তারাবেলা প্রতিবেদক
প্রকাশ : ২১ মার্চ ২০২৫, ১২:০০ এএম
আপডেট : ২১ মার্চ ২০২৫, ১২:৪৯ পিএম
প্রিন্ট সংস্করণ

ঈদে নাদিয়ার বেকার বারেক

ঈদে নাদিয়ার বেকার বারেক। ছবি: সংগৃহীত
ঈদে নাদিয়ার বেকার বারেক। ছবি: সংগৃহীত

ছোট পর্দার ব্যস্ত অভিনেত্রী সালহা খানম নাদিয়া। নাটক, বিজ্ঞাপন নিয়ে বছরজুড়েই শুটিং শিডিউল থাকে তার। নির্মাতাদের কাছেও নাদিয়ার চাহিদা বেশি। বর্তমানে এ অভিনেত্রীর হাতে বেশ কয়েকটি ধারাবাহিক নাটক রয়েছে, যেগুলো প্রচার হবে টেলিভিশনে। এ ছাড়া বর্তমানে আসন্ন ঈদুল ফিতরের নাটক নিয়ে ব্যস্ত সময় পার করছেন তিনি। এসব নাটকের শুটিং নিয়ে রাতদিন শুটিং করছেন এই অভিনেত্রী।

এবারের ঈদে নাদিয়ার ২০টির মতো নাটক প্রচারের অপেক্ষায় রয়েছে। যার মধ্যে রয়েছে বিশেষ নাটক ‘বেকার বারেক’। এটি ঈদের দিন রাত ৮টায় মাছরাঙা টেলিভিশনের পর্দায় এবং মাছরাঙা ড্রামায় প্রচার হবে। নাটকটি নিয়ে নাদিয়া বলেন, ‘প্রতি ঈদেই আলহামদুলিল্লাহ কাজের ভালো ব্যস্ততা থাকে, এবারও আছে। তবে এই ঈদে যেসব নাটকে অভিনয় করছি তার গল্পগুলো একেবারই আলাদা। যার জন্য কাজগুলো নিয়ে আমি বেশ আশাবাদী। এর মধ্যে বেশকিছু বিশেষ নাটক আছে, যা নিয়ে আমার প্রত্যাশা অনেক। এ ছাড়া এই ঈদে মোশাররফ ভাইয়ের সঙ্গে আমার একটি বিশেষ নাটক আসবে। যার শিরোনাম ‘বেকার বারেক’। ভাইয়ের সঙ্গে এর আগেও আমি অনেক কাজ করেছি। তার সঙ্গে কাজের অভিজ্ঞতা নিয়ে নতুন করে বলার কিছু নেই। আশা করছি নাটকটি সবার কাছে ভালো লাগবে।’

সাইফ আহম্মেদের রচনা ও পরিচালনায় নাটকটিতে নাদিয়া ও মোশাররফ করিম ছাড়া আরও অভিনয় করেছেন ঝুনা চৌধুরী, শহিদুল্লাহ সবুজ, সাইফ আহম্মেদ রামমিত্র হিমেল, সাইফুল সরকার প্রমুখ। ঈদ ছাড়াও টেলিভিশন ধারাবাহিক নিয়ে ব্যস্ততা যাচ্ছে এই অভিনেত্রীর। রয়েছে বিজ্ঞাপনের ব্যস্ততাও।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাড্ডায় স্ত্রীকে গলা কেটে হত্যায় স্বামীর মৃত্যুদণ্ড

চট্টগ্রাম বোর্ডের এইচএসসি পরীক্ষা শুরুর খবর গুজব

বাসায় বসেই পরিষদের কার্যক্রম চালাচ্ছেন ইউপি চেয়ারম্যান

দেবতাখুমে ভ্রমণপিপাসুদের জন্য সুখবর 

আরএফএল গ্রুপে চাকরি, ৪৫ বছর বয়সেও আবেদন

যুক্তরাজ্যের উপকূলের কাছে গোলাবর্ষণ করল রুশ যুদ্ধজাহাজ

এসিআই কোম্পানিতে চাকরির সুযোগ, বেতন ৫০ হাজার

জামায়াত এমপির ভিডিও নিয়ে মুখ খুললেন সেই তরুণী ও তার বাবা

সুনামগঞ্জে কমছে বন্যার পানি

সরছে ইসরায়েলি দখলদাররা, প্রবেশ করছে লেবাননের সেনাবাহিনী

১০

আলোচিত লামিয়া হত্যা মামলায় গ্রেপ্তার ৩

১১

হজে বিমান ভাড়া কমল

১২

জামায়াত এমপির সেই ভাইরাল ভিডিও নিয়ে প্রথম স্ত্রীর বার্তা

১৩

দেশে দেশে শিশু-কিশোরদের সোশ্যাল মিডিয়া ব্যবহারে কড়াকড়ি, এবার ফ্রান্স

১৪

যুক্তরাজ্যের নতুন প্রতিরক্ষামন্ত্রী ওয়েস স্ট্রিটিং

১৫

২০২৭ সালের হজ প্যাকেজ ঘোষণা

১৬

শ্যালককে বাঁচাতে গিয়ে প্রাণ গেল দুলাভাইয়ের

১৭

ভাইরাল ভিডিও নিয়ে জামায়াত এমপির পোস্ট

১৮

ফাইনালের আগে ড্রেসিংরুমে মেসির বক্তব্য ঘিরে রহস্য

১৯

বাহরাইনে আমাজনের ডাটা সেন্টারে ক্রুজ ক্ষেপণাস্ত্র হামলা

২০
X