কালবেলা ডেস্ক
প্রকাশ : ৩০ সেপ্টেম্বর ২০২৩, ০৩:০৮ পিএম
অনলাইন সংস্করণ

সেলিব্রেটি ক্রিকেট লিগে মারামারি, পরীমণি বললেন ‘আল্লাহ বাঁচাইছে’

চিত্রনায়িকা পরীমণি। ছবি : সংগৃহীত
চিত্রনায়িকা পরীমণি। ছবি : সংগৃহীত

আর মাত্র কদিন পরই মাঠে গড়াবে ক্রিকেট বিশ্বকাপ। নানা আলোচনা এবং সমালোচনা শেষে এরই মধ্যে ভারতে পৌঁছেছে বাংলাদেশ ক্রিকেট টিম। বিশ্বকাপ জয়ের মিশন হিসেবে অংশ নিয়েছে প্রস্তুতি ম্যাচেও। প্রথম ম্যাচে দারুণ এক জয় পেয়ে উজ্জীবিত বাংলাদেশ দল। এদিকে বাংলাদেশ দলকে অনুপ্রেরণা দিতে রাজধানীর মিরপুর ইনডোর স্টেডিয়ামে আয়োজিত সেলিব্রিটি ক্রিকেট লীগ জন্ম দিয়েছে অপ্রীতিকর ঘটনার। খেলার মাঠে হয়েছে হাতাহাতি, মারামারি ও হুমকির মতো ঘটনাও। খেলাকে কেন্দ্র করে মারামারির ঘটনায় ছয়জন এরই মধ্যে হাসপাতালে ভর্তি হয়েছেন।

শুক্রবার (২৯ সেপ্টেম্বর) রাতে ঢাকার মিরপুর ইনডোর স্টেডিয়ামে পরিচালক মোস্তফা কামাল রাজ ও দীপঙ্কর দীপনের দলের মধ্যে খেলাকে কেন্দ্র করে এ ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটে।

হাতাহাতির এ ঘটনায় সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে পোস্ট করেছেন আলোচিত চিত্রনায়িকা পরীমণি। গতকাল শনিবার (৩০ সেপ্টেম্বর) সকালে ফেসবুকে তিনি লিখেছেন, ‘এই অ্যাগ্রেসিভ...–এর (প্রকাশ করা যাচ্ছে না) চেহারা দেখতে হবে বলেই যাই নাই সিসিএলে! আল্লাহ বাঁচাইছে।’

তবে ভক্তরা অনেকে মনে করছেন, পরীমণি শরিফুল রাজকে ইঙ্গিত করেই এই পোস্ট করেছেন। কারণ হাতাহাতির ঘটনায় শরিফুল রাজের বিরুদ্ধে অনেক অভিযোগ উঠেছে।

সেলিব্রেটি ক্রিকেট লিগে গ্রুপ পর্বের ম্যাচে নির্মাতা মোস্তফা কামাল রাজ ও দীপঙ্কর দীপনের দলের খেলা চলাকালীন মাঠে থাকা দুই দলের সতীর্থদের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। পরিস্থিতি স্বাভাবিক হলে আবার খেলা শুরু হয়। ম্যাচ শেষে রাত সাড়ে ১১টায় পর আবারও উত্তেজিত হয়ে পড়ে দুই দলের সতীর্থরা, যা একটা পর্যায়ে মারামারিতে রূপ নেয়। সেখানে নির্মাতা মোস্তফা কামাল রাজ ও চিত্রনায়ক শরীফুল রাজের বিরুদ্ধে গায়ে হাত তোলার অভিযোগ এনেছেন চিত্রনায়িকা রাজ রিপা।

দীপংকর দীপনের টিমের খেলোয়াড় চিত্রনায়িকা রাজ রিপার অভিযোগ, নির্মাতা মোস্তফা কামাল রাজ ও অভিনেতা শরিফুল রাজ মদ্যপ অবস্থায় ছিলেন।

