবয়স্ক মিলিয়ে মোট ৪৫ জন যাত্রী ছিলেন।

রোববার (১৪ ডিসেম্বর) দেশটির উত্তরাঞ্চলে এ দুর্ঘটনা ঘটে। সংবাদমাধ্যম ডেইলি মেইলের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

রোববার সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে দেশটির আন্তিওকিয়া প্রদেশের গভর্নর আন্দ্রেস জুলিয়ান জানান, বাসটি ক্যারিবীয় উপকূলীয় শহর টোলু থেকে মেদেলিন যাওয়ার পথে দুর্ঘটনার শিকার হয়। যাত্রীরা ছিলেন লাইসেও আন্তিওকেনো হাই স্কুলের শিক্ষার্থী ও সংশ্লিষ্টরা।

গভর্নর জানান, শিক্ষার্থীরা সমুদ্রসৈকতে তাদের স্নাতক সমাপ্তির উদযাপন শেষে ফিরছিল। এটি ডিসেম্বরের এই সময়ে পুরো কমিউনিটির জন্য এটি অত্যন্ত হৃদয়বিদারক সংবাদ।

স্থানীয় গণমাধ্যম এল কলোম্বিয়ানো জানায়, ভোর আনুমানিক ৫টা ৪০ মিনিটে রেমেদিওস ও জারাগোজাকে সংযোগকারী সড়কের এল চিসপেরো এলাকায় দুর্ঘটনাটি ঘটে। প্রাথমিক তথ্যে জানা গেছে, বাসটি প্রায় ৮০ মিটার গভীর খাদে গড়িয়ে পড়ে। দুর্ঘটনার কারণ এখনও তদন্তাধীন।

স্কুল কর্তৃপক্ষর জানিয়েছে, এই ভ্রমণটি স্কুলের আনুষ্ঠানিক কার্যক্রম ছিল না; শিক্ষার্থীরাই নিজেরা এটি আয়োজন করেছিল। নিহতদের মধ্যে বাসচালকও রয়েছেন। তাকে স্থানীয়ভাবে জনাথান তাবোরদা কোকাকোলো হিসেবে শনাক্ত করা হয়েছে। তিনি পর্যটন পরিবহন সংস্থা প্রেকালতুরে কর্মরত ছিলেন। আন্তিওকিয়া পর্যটন নেটওয়ার্ক তার মৃত্যুতে শোক প্রকাশ করে পরিবার ও সহকর্মীদের প্রতি সমবেদনা জানিয়েছে।

সেগোভিয়ার মেয়র এডউইন কাস্তানেদা জানান, আহতদের বয়স ১৬ থেকে ২৭ বছরের মধ্যে। তাদের সেগোভিয়া ও রেমেদিওসের বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। রেমেদিওসের সান ভিসেন্তে দে পল হাসপাতালেই ১৬ জন আহত ভর্তি রয়েছেন, যাদের মধ্যে ৪ জন প্রাপ্তবয়স্ক ও ১২ জন কিশোর।

ঘটনার পর লাইসেও আন্তিওকেনো হাই স্কুল সামাজিক যোগাযোগমাধ্যমে এক বিবৃতিতে জানায়, আমরা আমাদের শিক্ষার্থী ও তাদের পরিবারের এই গভীর ক্ষতিতে অত্যন্ত মর্মাহত। ২০২৫ সালের গ্র্যাজুয়েট ব্যাচের শিক্ষার্থীদের এই দুঃখের সময়ে আমরা পাশে আছি।

এদিকে জাতীয় সড়ক নিরাপত্তা সংস্থা এক বিবৃতিতে জানায়, রেমেদিওস এলাকায় সেগোভিয়া–আন্তিওকিয়া মহাসড়কে ঘটে যাওয়া এই দুর্ঘটনায় তারা গভীরভাবে শোকাহত। সংস্থাটি জানায়, দুর্ঘটনার প্রকৃত কারণ ও হতাহতের সংখ্যা নিশ্চিত করতে তদন্ত চলছে।

বিবৃতিতে আরও বলা হয়, সড়কে সচেতন ও দায়িত্বশীল আচরণই জীবন বাঁচাতে পারে। ট্রাফিক আইন মেনে চলা এবং ঝুঁকিপূর্ণ আচরণ এড়ানো জরুরি, যাতে এমন হৃদয়বিদারক দুর্ঘটনা আর না ঘটে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সিলেটে বাড়ছে ডেঙ্গুর প্রকোপ, শনাক্ত ২৭

বেনজীরকে দেশে পাঠানোর বিষয়ে বাংলাদেশকে চিঠি দিল আমিরাত

 শান্তি চুক্তিতে যুক্তরাষ্ট্র-ইরান, ১৯ জুন সুইজারল্যান্ডে স্বাক্ষর

সোমবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

দিল্লির বিমানবন্দর থেকে ফেরত আসছেন প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা

কী ঘটেছিল ইতিহাসের এই দিনে

দেশে ব্যাপক ঝড়-বৃষ্টির শঙ্কা, নদীবন্দরেও সতর্কতা

আজকের নামাজের সময়সূচি

যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতাকে স্বাগত জানালেন এরদোয়ান

নেদারল্যান্ডসের বিপক্ষে ২-২ গোলে ড্র জাপানের

১০

ইরানের সঙ্গে যুদ্ধবিরতি সম্পন্ন, নৌ অবরোধ প্রত্যাহারের ঘোষণা ট্রাম্পের

১১

যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতা সম্পন্ন, হরমুজ প্রণালি উন্মুক্ত করার ঘোষণা

১২

জাপানের দুর্দান্ত জবাব, নেদারল্যান্ডসের বিপক্ষে সমতায় ফেরা

১৩

প্রধানমন্ত্রীর উপদেষ্টাকে দিল্লিতে প্রবেশে বাধা, ফয়েজের ফেসবুক স্ট্যাটাস

১৪

সেভেন আপের দুঃসহ স্মৃতি : ১২ বছর পর ‘বন্ধু’ পেল ব্রাজিল

১৫

প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টাকে ‘রহস্যজনক কারণে’ দিল্লিতে প্রবেশে বাধা

১৬

মাঠে মুখোমুখি নেদারল্যান্ডস-জাপান

১৭

ভোলায় মাছসহ ৩ জেলে আটক

১৮

ব্রাজিলের সেই ‘সেভেন আপ’-এর স্মৃতি ফেরাল জার্মানি

১৯

জার্মানির গোলবন্যা, কুরাসাওকে ৭-১ গোলে বিধ্বস্ত

২০
X