রবিউল ইসলাম রুবেল
প্রকাশ : ২৩ অক্টোবর ২০২৩, ০৩:৩৫ পিএম
অনলাইন সংস্করণ

দশমীর দিনে সিনেমার প্রচারণা শুরু করবেন অরুণা বিশ্বাস

অরুণা বিশ্বাস। ছবি : সংগৃহীত
অরুণা বিশ্বাস। ছবি : সংগৃহীত

সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা। বছর ঘুরে আসা এ উৎসব নিয়ে চলে নানা আয়োজন। দেশের তারকারাও অন্য দশজনের মতো মেতে উঠেছেন এ উৎসবকে কেন্দ্র করে।

এই আনন্দ অনেকটা ম্লান হয়ে ধরা দিয়েছে গুণী অভিনেত্রী অরুণা বিশ্বাসের জীবনে। কারণ গত ২০ অক্টোবর এই অভিনেত্রীর পরিচালিত ‘অসম্ভব’ সিনেমাটি মুক্তি পাওয়ার কথা ছিল। যার ফলে পূজায় আনন্দ থেকে তিনি সিনেমা নিয়ে মনোযোগী ছিলেন।

পূজা নিয়ে আলাপকালে এই অভিনেত্রী কালবেলাকে জানালেন, আমার সিনেমা ‘অসম্ভব’ আসার কথা ছিল। যার ফলে পূজা নিয়ে এবার প্লান করা হয়নি। ভেবেছিলাম এই সময় ছবি রিলিজ হবে। এই নিয়ে চিন্তায় ছিলাম। যখন দেখলাম মুক্তি পিছিয়ে গেল তখন স্বাভাবিকভাবে মন খারাপ হয়। পূজার আনন্দ করা হলো না।’

গুণী এ অভিনেত্রী আরও জানালেন পূজার আনন্দের শেষ মুহূর্তে তিনি গত রবিবার লোকনাথ বাবার আশ্রমে গিয়েছিলেন। তিনি বললেন, আগামীকাল ঢাকেশ্বরী মন্দিরে যাব। দশমীর দিনে সিনেমার প্রচারণা শুরু করব- একই সঙ্গে সিঁদুর খেলব।

একসময়ের জনপ্রিয় নায়িকা অরুণা বিশ্বাস। এই অভিনেত্রীর নির্মিত প্রথম সিনেমা আগামী ৩ সেপ্টেম্বর দেশের প্রেক্ষাগৃহে মুক্তি পেতে চলেছে।

‘অসম্ভব’ সিনেমার প্রেক্ষাপট নিয়ে জানা যায়, যাত্রাশিল্প নিয়ে এ সিনেমা তৈরি হয়েছে। একটা সময় বিনোদনের একটা বড় অংশজুড়ে ছিল যাত্রাশিল্প। এই শিল্প এখনও ঐতিহ্য মণ্ডিত। এতে অভিনয় করেছেন অরুনা বিশ্বাসের মা জ্যোৎস্না বিশ্বাস, আবুল হায়াত, সোহানা সাবা, গাজী আবদুন নূর, স্বাগতা, শাহেদ, শতাব্দী ওয়াদুদসহ অনেকেই।

কালবেলা/এমএ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

হত্যা মামলায় যুবলীগ নেতা কারাগারে

প্রতিশোধ নিতে গলায় গামছা পেঁচিয়ে ভাগনেকে হত্যা, খালুর মৃত্যুদণ্ড

‘রাত ১২টায় পুকুরপাড়ে দেখা করলে মিলবে ফ্যামিলি কার্ড’

প্লাস্টিকের বোতল থেকে পানি খেলে কি ক্যানসার হয়?

ঢাবিতে জোরাল হচ্ছে ‘নীল দল’ নিষিদ্ধের দাবি, যে কোনো সময় সিদ্ধান্ত

টাঙ্গাইলে গ্যাস লাইনে ফাটল, উত্তরবঙ্গে গ্যাস সরবরাহ বন্ধ

কাস্পিয়ান সাগরে জাহাজে হামলা সরাসরি ইরানের ওপর আঘাত: রাশিয়া

২৬ টুথপেস্টে মাইক্রোপ্লাস্টিক: তদন্তের নির্দেশ হাইকোর্টের

জনসাধারণকে সতর্ক থাকার আহ্বান পুলিশ সদর দপ্তরের

নিম্ন আদালতে জামিন পেয়ে আইভী বললেন  / ‘আল্লাহ আছেন, নির্দোষ হয়েও আজ আমি অপরাধী’

১০

খালার বাসা থেকে ফেরার পথে কিশোরীকে জবাই করে হত্যা

১১

গরু চোর সন্দেহে স্বামী-স্ত্রীকে মারধর

১২

ভারমুক্ত হলেন আইসিটি সচিব মামুনুর রশীদ ভূঞা

১৩

ধর্ষণের পর শিশু বর্ষা হত্যা মামলায় সাক্ষ্যগ্রহণ শুরু

১৪

পদ্মায় নৌকাডুবি, বাবা-ছেলে নিখোঁজ, উদ্ধার ৬

১৫

জাপানে শক্তিশালী ভূমিকম্পের আঘাত, আহত ৫০

১৬

বিভিন্ন খাতে জাপানের সক্রিয় সহযোগিতা চান প্রধানমন্ত্রী

১৭

চাঁদাবাজির মামলায় গ্রেপ্তার বিএনপি নেতাকে শোকজ 

১৮

ব্রিফিংয়ে তথ্য উপদেষ্টা / জুলাই আন্দোলনে লুকিয়ে স্নাইপার গুলি করেছে, ব্যাপারগুলো এরকম না

১৯

ব্যবসায়ী ‌হত্যা ‌মামলায় ৩ জনের মৃত্যুদণ্ড

২০
X