বিনোদন ডেস্ক
প্রকাশ : ২৮ জানুয়ারি ২০২৬, ০১:২৫ পিএম
অনলাইন সংস্করণ

দেশের ১৩ কোটিই মানুষই আমার ফ্যান: অপু বিশ্বাস

অপু বিশ্বাস। ছবি : সংগৃহীত
অপু বিশ্বাস। ছবি : সংগৃহীত

সোশ্যাল মিডিয়ায় গ্ল্যামারাস লুকে ঝড় তোলার পর এবার নিজের জনপ্রিয়তা নিয়ে আত্মবিশ্বাসী মন্তব্য করলেন ঢালিউড কুইন অপু বিশ্বাস। সম্প্রতি নতুন সাজের ছবি প্রকাশ করে নেটিজেনদের প্রশংসায় ভাসছেন তিনি। এরই মধ্যে এক অনুষ্ঠানে সাংবাদিকদের মুখোমুখি হয়ে নিজের ভক্তসংখ্যা নিয়ে কথা বললেন এই নায়িকা। অপু বিশ্বাস দাবি করেন, দেশের ১৮ কোটি মানুষের মধ্যে সিংহভাগই তাকে পছন্দ করেন। তার ভাষ্যমতে, ‘১৮ কোটি মানুষের মধ্যে হয়তোবা ১২ থেকে ১৩ কোটি মানুষ আমাকে পছন্দ করে। বাকি মানুষ হয়তো আমাকে চেনেন না। আর কিছু সংখ্যক মানুষ হয়তো আমাকে অপছন্দ করেন। তবে পছন্দ ও অপছন্দ মিলিয়েই তারা আমাকে দেখেন বা অনুসরণ করেন।’

মাঝখানে নতুন সিনেমার খবরে কিছুটা ভাটা পড়লেও বর্তমানে পুরোদমে ব্যস্ত সময় পার করছেন অপু। অভিনয়ের পাশাপাশি ব্র্যান্ড প্রমোশন ও পারিবারিক ব্যবসায় মন দিয়েছেন তিনি। সম্প্রতি একসঙ্গে দুটি সিনেমার শুটিংও শুরু করেছেন। এর মধ্যে কামরুল হাসান ফুয়াদ পরিচালিত ‘দুর্বার’ সিনেমায় তার নায়ক সজল এবং বন্ধন বিশ্বাস পরিচালিত ‘সিক্রেট’ সিনেমায় তার বিপরীতে আছেন আদর আজাদ। নির্মাতাদের পরিকল্পনা অনুযায়ী, চলতি বছরের ঈদ উৎসবে ছবি দুটি মুক্তি পাওয়ার কথা রয়েছে।

উল্লেখ্য, দুই দশকের দীর্ঘ ক্যারিয়ারে আমজাদ হোসেনের ‘কাল সকালে’ দিয়ে বড় পর্দায় যাত্রা শুরু করেছিলেন অপু বিশ্বাস। এরপর শাকিব খানের সঙ্গে জুটি বেঁধে ‘কোটি টাকার কাবিন’সহ প্রায় ৮০টি সফল চলচ্চিত্র উপহার দেন তিনি। ২০২৪ সালে ‘ছায়াবৃক্ষ’ সিনেমায় নিজের অভিনয় দক্ষতা প্রমাণ করার পর আবারও বড় পর্দায় দর্শকদের সামনে নতুন রূপে হাজির হতে প্রস্তুত এই তারকা।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

হোটেলে সাবেক ইউপি সদস্যের মরদেহ, সেই নারী পুলিশ হেফাজতে

আরেক দফায় ইসরায়েলে ক্ষেপণাস্ত্র ছুড়ল ইরান

যে কারণে রোগী প্রতিদিন হাসে, কিন্তু আনন্দ পায় না

ডলারকে আমি চিনি : রামিসার বাবা

ফ্রান্সকে হারিয়ে বিশ্বকাপ জিতবে মরক্কো: মামদানি

মালদ্বীপ-বাংলাদেশ ম্যাচে উত্তেজনা, শেষ মুহূর্তে সংঘর্ষ ১-১ গোলে ড্র

বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিসিবির পরিচালক হলেন সিসিক প্রশাসক

নেতানিয়াহুকে যুক্তরাষ্ট্র-ইরান চুক্তি অবশ্যই মেনে নিতে হবে : ট্রাম্প

দিনাজপুরে জমে উঠেছে লিচুর বাজার

শয়তানের মূল ঘাঁটি তেহরানে : মার্কিন রাষ্ট্রদূত

১০

ভুয়া কমিটি নিয়ে বিএনপির মিডিয়া সেলের সতর্কবার্তা

১১

৪,৬৯০ অবৈধ প্রবাসীকে নিজ দেশে ফেরত পাঠাল সৌদি, গ্রেপ্তার আরও ৭ হাজার

১২

ইসরায়েলের হামলার পর এবার বড় সিদ্ধান্ত নিলো ইরান

১৩

সৌদি আরব / প্রিন্স সুলতান বিমানঘাঁটি এলাকায় ক্ষেপণাস্ত্র হামলার সতর্কতা

১৪

বিদ্যালয়ে ঢুকতে বাধা, গেটের সামনেই প্রধান শিক্ষককে মারধর

১৫

গভীর রাতে ফেলে যাওয়া কাফনের কাপড়ে আরবি হরফ ঘিরে রহস্য

১৬

বিশ্বকাপের আগ মুহূর্তে বড় হোঁচট খেল ব্রাজিল

১৭

রাঙামাটিতে পুলিশের বিশেষ অভিযানে ২১ জন আটক

১৮

নিষিদ্ধ ছাত্রলীগের বিরুদ্ধে ককটেল বিস্ফোরণের অভিযোগ, পুলিশ বলছে আলামত নেই

১৯

মাঠে ফের লুটিয়ে পড়লেন এরিকসেন, জ্ঞান ফিরেছে হাসপাতালে

২০
X