বিনোদন ডেস্ক
প্রকাশ : ২৬ ডিসেম্বর ২০২৫, ০১:১৬ পিএম
অনলাইন সংস্করণ

প্রেক্ষাগৃহে মুক্তির অপেক্ষায় ইমনের সিনেমা

মামনুন হাসান ইমন I ছবি: সংগৃহীত
মামনুন হাসান ইমন I ছবি: সংগৃহীত

নতুন বছরের প্রথম সূর্য ওঠার আগেই রুপালি পর্দায় বইতে যাচ্ছে চরের হাওয়া। সরকারি অনুদানে নির্মিত, বাস্তবতার গন্ধমাখা গল্প নিয়ে দর্শকের সামনে হাজির হতে চলেছে চিত্রনায়ক মামনুন হাসান ইমনের নতুন সিনেমা ‘ময়নার চর’। লক্ষ্মীপুরের রামগতি উপজেলার দুর্গম চর আলেকজান্ডারের মাটি আর মানুষের গল্পে নির্মিত এই সিনেমা সব প্রস্তুতি শেষ করে এখন কেবল প্রেক্ষাগৃহে মুক্তির অপেক্ষায়।

সিনেমাটি ইতোমধ্যে চলচ্চিত্র সার্টিফিকেশন বোর্ড থেকে কোনো প্রকার কর্তন ছাড়াই ছাড়পত্র পেয়েছে বলে জানিয়েছেন সিনেমার পরিচালক মোস্তাফিজুর রহমান। প্রযোজক ও অভিনয়শিল্পীদের সঙ্গে আলোচনার ভিত্তিতে জানুয়ারিতে সিনেমাটি মুক্তি দেওয়ার প্রাথমিক সিদ্ধান্ত নেওয়া হয়েছে। জাতীয় নির্বাচনের আগে এবং রোজা শুরু হওয়ার আগেই সিনেমাটি দর্শকদের কাছে পৌঁছে দিতে চান নির্মাতা।

চর অঞ্চলের মানুষের জীবনের টানাপোড়েন এবং একটি খুনের ঘটনাকে কেন্দ্র করে এই সিনেমার কাহিনি আবর্তিত হয়েছে। গল্পের বিশ্বাসযোগ্যতা বজায় রাখতে প্রত্যন্ত অঞ্চলে এর শুটিং করা হয়েছে। এই সিনেমায় অভিনেতা ইমন ‘কাশেম’ চরিত্রে অভিনয় করেছেন, যা তার জন্য ছিল একটি নতুন অভিজ্ঞতা। হাড় কাঁপানো শীত এবং বিদ্যুৎহীন দুর্গম চরে আধুনিক সুযোগ-সুবিধা ছাড়াই সিনেমাটির কাজ সম্পন্ন করেছেন কলাকুশলীরা।

বর্তমানে যুক্তরাষ্ট্রে রয়েছেন ইমন। সিনেমাটির ছাড়পত্র পাওয়ার খবরে উচ্ছ্বাসও প্রকাশ করেন। ‘ময়নার চর’ সিনেমায় ইমনের বিপরীতে অভিনয় করেছেন সুস্মি রহমান এবং সিনেমাটির সহপ্রযোজনায় রয়েছেন সুমন পারভেজ। সবকিছু ঠিক থাকলে ১৬ জানুয়ারি সিনেমাটি মুক্তি পাওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে, যার আনুষ্ঠানিক ঘোষণা শিগগিরই আসবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আইনমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীকে প্রধানমন্ত্রীর ধন্যবাদ

শিক্ষামন্ত্রী পদত্যাগ না করা পর্যন্ত ককরোচ পার্টির আন্দোলন চলবে

জাতীয় সংসদে পাঁচ সদস্যের সভাপতিমণ্ডলী ঘোষণা

ইরানের জব্দকৃত সম্পদ নিয়ে নতুন পরিকল্পনা সাজাচ্ছে যুক্তরাষ্ট্র

১০ বছরের শিশুকে ‘ধর্ষণ’, অভিযুক্তকে গণপিটুনির পর পুলিশে সোপর্দ

৪ বার সঠিক পূর্বাভাস দেওয়া প্রতিষ্ঠান জানাল ২০২৬ বিশ্বকাপের চ্যাম্পিয়ন কে

আদ্-দ্বীনে ৬ নবজাতকের মৃত্যু / মারা যাওয়া প্রত্যেক শিশুর পরিবার পাবে ৮০ লাখ টাকা : শিশির মনির

শাকিব বুবলীর দ্বিতীয় সন্তানের আগমন ঘটল কোথায়?

লাঠিসোঁটা নিয়ে বিএসএফকে ধাওয়া দিল এলাকাবাসী

এমপিওর দাবিতে অবস্থানরত শিক্ষকদের পানি-স্যালাইন দিলো ছাত্র জমিয়ত

১০

দুই মাদক কারবারীকে ইট দিয়ে বেধড়ক মারপিট, ভিডিও ভাইরাল

১১

২৪ বিলিয়ন ডলারের জন্যই থমকে আছে যুক্তরাষ্ট্র-ইরান আলোচনা

১২

ইসরায়েলে বন্দুকধারীদের গুলিবর্ষণ, বহু হতাহত 

১৩

বিশ্বকাপে রেকর্ড ১২৪৮ ফুটবলার, দেখে নিন ৪৮ দেশের চূড়ান্ত স্কোয়াড

১৪

কে জিতলো? অপু বুবলীকে নিয়ে মেতেছেন ভক্তরা

১৫

ব্রিটিশ ও চীনা ব্যবসায়ীদের নিয়ে ইএটিএল ইনোভেশন হাবের আলোচনা সভা

১৬

ব্রাহ্মণবাড়িয়ায় দুই গোষ্ঠীর সংঘর্ষে আহত ২০

১৭

শূন্যরেখায় অনিশ্চয়তার ৫৬ ঘণ্টা

১৮

বিশ্বকাপের জন্য ৭২ কোটি টাকায় মিডিয়া স্বত্ব কিনছে সরকার

১৯

জাতীয় সংসদে বাজেট অধিবেশন শুরু

২০
X