বিনোদন ডেস্ক
প্রকাশ : ২৫ অক্টোবর ২০২৩, ০৬:৪৬ পিএম
আপডেট : ২৫ অক্টোবর ২০২৩, ০৭:৩৯ পিএম
অনলাইন সংস্করণ

ইঙ্গিতে কাকে ‘কুকুর’ বললেন বুবলী?

আইয়ুব বাচ্চু। ছবি: সংগৃহীত
আইয়ুব বাচ্চু। ছবি: সংগৃহীত

ঢাকাই সিনেমার সুপারস্টার শাকিব খান। কাজ নিয়ে যেমন আলোচনায় থাকেন তেমনি তার দুই সাবেক স্ত্রী নায়িকা শবনম ইয়াসমিন বুবলী ও অপু বিশ্বাসকে নিয়ে সংবাদ শিরোনামে থাকেন তিনি। এই দুই নায়িকার মধ্যে যে দা-কুমড়া সম্পর্ক, প্রায়ই পরস্পরের প্রতি তির্যক মন্তব্যে তা প্রকাশ পায়।

সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশি একটা সক্রিয় নন নায়িকা বুবলী। তবে বুধবার (২৫ অক্টোবর) বিকেলে নিজের সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে দিয়েছেন কবি সত্যেন্দ্রনাথ দত্তের কবিতা ‘উত্তম ও অধম’ দুই লাইন।

বুবলী লিখেছেন, কুকুরের কাজ কুকুর করেছে, ‘কামড় দিয়েছে পায় , তাই বলে কি কুকুর কামড়ানো মানুষের শোভা পায়?’

ঢালিউডের এই নায়িকার এমন স্ট্যাটাসের কারণ খুঁজতে গিয়ে দুইয়ে দুইয়ে চার মেলাচ্ছেন নেটিজেনরা। এমনকি নেটিজেনদের একাংশ বলছেন এমন ইঙ্গিতপূর্ণ স্ট্যাটাসে অপু বিশ্বাসকে কুকুর এবং নিজেকে মানুষ হিসেবে জাহির করছেন তিনি!

অন্যদিকে, এক টেলিভিশন অনুষ্ঠানে বুবলীর প্রসঙ্গ উঠতেই অপু বলেন,‘ওনার নাম নিতে আমার ব্যক্তিত্বে বাঁধে। জানি, এই শব্দটা প্রচুর ভাইরাল হবে। তবে এটা আমার জন্য ম্যাটার করে না। ওনাকে আমি ঘৃণা করি।’ ‘‘ঘৃণা করি’’ বাক্যটি পরপর তিনবার বলেন এই নায়িকা।

অনেকেই বলছেন অপু বিশ্বাসের এমন মন্তব্যের জেরে এমন স্ট্যাটাস দিয়েছেন বুবলী। যদিও বুবলী কারো নাম নেননি, তবে ভক্তদের বুঝতে বাকি নেই এই নায়িকার তীরের নিশানায় রয়েছেন অপু বিশ্বাস।

এখন দেখার অপেক্ষায় এর পরিপ্রেক্ষিতে অপু বিশ্বাস কি মন্তব্য করেন!

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

১৯০ জনকে নিয়োগ দেবে জেলা প্রশাসকের কার্যালয়, দ্রুত আবেদন করুন

ছাদ থেকে লাফিয়ে এইচএসসি পরীক্ষার্থীর মৃত্যু

প্রধানমন্ত্রীর পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টার সঙ্গে ফিলিস্তিনের রাষ্ট্রদূতের সাক্ষাৎ

ত্রিশালে নজরুল সিটির সম্ভাব্যতা যাচাইয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর

অভিজ্ঞতা ছাড়াই ১০০ জনকে চাকরি দেবে প্রাণ গ্রুপ

বাংলাদেশের জ্বালানি ভবিষ্যতের জন্য যে কৃত্রিম বুদ্ধিমত্তা প্রয়োজন, সে পথেই গবেষক এমডি আজম খান

কিয়েভে রাশিয়ার ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলায় নিহত ৮, আহত ৩৪

পে-স্কেলের গেজেট প্রকাশ এবং বাস্তবায়ন নিয়ে যে তথ্য দিলেন অর্থ উপদেষ্টা

আমা কফি ক্যাম্পাস ফুটসাল ২০২৬ / ৩২ বিশ্ববিদ্যালয়ের লড়াইয়ে চ্যাম্পিয়ন ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি

বাবার মৃত্যুশোকে পেনাল্টিতে শট নেননি ফুটবলার

১০

ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি পরিদর্শনে স্লোভেনিয়ার সাবেক সংসদ সদস্য টাডেজ স্ল্যাপনিক

১১

বিশ্বকাপ থেকে বিদায়ঘণ্টা বাজার পরেই শুনলেন বাবাও বেঁচে নেই

১২

৮৬ মিনিট পর্যন্ত ২ গোলে এগিয়ে থেকেও শেষে বিদায়, মানতেই পারছেন না কোচ

১৩

আরব সাগরে মার্কিন নৌবাহিনীর হেলিকপ্টারের জরুরি অবতরণ

১৪

ব্যাংককে আকিজ সিমেন্টের বিজনেস কনফারেন্স অনুষ্ঠিত

১৫

ইয়ামালকে নিয়ে বড় সুখবর দিলেন স্পেনের কোচ

১৬

‘আমার আব্বা সাংবাদিক, চাচা আইনমন্ত্রী’ রাবি ছাত্রদল কর্মীর হুঁশিয়ারি

১৭

টানা কমার পর বিশ্ববাজারে বাড়ল স্বর্ণের দাম

১৮

নতুন দায়িত্বে স্বাস্থ্য প্রতিমন্ত্রী, বিডা ও এনবিআর চেয়ারম্যান

১৯

পুলিশ সব ধর্মের মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে বদ্ধপরিকর: চট্টগ্রামের এসপি

২০
X