এদিকে সেলিব্রেটি ক্রিকেট লিগে হাতাহাতির ওই ঘটনায় আহত হয়ে রাজধানীর পঙ্গু হাসপাতালে (জাতীয় অর্থোপেডিকস হসপিটাল) ভর্তি হয়েছেন শিশির সরদার, চিত্রনায়িকা রাজ রিপা, চিত্রনায়ক জয় চৌধুরী, আতিকুর রহমান, শেখ শুভ ও আশিক জাহিদ।

গত ২৮ সেপ্টেম্বর দেশের বিনোদন অঙ্গনের তারকাদের নিয়ে শুরু হয় ‘সেলিব্রিটি ক্রিকেট লীগ’। এই সেলিব্রিটি ক্রিকেট লিগে (সিসিএল) মোট আটটি দলে লড়ছেন বিনোদন অঙ্গনের তারকা ও কলাকুশলীরা। প্রতি দলে নারী-পুরুষ তারকারা অংশ নিয়েছেন। এসব দলের নেতৃত্বে ছিলেন গিয়াসউদ্দিন সেলিম, সালাহউদ্দিন লাভলু, শিহাব শাহীন, চয়নিকা চৌধুরী, দীপঙ্কর দীপন, সকাল আহমেদ, মোস্তফা কামাল রাজ ও রায়হান রাফী।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ভিআইপি বক্স ছেড়ে মাঠে নেমে খেলা দেখলেন প্রধানমন্ত্রী

খোলা ম্যানহোল নিয়ে কালবেলায় প্রতিবেদন, ব্যবস্থা নিচ্ছে সিটি করপোরেশন

খাল খনন শেষে ৩৬ লাখ টাকা কোষাগারে ফেরত দিলেন ইউএনও

ইউআইইউতে এক্সটেন্ডেড বিইএআর সামিট অনুষ্ঠিত

এবার থানায় জিডি করলেন সেই বিউটি রাণী পাল

বন্যাদুর্গতদের ত্রাণ সহায়তা বাংলাদেশ হিউম্যান রাইটস ফাউন্ডেশনের

এইচএসসিতে ভুল প্রশ্নপত্র বিতরণ, কেন্দ্র সচিবসহ ৩ কর্মকর্তাকে অব্যাহতি

দ্বিতীয় মেয়াদে বলদিয়া বহুমুখী উচ্চ বিদ্যালয়ের সভাপতি নুরুল ইসলাম

পবিপ্রবির নতুন প্রো-ভিসি অধ্যাপক সাইফুল ইসলাম

ছাত্রদলের নতুন কর্মসূচি ঘোষণা

১০

ট্রাম্পের সঙ্গে ইরান নিয়ে বৈঠক করতে যুক্তরাষ্ট্র সফরে নেতানিয়াহু

১১

বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নিউমার্কেট এলাকায় লিফলেট-মশার স্প্রে বিতরণ 

১২

কাভা মেন’স ভলিবল চ্যাম্পিয়নশিপের সেমিফাইনালে বাংলাদেশ

১৩

মাইক্রোপ্লাস্টিক কী, টুথপেস্টের মাধ্যমে কীভাবে শরীরে প্রবেশ করে?

১৪

ভারতে শিক্ষার্থীদের আন্দোলনে একে-৪৭ থেকে গুলি, পুলিশ সদস্য বরখাস্ত

১৫

টাঙ্গাইলে ২১ এইচএসসি পরীক্ষার্থীর ওএমআর শিট উধাও 

১৬

চট্টগ্রামে বন্যা শেষে এইচএসসি শুরু, প্রথম দিনেই অনুপস্থিত ১৮২৫

১৭

চ্যাম্পিয়নস লিগের ড্র অনুষ্ঠান কবে-কোথায়

১৮

প্রধানমন্ত্রীর সঙ্গে ন্যাশনাল এডিটরস কাউন্সিল নেতাদের বৈঠক

১৯

ফেসবুকে আপত্তিকর ভিডিও পোস্ট, মা-মেয়ের আত্মহত্যার অভিযোগ

২০
X