কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২৬ ডিসেম্বর ২০২৫, ০১:২৯ পিএম
আপডেট : ২৬ ডিসেম্বর ২০২৫, ০২:০৭ পিএম
অনলাইন সংস্করণ

বৈষম্যহীন দেশ গড়তে কাজ করবে জামায়াত : ডা. শফিকুর

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

জামায়াতে ইসলামী সব শ্রেণির মানুষকে নিয়ে ঐক্যবদ্ধভাবে মানবিক ও বৈষম্যহীন দেশ গড়তে কাজ করবে বলে মন্তব্য করেছেন দলটির আমির ডা. শফিকুর রহমান।

তিনি আরও বলেন, যুবকদের জন্য বেকার ভাতা নয়; কর্মসংস্থান সৃষ্টিতে কাজ করবে জামায়াত।

শুক্রবার (২৬ ডিসেম্বর) সকালে বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে ছাত্রশিবিরের কেন্দ্রীয় সদস্য সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন জামায়াত আমির।

দিনব্যাপী আয়োজিত এ সম্মেলনে সারাদেশের সকল সদস্য অংশ নিচ্ছেন। সকাল ৮টায় অর্থসহ পবিত্র কোরআন তেলওয়াতের মধ্য দিয়ে সম্মেলনের প্রথম অধিবেশন শুরু হয়। সম্মেলনের উদ্বোধন ঘোষণা ও প্রারম্ভিক বক্তব্যের পর অতিথিদের বক্তব্যের মধ্য দিয়ে দুপুর ১টায় প্রথম অধিবেশন শেষ হয়। স্বল্প বিরতির পর দুপুর ২টা থেকে সম্মেলনের সমাপনী অধিবেশন শুরু হবে।

দলীয় সূত্র জানায়, ছাত্রত্ব শেষ হওয়ায় সংগঠনের বর্তমান কেন্দ্রীয় সভাপতি জাহিদুল ইসলাম আর শিবিরের রাজনীতিতে থাকতে আগ্রহী নন। সে কারণে চলতি বছরই দায়িত্ব থেকে বিদায় নেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন তিনি।

জানতে চাইলে শিবিরের কেন্দ্রীয় সহকারী অফিস সম্পাদক আবু জাফর শাহীন কালবেলাকে বলেন, ‘আশা করছি, আজ বিকেল ৪ টার মধ্যে নতুন সভাপতি ও সেক্রেটারির নাম ঘোষণা হবে ইনশাআল্লাহ।’

কালবেলা/এটিআর
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বেলিসিমো রোটনডো নিয়ে বিভ্রান্তি দূর করতে কাজী ফুডের ব্যাখ্যা

‘মনে করো তুমি স্বপ্ন দেখতেছ’ বলে শিক্ষার্থীকে বলাৎকার মাদ্রাসা শিক্ষকের 

সৌদির সঙ্গে পারমাণবিক চুক্তিতে ট্রাম্পের অনুমোদন

জাতিসংঘের মহাসচিব পদে ফিফা সভাপতি ইনফান্তিনোকে দেখতে চান ট্রাম্প

জ্বালানি তেল সংকটের গুজবে রাজশাহীর ফিলিং স্টেশনগুলোতে ভিড়

প্রকৃতির অপরূপ সৃষ্টি বাদামি রঙের ডানার প্রজাপতি ‘খৈরি’ 

সাত লাখ কৃষকের ৬০৫ কোটি টাকা ঋণ মওকুফ

সুষম খাদ্যাভ্যাস ও জাঙ্ক ফুড পরিহার শিশুদের শারীরিক ও মানসিক বিকাশে অপরিহার্য

ইরানকে রাশিয়া ও চীন বিভিন্নভাবে সহায়তা করছে, দাবি পিট হেগসেথের

বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ডে ১৮৫ পদে নিয়োগ, আবেদন শুরু আজ

১০

টিভিতে আজকের যত খেলা

১১

মিনিবাস-ট্রাকের সংঘর্ষে প্রাণ গেল যুবকের

১২

চায়ের গ্লাসে ইস্তাম্বুলের গল্প: প্রতিটি চুমুকে মিশে আছে অটোমান ঐতিহ্য

১৩

স্বর্ণের আজকের বাজারদর

১৪

জর্ডানে হামলায় নিখোঁজ মার্কিন সেনা নিহত বলে ধারণা পেন্টাগনের

১৫

ইতিহাসের এই দিনে স্মরণীয় ঘটনা

১৬

২২ জুলাই / আজকের নামাজের সময়সূচি

১৭

মধ্যপ্রাচ্যের গুরুত্বপূর্ণ নেতা হয়ে উঠতে পারেন জোসেফ আউন: ট্রাম্প

১৮

এমপিওভুক্ত শিক্ষকরা স্থানীয় নির্বাচনে অংশগ্রহণ করতে পারবেন না: ইসি সচিব

১৯

ইরানে টানা ১১তম রাতে হামলা করল যুক্তরাষ্ট্র

২০
X