বিনোদন প্রতিবেদক
প্রকাশ : ২৬ এপ্রিল ২০২৬, ০৪:৩৯ পিএম
অনলাইন সংস্করণ

জনপ্রিয়তার লড়াইয়ে শাকিব-নিশো: আনিসুল হকের জরিপ কী বলছে?

জনপ্রিয়তার লড়াইয়ে শাকিব-নিশো: আনিসুল হকের জরিপ কী বলছে?

সামাজিক যোগাযোগমাধ্যমে তারকাদের জনপ্রিয়তা নিয়ে ভক্তদের মধ্যে তর্কবিতর্ক নতুন কিছু নয়। এবার সেই তর্কে ঘি ঢাললেন জনপ্রিয় কথাসাহিত্যিক ও সাংবাদিক আনিসুল হক। নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে ঢালিউড সুপারস্টার শাকিব খান এবং জনপ্রিয় অভিনেতা আফরান নিশোকে নিয়ে একটি ভোটাভুটির আয়োজন করেন তিনি। আর সেই জরিপে বিপুল ভোটে এগিয়ে রয়েছেন শাকিব খান।

আনিসুল হক তার ফেসবুক পেজে একটি পোল পোস্ট করেন যার ক্যাপশনে তিনি লেখেন, ‘আসুন দেখি কার জনপ্রিয়তা কেমন।’ পোস্টে তিনি জানতে চান অভিনেতা হিসেবে দর্শকরা কাকে ভোট দেবেন শাকিব খান নাকি আফরান নিশো।

জরিপের ফলাফলে দেখা যায় শাকিব খানের নামের পাশে ভোট পড়েছে ৬৯ শতাংশ বা ২০ হাজার ৩৫৪টি। অন্যদিকে আফরান নিশো পেয়েছেন ৩১ শতাংশ বা ৮ হাজার ৮৮০টি ভোট।

এই ভোটাভুটি ঘিরে পোস্টের মন্তব্যের ঘরে শুরু হয়েছে তুমুল আলোচনা ও নানা ধরনের প্রতিক্রিয়া। শাকিব ভক্তরা উচ্ছ্বাস প্রকাশ করে লিখেছেন, ‘কার সাথে কার তুলনা, কিং তো একটাই শাকিব খান।’ আরেক ভক্ত লিখেছেন, ‘শুধু নিশো কেন, অনুষ্ঠানের সব সেলিব্রিটি একপাশে আর শাকিব খান একপাশে, জয় কিং খান শাকিব খানেরই হবে।’

তবে আনিসুল হকের মতো একজন ব্যক্তিত্বের এমন পোল পোস্ট করা নিয়ে সমালোচনাও করেছেন নেটিজেনদের একাংশ। একজন লিখেছেন, ‘আইডিতে রিচ নাই এইজন্য এগুলা করে।’ আরেকজন হতাশা প্রকাশ করে লেখেন, ‘শেষ পর্যন্ত স্যার, আপনিও শুরু করলেন।’ কেউ কেউ আবার জাতীয় চলচ্চিত্র পুরস্কার ও দর্শক জরিপগুলো এভাবে প্রকাশ্যে আয়োজনের দাবিও তুলেছেন।

সব মিলিয়ে শাকিব ও নিশোর এই জনপ্রিয়তার লড়াই অনলাইনে বেশ আলোচনার জন্ম দিয়েছে। তবে ভোটের ব্যবধান অন্তত এই জরিপে বুঝিয়ে দিয়েছে ঢালিউডে মেগাস্টার শাকিব খানের একক আধিপত্য এখনো কতটা মজবুত।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইরানি হামলার আশঙ্কায় কুয়েতের আকাশসীমা সাময়িক বন্ধ

তারেক রহমানের সরকারের প্রথম বাজেট, গুরুত্ব পাচ্ছে যেসব বিষয়

পুলিশ দেখে খিচুড়ি রেখে পালালেন নেতাকর্মীরা, ২ ছাত্রলীগ কর্মী আটক

আমি মুদ্রাস্ফীতি ভালোবাসি : ট্রাম্প

ইরানের হরমুজ প্রণালি বন্ধের ঘোষণায় বাড়ল তেলের দাম

হরমুজ প্রণালিতে মুখোমুখি ইরান ও যুক্তরাষ্ট্রের বাহিনী

চট্টগ্রামের জলাবদ্ধতা দূর করতে ৫ বছরের পরিকল্পনা, নতুন প্রকল্পের উদ্যোগ

৭ অঞ্চলে ব্যাপক ঝড়-বৃষ্টির পূর্বাভাস, নদীবন্দরেও সতর্কবার্তা

যুক্তরাষ্ট্রকে ‘নরকসম’ জবাব দেবে ইরান : মজিদ মুসাভি

সিএনজিচালককে ছুরিকাঘাতে হত্যা করল কিশোর গ্যাং

১০

আজকের নামাজের সময়সূচি

১১

দুই দেশে হামলা চালাল ইরান

১২

দুপক্ষের সংঘর্ষে রণক্ষেত্র ভৈরব, ককটেল বিস্ফোরণে পুলিশসহ আহত ৩০

১৩

আজ পর্দা উঠছে ‘দ্য গ্রেটেস্ট শো অন আর্থের’

১৪

রাজধানীর যেসব এলাকায় আজ মার্কেট বন্ধ

১৫

জীবন বাঁচাতে চুপ করে গেছি : মাহফুজ আলম

১৬

হরমুজ প্রণালি বন্ধ ঘোষণা তেহরানের

১৭

আজকের এই দিনে ইতিহাসের স্মরণীয় ঘটনা

১৮

ইরানে আবারও হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র

১৯

তারেক রহমান নেতৃত্বাধীন সরকারের প্রথম বাজেট ঘোষণা আজ

২০
X