বিনোদন প্রতিবেদক
প্রকাশ : ০৪ এপ্রিল ২০২৬, ০৮:৪১ পিএম
অনলাইন সংস্করণ

সংবাদ সম্মেলনে অঝোরে কাঁদলেন নিশো 

আফরান নিশো । ছবি : সংগৃহীত
আফরান নিশো । ছবি : সংগৃহীত

নূরের সঙ্গে ঘটে যাওয়া কাহিনি অবলম্বনেই নির্মিত হয়েছে আফরান নিশোর নতুন সিনেমা ‘দম’। শনিবার সন্ধ্যায় এই সিনেমার সংবাদ সম্মেলনে উপস্থিত হন আফরান নিশো পূজা চেরি রেদোয়ান রনি ও শাহরিয়ার শাকিল। তাদের সঙ্গে আরও উপস্থিত ছিলেন নূর নামের ওই ব্যক্তি।

এ সময় নিশো সিনেমার গল্প বলতে গিয়ে কান্নায় ভেঙে পড়েন। তিনি সরাসরি জানান তিনিও রক্তমাংসের গড়া মানুষ। এরপরই কান্না শুরু করেন এই অভিনেতা। তিনি আরও জানান চরিত্রের প্রয়োজনে তিনি নূরের গ্রামে গিয়েছিলেন এবং তার বাবা ও ভাইয়ের কাছ থেকে গল্পও শুনেছেন। তার বাবা হোক বা ভাই হোক সবাই মানুষ। তিনি নূরের জীবনটি গভীরভাবে উপলব্ধি করতে পেরেছেন।

তিনি জানান কীভাবে এই সিনেমার গল্পটি তাকে আকৃষ্ট করেছে এবং চরিত্রের প্রয়োজনে তিনি কী কী করেছেন। পরিশেষে দর্শকদের উদ্দেশে আফরান নিশো আহ্বান জানান তারা যেন সিনেমাটি দেখেন এবং নূরের জীবনের বাস্তব লড়াইটা উপলব্ধি করেন।

সত্য ঘটনা অবলম্বনে নির্মিত ‘দম’ সিনেমাটি নিয়ে দর্শকদের মাঝেও ব্যাপক উন্মাদনা দেখা যাচ্ছে। সামাজিক মাধ্যমে নেটিজেনদের মন্তব্য থেকে বোঝা যায় নিশোর এই ভিন্নধর্মী চরিত্র দেখার জন্য তারা অধীর আগ্রহে অপেক্ষা করেছেন। সিনেমার নির্মাতা ও প্রযোজনা সংস্থা চরকি এবং আলফা আইয়ের রেদোয়ান রনি ও শাহরিয়ার শাকিল গল্পটি পর্দায় নিখুঁতভাবে তুলে ধরার সর্বোচ্চ চেষ্টা করেছেন। অন্যদিকে এই সিনেমায় নিশোর বিপরীতে নায়িকা হিসেবে পূজা চেরির উপস্থিতিও দর্শকদের কৌতূহল আরও বাড়িয়ে দিয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

জাতীয় সংসদে পাঁচ সদস্যের সভাপতিমণ্ডলী ঘোষণা

ইরানের জব্দকৃত সম্পদ নিয়ে নতুন পরিকল্পনা সাজাচ্ছে যুক্তরাষ্ট্র

১০ বছরের শিশুকে ‘ধর্ষণ’, অভিযুক্তকে গণপিটুনির পর পুলিশে সোপর্দ

৪ বার সঠিক পূর্বাভাস দেওয়া প্রতিষ্ঠান জানাল ২০২৬ বিশ্বকাপের চ্যাম্পিয়ন কে

আদ্-দ্বীনে ৬ নবজাতকের মৃত্যু / মারা যাওয়া প্রত্যেক শিশুর পরিবার পাবে ৮০ লাখ টাকা : শিশির মনির

শাকিব বুবলীর দ্বিতীয় সন্তানের আগমন ঘটল কোথায়?

লাঠিসোঁটা নিয়ে বিএসএফকে ধাওয়া দিল এলাকাবাসী

এমপিওর দাবিতে অবস্থানরত শিক্ষকদের পানি-স্যালাইন দিলো ছাত্র জমিয়ত

দুই মাদক কারবারীকে ইট দিয়ে বেধড়ক মারপিট, ভিডিও ভাইরাল

২৪ বিলিয়ন ডলারের জন্যই থমকে আছে যুক্তরাষ্ট্র-ইরান আলোচনা

১০

ইসরায়েলে বন্দুকধারীদের গুলিবর্ষণ, বহু হতাহত 

১১

বিশ্বকাপে রেকর্ড ১২৪৮ ফুটবলার, দেখে নিন ৪৮ দেশের চূড়ান্ত স্কোয়াড

১২

কে জিতলো? অপু বুবলীকে নিয়ে মেতেছেন ভক্তরা

১৩

ব্রিটিশ ও চীনা ব্যবসায়ীদের নিয়ে ইএটিএল ইনোভেশন হাবের আলোচনা সভা

১৪

ব্রাহ্মণবাড়িয়ায় দুই গোষ্ঠীর সংঘর্ষে আহত ২০

১৫

শূন্যরেখায় অনিশ্চয়তার ৫৬ ঘণ্টা

১৬

বিশ্বকাপের জন্য ৭২ কোটি টাকায় মিডিয়া স্বত্ব কিনছে সরকার

১৭

জাতীয় সংসদে বাজেট অধিবেশন শুরু

১৮

বুবলীর খবরের মাঝেই অপুর পোস্টে কিসের ইঙ্গিত!

১৯

দীর্ঘ দুই দশক পর নারী প্রধানমন্ত্রী পেতে যাচ্ছে দক্ষিণ কোরিয়া

২০
X