শিবলী আহমেদ
প্রকাশ : ২৩ অক্টোবর ২০২৩, ০৪:৩৭ পিএম
আপডেট : ২৩ অক্টোবর ২০২৩, ০৪:৪২ পিএম
অনলাইন সংস্করণ

অল্প বাজেটের মূর্তি, থিম ও প্যান্ডেল আমাকে টানে : মৌটুসী

অভিনেত্রী মৌটুসী বিশ্বাস। ছবি : সংগৃহীত
অভিনেত্রী মৌটুসী বিশ্বাস। ছবি : সংগৃহীত

ইট-পাথরের শহর ছেড়ে একটু নির্মল বাতাসে দুর্গা মায়ের সান্নিধ্য পেলে উৎসবের আনন্দ আরেক কাঠি সরস হয়ে ওঠে। অভিনেত্রী মৌটুসী বিশ্বাস এখন আছেন খুলনা তেরখাদায়, নিজ গ্রামে। এবার তাদের বাড়িতে এসেছেন শাশুড়ি ও দেবর। তাদের তদারকিতে কাটছে অভিনেত্রীর অষ্টমী-নবমী। ব্যস্ততার মাঝেই কালবেলার সঙ্গে মুঠোফোনে আলাপ জমে তার।

মৌটুসীর বাড়ি লাগোয় মন্দির। দশমীতে সিঁদুর খেলা ও ঢাকের তালে গ্রামের নারীদের সঙ্গে সম্মিলিত নাচে অংশগ্রহণ করেন তিনি। ইতোমধ্যে সেরে নিয়েছেন কেনাকাটা। বললেন, ‘বাবা, স্বামী ও শাশুড়ি প্রতিবছরই টাকা দেন। এবার কীভাবে যেন খরচ হয়ে গেল। তারপরও কিছু শাড়ি ও জামা উপহার পেয়েছি। শাড়িগুলোর ব্লাউজ বানানোতে যেটুকু সময় ও খরচ, শুধু তা-ই লেগেছে; এ-ই আমার শপিং। বাকি সবার জন্য প্রতিবছর হাত ভরে শপিং করি, এবারও তাই’।

উৎসবের অন্যতম অনুষঙ্গ বাহারি খাবার। এবার মৌটুসীদের রসুইঘরে বসেছে আমিষ-নিরামিষের পসরা। ফিরিস্তি দিতে গিয়ে অভিনেত্রী বললেন, ‘অষ্টমীতে নিরামিষ। সকালে লুচি, বুটের ডাল, মিষ্টি। দুপুরে মুগ ডাল, কুমড়া ভাজি, নিরামিষ ও অম্বল। বিকেলে মন্দিরের শিরনি ও প্রসাদ। রাতে মুগ ডালের পাতলা খিচুড়ি, বেগুন, কুমড়া ও কচু ভাজা। নবমীতে আমরা বের হয়েছি। দুপুরে খাওয়া হয়েছে বাইরে। রাতে দেশি মুরগি, সিলভার কাপ মাছের ঝোল ও সবজি। দশমীতে খাসি, গলদা চিংড়ি ও সবজি। আসলে আমার বাবার বাড়িতে অনেক দিন পর শাশুড়ি ও দেবর এসেছেন বলেই এ আয়োজন’।

এবার দুর্গা মায়ের কাছে নিজের জন্য যতটা না আবদার করলেন, তারচেয়েও বেশি চাইলেন দেশের মানুষের জন্য। মৌটুসী বললেন, ‘প্রতি মাসে দ্রব্যমূল্য বাড়ছে। আজ শাক তো কাল অন্য কিছু। এই চাপ সহ্য করা মুশকিল। এই চাপ থেকে মুক্তি চাই; সেই সঙ্গে সব ধর্মের এক সম্মিলিত সৌন্দর্য ছিল বাঙালিদের এই দেশে। সেই সৌন্দর্য ধ্বংস করার প্রচেষ্টা বহুবছর ধরে চলে আসছে। বাঙালিদের একাত্মতার সৌন্দর্য যেন হারিয়ে না যায়, মায়ের কাছে এটা না চাইলে তো অসম্পূর্ণ রয়ে যাবে’।

সারা দেশে কত রকম পূজা মণ্ডপই তো আছ। কিন্তু মৌটুসীর মন পড়ে রয়েছে ছোট ছোট পাড়ার অল্প বাজেটের আয়োজনে। বললেন, ‘চট্টগ্রাম, ঢাকা, খুলনার বড়-ছোট অনেক পূজা দেখার সৌভাগ্য হয়েছে। আমাকে বিশেষভাবে টানে ছোট-ছোট পাড়ার অল্প বাজেটে সুন্দর মূর্তি, থিম ও প্যান্ডেলের উপস্থাপন। তাদের হাতে তুলনামূলক কম অর্থ থাকে বলে চ্যালেন্জ থাকে অনেক বেশি। এরকম অনেক পূজা দেখার অভিজ্ঞতা আছে’। পরিশেষে কালবেলার পাঠকদের বিজয়ার শুভেচ্ছা জানিয়েছেন এই অভিনেত্রী।

কালবেলা/এমএ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

দেশে বর্তমানে ৪ কোটি শিক্ষিত যুবক বেকার: স্থানীয় সরকারমন্ত্রী

অবশেষে প্রথমবার জনসম্মুখে দেখা মিলল মেসির, এরপর যা হলো

ইসিতে আয়-ব্যয়ের হিসাব দিল জাতীয় পার্টি

স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সদস্য হলেন নুরুদ্দিন অপু

ডাকাতির সময় গৃহবধূকে হত্যা, আসামির মৃত্যুদণ্ড

ইরানি হামলায় ক্ষতিগ্রস্ত মার্কিন সামরিক স্থাপনা ও সরঞ্জামের তালিকা প্রকাশ

রাষ্ট্রপতি নির্বাচন: তপশিল নিয়ে স্পিকারের সাক্ষাৎ চাইবে ইসি

নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ল বাস, আহত ১৫

দুই জেলায় বিএনপির শীর্ষ পদে নতুন মুখ

রুনা লায়লাকে অসম্মান করা হয়েছে, অভিযোগ মনির খানের

১০

কোনো একসময় বাংলাদেশ ফুটবল বিশ্বকাপে খেলবে: ক্রীড়া প্রতিমন্ত্রী

১১

গাজী নজরুলের পদত্যাগ দাবিতে উত্তাল শ্যামনগর, কুশপুত্তলিকা দাহ

১২

বিশ্বকাপ বিতর্কে নতুন মোড়, আর্জেন্টিনার বিরুদ্ধে ‘ষড়যন্ত্রকারীদের’ তালিকা প্রকাশ

১৩

পাঁচ বছর পর ধারাবাহিকে তটিনী

১৪

সেলার অ্যাপ / ফেসবুক মার্কেটপ্লেসে বিক্রেতাদের জন্য আসছে বড় চমক

১৫

হজে যেতে পারবেন না যারা, জানাল ধর্ম মন্ত্রণালয়

১৬

সাহাবুদ্দিনের বিরুদ্ধে আর্থিক অনিয়মের তদন্ত করবে না বাংলাদেশ ব্যাংক

১৭

মাদক মামলায় তৃতীয় লিঙ্গের একজনের কারাদণ্ড

১৮

চট্টগ্রামে ‘হানি ট্র্যাপ’ চক্রের ২ সদস্য গ্রেপ্তার

১৯

সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিনের বিরুদ্ধে ট্রাইব্যুনালে এসডিএফের অভিযোগ

২০
X