তারাবেলা প্রতিবেদক
প্রকাশ : ১০ নভেম্বর ২০২৪, ০২:৪৮ এএম
আপডেট : ১০ নভেম্বর ২০২৪, ০১:১৬ পিএম
প্রিন্ট সংস্করণ

আমি অশ্লীলতার বিরুদ্ধে: নাদিয়া

অভিনেত্রী সালহা খানম নাদিয়া। ছবি: সংগৃহীত
অভিনেত্রী সালহা খানম নাদিয়া। ছবি: সংগৃহীত

ছোট পর্দার ব্যস্ত অভিনেত্রী সালহা খানম নাদিয়া। নাটক, বিজ্ঞাপন নিয়ে বছরজুড়েই শুটিং শিডিউল থাকে তার। নির্মাতাদের কাছেও নাদিয়ার চাহিদা বেশি। বর্তমানে এ অভিনেত্রীর হাতে বেশ কয়েকটি ধারাবাহিক নাটক রয়েছে, যেগুলো প্রচার হবে টেলিভিশনে। এ ছাড়া রয়েছে সিঙ্গেল নাটকও। বর্তমানে এসব নাটকের শুটিং নিয়ে ব্যস্ত এই অভিনেত্রী।

নাদিয়া গল্পনির্ভর কাজ করতে সবসময় পছন্দ করেন। তাই ভালো কাজ নিয়ে সামনের দিকে এগিয়ে যেতে চান তিনি। কারণ এখন নাটকে অনেক অশ্লীল কাজ হচ্ছে বলেও ধারণা তার। এ বিষয়টি নিয়ে নাদিয়া কালবেলাকে বলেন, ‘এখন ফিল্টারিং করার সময় এসে গেছে। যেমন একটি সময় ছিল, যখন অশ্লীল সিনেমা নির্মাণ হতো। এখন সেটি নাটকে ঢুকে গেছে। এখন টিভি নাটকে অশ্লীল ভাষার ব্যবহার শুরু হয়েছে। আমি যার সরাসরি বিরুদ্ধে। এ বিষয়টি নিয়ে অনেক নির্মাতার সঙ্গে আমার বাকবিতণ্ডাও হয়। কেউ আমাকে দিয়ে চাইলেও এমন অশ্লীল সংলাপ দেওয়াতে পারবে না। কারণ আমি সিনেমা নয়, নাটকের ভক্ত। সেই নাটক অশ্লীলতার কারণে আমার চোখের সামনে ধ্বংস হয়ে যাবে, তা আমি হতে দেব না। যার কারণে এমন আপত্তিকর সংলাপ থাকলে আমি কাজটি করি না। হয়তো তার জন্য আমার নাটক কমে গেছে। তাতে সমস্যা নেই, আমি এসব বিষয়ে কথা বলে যাব।’

এ সময় তিনি আরও বলেন, ‘এখন দর্শকও এমন অশ্লীল সংলাপ পছন্দ করছে। যার জন্য নির্মাতারাও বানাচ্ছে। কারণ ভিউ লাগবে। তাই আমি মনে করি, আমাদের এখনই সচেতন হতে হবে। এটি খুবই গুরুত্বপূর্ণ সময়। আমরা যদি ভালো কাজ দিয়ে এখনই দর্শকদের রুচি পরির্বতন করে না দিতে পারি, তাহলে ভালো কাজগুলো দর্শকপ্রিয়তা হারাবে। তাই নির্মাতাদের আরও বেশি সচেতন হতে হবে।’

নাটকের পাশাপাশি নাদিয়া ওটিটিতেও কাজ করেছেন। সবশেষ ভিকি জাহেদের ‘একটি খোলা জানালা’ ওয়েব ফিল্মে কাজ করেছেন।

তার হাতে বর্তমানে বেশ কয়েকটি নাটক রয়েছে। যার মধ্যে উল্লেখযোগ্য ‘এখন যেওনা তুমি’, ‘তেল ছাড়া পরোটা’, ‘পাত্রী উধাও’ ইত্যাদি। এ ছাড়া বেশকিছু ধারাবাহিকের কাজও আছে তার হাতে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

শাহজালাল মাজারের দানবাক্সে ১৭ লাখ টাকা ছাড়াও মিলল স্বর্ণ ও বিদেশি মুদ্রা

চাকরি ফেরত চান পাঁচ ব্যাংকের চাকরিচ্যুত কর্মকর্তা-কর্মচারীরা

সশস্ত্র বাহিনী বিশেষ ম্যাজিস্ট্রেসি ক্ষমতা পাচ্ছে ৬ জেলায়

ভারতে কোচিং সেন্টারে ভয়াবহ অগ্নিকাণ্ড, নিহত ১৩

রাত ১টার মধ্যে ঝড় হতে পারে যেসব অঞ্চলে

নালা ভরাটে জলাবদ্ধতা, অক্সিজেন-কুয়াইশ সড়ক পরিদর্শনে গিয়ে সিডিএ চেয়ারম্যানের ক্ষোভ

আ.লীগের কর্মসূচির প্রতিবাদে ঢাকা কলেজ ছাত্রদলের বিক্ষোভ

ইরানের অবমুক্ত সম্পদ কোথায় ব্যয় হবে জানালেন ভ্যান্স

উপজেলা আ.লীগের সভাপতিসহ ১১ নেতাকর্মী কারাগারে

বিদেশি পর্যটককে হয়রানি, কনটেন্ট ক্রিয়েটর আটক

১০

আর্জেন্টিনা-অস্ট্রিয়া ম্যাচ কখন? মোবাইলে দেখবেন যেভাবে

১১

ধানমন্ডিতে আওয়ামী লীগের মিছিলের প্রস্তুতি, গ্রেপ্তার ১০

১২

টানা ৪৫ দিন কলা খেলে শরীরে দেখা দিতে পারে যেসব পরিবর্তন

১৩

রোনালদো ‘ভক্ত’ হয়ে মেসিকে আটকাবেন আজ!

১৪

ইরানের যে সিদ্ধান্তে নিজেদের বিজয় দেখছেন জেডি ভ্যান্স

১৫

সংসদে তথ্যমন্ত্রী / বিটিভির আয় ৮ কোটি, ব্যয় ২৫৪ কোটি টাকা

১৬

নিখোঁজের ৬ দিন পর স্কুলছাত্রীর মরদেহ উদ্ধার

১৭

অতি উৎসাহী হয়ে অনেকে অনেক কথা বলে, চৈতালীর সেই বক্তব্য প্রসঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী

১৮

রাতে মুক্তিপণ দাবি, সকালে মিলল সেঁজুতির লাশ

১৯

জঙ্গল সলিমপুরে র‍্যাব সদস্যকে হত্যায় আরও এক আসামি গ্রেপ্তার

২০
X