শিবলী আহমেদ
প্রকাশ : ২৩ অক্টোবর ২০২৩, ০২:৪৩ পিএম
অনলাইন সংস্করণ

দুর্গা মা যেন অসাম্প্রদায়িক সম্প্রীতি অটুট রাখেন : নির্মাতা মিলন

পরিচালক মিলন ভট্টাচার্য। ছবি : সংগৃহীত
পরিচালক মিলন ভট্টাচার্য। ছবি : সংগৃহীত

পরিচালক ও অভিনেতা মিলন ভট্টাচার্যের কাছে এবারের দুর্গাপূজা দুটি কারণে বিশেষ হয়ে উঠেছে। পূজায় এবারই প্রথম ঢাকায় থাকছেন তিনি। তা ছাড়া এ মাসেই দ্বিতীয় সন্তানের বাবা হয়েছেন এই নির্মাতা। এই শিশুর জীবনে এটিই প্রথম দুর্গাপূজার উৎসব।

নবমীর দুপুরে ‘প্রবাসী পরিবার’ নাটকের শুটিংয়ে ব্যস্ত ছিলেন মিলন। এর মধ্যেই কালবেলার সঙ্গে আলাপ হয় তার। বললেন, ‘ঢাকায় আসার পর গত ১৮ বছরে এবারই প্রথম আমি দুর্গাপূজায় গ্রামের বাড়ি যাচ্ছি না।’

দেবী দর্শনে আগামীকাল মিলন যাবেন বনানী মণ্ডপে। এরপর খামারবাড়ি। অবশ্য তার আগে সকালের মধ্যেই সেরে নেবেন ডাবিংয়ের কাজ। ব্যস্ততার মধ্যেই সেরেছেন উৎসবের কেনাকাটা। বড় ছেলের সঙ্গে মিলিয়ে কিনেছেন একই রকম পাঞ্জাবি। ছোট ছেলের জন্য আগে থেকেই আনিয়েছেন পোশাক।

এবার দুর্গা মায়ের কাছে তার চাওয়া—দেশের মানুষ যেন ভালো থাকে। মিলন বলেন, ‘দেশের অর্থনীতি ভালো থাকুক। যেই অসাম্প্রদায়িক সম্প্রীতির মধ্য দিয়ে দেশটা যাচ্ছে, সেটা যেন অটুট থাকে’।

বাড়িতে নাড়ু তৈরি হয়েছে, বললেন মিলন ভট্টাচার্য। দশমীতে থাকবে মিষ্টির বাহার। পরিশেষে কালবেলার সকল পাঠককে শুভেচ্ছা জানিয়েছেন এই নির্মাতা।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

নবম পে-স্কেল নিয়ে নতুন জটিলতা, পেছানোর পরামর্শ আইএমএফ’র

দীর্ঘ বিরতি শেষে ফের পরীক্ষায় বসছে চট্টগ্রাম বোর্ডের এইচএসসি পরীক্ষার্থীরা

দুর্নীতির দায়ে ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা বরখাস্ত

ইরাকের কুর্দিস্তানে ভূমিকম্প

রাজধানীতে আজ কেমন থাকবে আবহাওয়া

ইএসডিও গবেষণা  / সহজে চিনে নিন ক্ষতিকর ‘মাইক্রোপ্লাস্টিক’ মুক্ত টুথপেস্ট কোনটি

গুনে গুনে ঘুষ নেওয়া সেই ভূমি কর্মকর্তা বরখাস্ত

এসিআই কোম্পানিতে নিয়োগ, এইচএসসি পাসেই আবেদনের সুযোগ

সিরিয়ার সার্বভৌমত্ব লঙ্ঘন বন্ধে ইসরায়েলের প্রতি আহ্বান জাতিসংঘের

বাড়িতে হামলা চালিয়ে বিএনপি কর্মীকে হত্যা

১০

হজের প্রাথমিক নিবন্ধন শুরু, চলবে কতদিন 

১১

ইংল্যান্ডের বেলাভূমিতে বাঙালি ছোঁয়া, প্রবাসে শেকড়ের মেলবন্ধন

১২

লেবাননের সার্বভৌমত্বের শর্তে যুক্তরাষ্ট্রের সঙ্গে সমঝোতা চায় ইরান

১৩

২৭ জুলাই / ইতিহাসের এই দিনে যা ঘটেছিল

১৪

২৭ জুলাই / আজকের নামাজের সময়সূচি

১৫

আরও ঘনীভূত হতে পারে নিম্নচাপ, ৯ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়

১৬

সোমবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

১৭

৬৫ বছরের বৃদ্ধের প্রেমের ফাঁদে ২২ বছরের তরুণী

১৮

স্বাস্থ্যমন্ত্রীর তাৎক্ষণিক সিদ্ধান্তে চাকরি পেলেন দৃষ্টিপ্রতিবন্ধী শারমিন

১৯

ভিসা ছাড়া বিশ্বের যে ৩৫ দেশ ও অঞ্চলে ভ্রমণ করতে পারবে বাংলাদেশিরা

২০
X