বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ৪ আষাঢ় ১৪৩৩
বিনোদন প্রতিবেদক
প্রকাশ : ২৪ অক্টোবর ২০২৩, ০৭:১৫ পিএম
অনলাইন সংস্করণ

এবার জন্মদিন উদযাপন না করার কারণ জানালেন পরী

চিত্রনায়িকা পরীমণি। ছবি : সংগৃহীত
চিত্রনায়িকা পরীমণি। ছবি : সংগৃহীত

প্রতিবছরই ঘটা করে নিজের জন্মদিন উদযাপন করেন ঢাকাই সিনেমার চিত্রনায়িকা পরীমণি। থাকে ড্রেসকোড ও বিশেষ থিম। অতিথিদের সঙ্গে আনন্দ-উল্লাসে মেতে ওঠেন তিনি। কিন্তু এবার কিছুই হলো না।

মঙ্গলবার (২৪ অক্টোবর) পরীমণির জন্মদিন। সাদামাটাভাবেই কাটিয়েছেন দিনটি। এবারের জন্মদিনে তেমন কোনো আয়োজন নেই বলে জানিয়েছেন এই অভিনেত্রী।

সংবাদমাধ্যমে বলেছেন, ‘জন্মদিন আমার জন্য বরাবরই বিশেষ দিন, আনন্দের দিন। প্রতিবারই নানার হাত ধরে কেক কেটে আসছি। নানাই আমার বাবা-মা, আমার সবকিছু। কিন্তু এবার তিনি হাসপাতালে। ছোট একটা অস্ত্রোপচার হয়েছে তার। ১১ দিন ধরে হাসপাতালে। তাই এই জন্মদিনে জাঁকজমক করতে চাইনি।’

তবে নানা সুস্থ হলে জন্মদিন উদযাপনের ইচ্ছা রয়েছে পরীমণির। অভিনেত্রী বলেন, ‘বাসা ও শুটিং লোকেশনে হয়তো ঘরোয়াভাবে কেক কাটব। নানা সুস্থ হয়ে বাসায় ফেরার কিছুদিন পর সবার সঙ্গে আনন্দটা ভাগাভাগি করতে চাই।’

মা হওয়ার পর বেশ কিছুদিন বিরতিতে ছিলেন পরীমণি। ৮ অক্টোবর অনুদানের সিনেমা ‘ডোডোর গল্প’ দিয়ে শুটিংয়ে ফেরেন। একের পর এক নতুন কাজ হাতে নিচ্ছেন এই অভিনেত্রী। ‘রঙিলা কিতাব’ ও ‘খেলা হবে’ নামে দুটি সিনেমায় চুক্তিবদ্ধ হয়েছেন তিনি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইংল্যান্ডের দারুণ শুরু

ভারতে পাচার ৬ বাংলাদেশি নারীকে ট্রাভেল পারমিটে ফেরত

ছিনতাইকারীর ছুরিকাঘাতে যুবক নিহত

আর্জেন্টিনা বিজয়ী হওয়ায় মাথা ন্যাড়া করলেন ব্রাজিলের সমর্থক

সীমান্তের শূন্যরেখায় অনিশ্চয়তায় ৯টি প্রাণ

স্বামীর হাত-পা-মুখ বেঁধে গৃহবধূকে সংঘবদ্ধ ‘ধর্ষণ’

ধর্ষণের পর মৃত্যু নিশ্চিত করেই ঘটনাস্থল ত্যাগ করে আসামিরা

চট্টগ্রামের জলাবদ্ধতা নিরসনে নেওয়া হচ্ছে দুই মেগা প্রকল্প

ড্র নিয়েই সন্তুষ্ট থাকতে হলো পর্তুগালকে

একই দিনে চট্টগ্রামে দুই চাঞ্চল্যকর মামলার রায়

১০

‘বাজেট বা জনবল সংকটের অজুহাতে নাগরিক সেবা ব্যাহত করা যাবে না’

১১

বাবা ‘মুক্তিযুদ্ধে শহীদ’ বলে ভাইরাল সেই এমপির বাবা এখনো জীবিত

১২

সচেতনতা বাড়াতে সাতক্ষীরা কমিউনিটি গ্রুপের পোস্টারিং

১৩

পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে দুই দিনব্যাপী আন্তর্জাতিক সম্মেলন শুরু 

১৪

ঝিনাইদহে চিকিৎসকের বিরুদ্ধে রোগীর নাড়ি কেটে ফেলার অভিযোগ

১৫

টানা তিন মাস সেরা ডিএমপির মিরপুর বিভাগ

১৬

সিলেটে সীমান্তে উত্তেজনার মাঝেই মানবিকতা, ভারতীয় কৃষককে ফেরত দিল বিজিবি

১৭

স্কুল দখল ও টাকা আত্মসাতের অভিযোগ এমপির বিরুদ্ধে 

১৮

মেসির বিতর্কিত ফাউল ও লাল কার্ড বিতর্ক, যা বলছে ফিফার নিয়ম

১৯

পুশইন ইস্যুতে সরকার পরিস্থিতি পর্যবেক্ষণ করছে : আইনমন্ত্রী

২০
X